এক্সপ্লোর

Gangasagar Mela: আজ থেকে শুরু গঙ্গাসাগর মেলা, ভিড় জমতে শুরু করেছে শহরে

Gangasagar Mela 2023: গত বছরে ভিড় ছিল চোখে পড়ার মতোই। কোভিড বিধি নিষেধকে উপেক্ষা করেই গঙ্গাসাগরে জমায়েত হয়েছিল।

কলকাতা: আজ থেকে শুরু গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela)। ইতিমধ্যেই আসতে শুরু করেছেন পুণ্যার্থীরা। তার আগে স্থায়ীকরণ, বেতনবৃদ্ধি-সহ একাধিক দাবিদাওয়া নিয়ে অস্থায়ী কর্মীদের কর্মবিরতির জেরে সাগরের কচুবেড়িয়াতে  ব্যাহত হয় ভেসেল পরিষেবা। আটকে পড়েন কলেজ সার্ভিস কমিশনের (College Service Commission) পরীক্ষার্থীরা।                                                     

প্রবাদ রয়েছে, 'সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার'। প্রতিবছর গঙ্গাসাগরে স্নান করতে এবং কপিল মুনির আশ্রমে (Kapil Muni Ashram) পুজোর দেওয়ার জন্য ভিড় করেন লক্ষাধিক পুণ্যার্থীরা। গত দু'বছর করোনার জন্য এই উৎসবে ভাঁটা পড়েছিল। যদিও গত বছরে ভিড় ছিল চোখে পড়ার মতোই। কোভিড বিধি নিষেধকে উপেক্ষা করেই গঙ্গাসাগরে জমায়েত হয়েছিল। তবে এবার প্রশাসনিক বেশ কিছু বিধি ছাড়া কোভিড বিধি আপাতত আরোপ করা হয়নি।                                                   

এর আগে নবান্ন (Nabanna) থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়ে দেন গঙ্গাসাগরের পুণ্যতথির দিনক্ষণ, সময়। তিনি বলেন, '৮ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত হবে এবছরের গঙ্গাসাগর মেলা। কুম্ভস্নান শুরু হচ্ছে ১৪ তারিখ ৬.৫৩ মিনিটে। পুণ্যস্নানের সময় ২৪ ঘণ্টা।' এছাড়াও পুণ্যার্থীদের যাতায়াতের জন্যও বিশেষ ব্যবস্থা করেন তিনি। মমতা বলেন, 'মেলায় ২২৫০টি সরকারি বাস, ৫০০ বেসরকারি বাস চালু থাকবে। ৪টি বার্জ, ৩২টি ভেসেল, ১০০টি লঞ্চ এই সময়ে চলবে। এক টিকিটে গঙ্গাসাগরে যাওয়া-আসা করা যাবে। ১০টি ফায়ার স্টেশন, ২৫টি দমকলের ইঞ্জিন মোতায়েন থাকবে'।                                                 

আরও পড়ুন, স্টেশন ছাড়তেই ট্রেনে বিকট আওয়াজ! কাপলিং খুলে আলাদা হয়ে গেল ইস্পাত এক্সপ্রেসের কামরা

এদিন ভোর সাড়ে ৫টা থেকে প্রায় দেড়ঘণ্টা টানাপোড়েন চলার পর, প্রশাসনিক আধিকারিকদের সহযোগিতায় সকাল ৭টা থেকে ফের শুরু হয় ভেসেল চলাচল। যদিও সকাল ৯টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে পৌঁছনো নিয়ে সংশয় প্রকাশ করেন পরীক্ষার্থীরা। এই পরিস্থিতিতে অস্থায়ী ভেসেল কর্মীদের নিয়ে আজ বৈঠকে বসবেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিম হাজরা ও ভূতল পরিবহণ নিগমের আধিকারিকরা।                                                                      

সেরা শিরোনাম

West Bengal News Live : মেরামতির জন্য কাল প্রায় দিনভর আংশিক বন্ধ থাকবে মেট্রো পরিষেবা
মেরামতির জন্য কাল প্রায় দিনভর আংশিক বন্ধ থাকবে মেট্রো পরিষেবা
Abhishek Banerjee:
"যা ভোটে জিতেছিলে, তার থেকে একটা হলেও বেশি ভোটে হারাব", অভিষেককে ডায়মন্ড হারবারে হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
Hormuz Attack : ভেতরে ২৭ ভারতীয় নাবিক, হরমুজে বড় হামলা ট্যাঙ্কারে, এবার নতুন বিপদ লিম্পেট মাইন !
ভেতরে ২৭ ভারতীয় নাবিক, হরমুজে বড় হামলা ট্যাঙ্কারে, এবার নতুন বিপদ লিম্পেট মাইন !
Chandranath Rath Muder : চন্দ্রনাথ রথকে হত্যা করিয়েছিল কে, কী উদ্দেশ্যে ? বড় দাবি অর্জুন সিংয়ের, নাম করে হুঁশিয়ারি
চন্দ্রনাথ রথকে হত্যা করিয়েছিল কে, কী উদ্দেশ্যে ? বড় দাবি অর্জুন সিংয়ের, নাম করে হুঁশিয়ারি

ভিডিও

BJP News: Arjun Singh-র বিধানসভা কেন্দ্রে ক্ষোভের মুখে ব্যারাকপুরের বিজেপি বিধায়ক Koustav Bagchi
R G Kar News: আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় জামিন Sandip Ghosh ঘনিষ্ঠের | ABP Ananda
CM Suvendu Adhikari: Mamata Banerjee, Abhishek Banerjee-র বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী
Indranil Sen: গ্রেফতার ইন্দ্রনীল, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার প্রাক্তন মন্ত্রীর
Mamata TMC News: 'সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা', গ্রেফতার মমতা তৃণমূল কংগ্রেসের অজিত মাহাতো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget