এক্সপ্লোর

Kalimpong Accident: সন্ধেয় গ্যাংটক যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ছিটকে খাদে পড়ল গাড়ি, মুহূর্তে সব শেষ

মৃতদের মধ্যে রয়েছেন গাড়ি চালক ও ৩ মহিলা। গুরুতর আহত হয়েছেন ৮ বছরের এক বালিকা ও ৫ বছরের এক শিশুপুত্র-সহ আরও ৩ জন ।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • কালিম্পংয়ে জাতীয় সড়কে খাদে উল্টে মৃত্যু ৪ জনের।
  • গাড়ির আলোয় চোখ ধাঁধিয়ে হওয়ায় দুর্ঘটনা ঘটে।
  • গ্যাংটক যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
  • উত্তরবঙ্গে ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি।

উমেশ তামাং, দার্জিলিং : পুজো পেরিয়ে গেল, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টি থামার নাম নেই। দুর্যোগের রক্তচক্ষু ফের বাংলার পাহাড়ে। জারি লাল ও কমলা সতর্কতা। এরই মধ্যে পর্যটকদের প্রিয় ডেস্টিনেশন কালিম্পংয়ে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। তবে দুর্যোগ নয়, চালকের চোখ ধাঁধিয়ে যাওয়াতেই ঘটে গেল এত বড় বিপর্যয়। 

কালিম্পঙে ১০ নম্বর জাতীয় সড়কের পাশে খাদে গাড়ি উল্টে যায় যাত্রীবোঝাই গাড়ি। গাড়িতে ছিলেন অনেক মানুষ। তার মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন গাড়ি চালক ও ৩ মহিলা। গুরুতর আহত হয়েছেন ৮ বছরের এক বালিকা ও ৫ বছরের এক শিশুপুত্র-সহ আরও ৩ জন ।

কীভাবে  দুর্ঘটনা          

শুক্রবার রাত ৮টা নাগাদ গ্যাংটক যাওয়ার পথে কালিম্পঙের মেলি কিরনির কাছে ১০ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনা ঘটে। রাস্তার পাশে  প্রায় ৫০ মিটার নিচে খাদে পড়ে যায় গাড়িটি। মৃত ও আহতরা সকলেই গ্যাংটকের থার্ড মাইল এলাকার বাসিন্দা বলে খবর। উল্টোদিক থেকে আসা গাড়ির ডিপার লাইটে চোখ ধাঁধিয়ে যাওয়ায় দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।  

মৃতদের পরিচয়                  

মৃতরা হলেন, ৪৪ বছরের কমল সুব্বা, ২০ বছরের  সামিরা সুব্বা , ৩৫ বছরের জানুকা দর্জি , ৫৮ বছরের নীতা গুরুং। আহত হয়েছেন , ৪০ বছরের  সুনিতা থাপা, ৮ বছরের সান্দ্রিয়া রাই, ৫ বছরের সামিউল দর্জি । আহতদের সিকিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।  উত্তরবঙ্গে পাহাড়ি রাস্তায় বৃষ্টিতে গাড়ি চালানো  এমনিতেই বিপদসঙ্কুল। তার উপর রাত। গাড়ির আলোর উপর ভরসা করেই এক পাহাড় থেক অন্য পাহাড়ে মাইলের পর মাইল চলাচল। তাই সাবধানবাণী দেওয়া হয় সবসময়ই। তা সত্ত্বেও এমন দুর্ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। সন্তপ্ত পরিবারের মানুষরা। 

উত্তরবঙ্গে দুর্যোগের পূর্বাভাস                     

এরই মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা দারি হয়েছে দার্জিলিং , কালিম্পং,  আলিপুরদুয়ার , জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে  উত্তর দিনাজপুর জেলাতে। বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ কিলোমিটার পর্যন্ত দমকা ঝোড়ো বাতাস বইবার পূর্বাভাস করেছে আবহাওয়া দফতর। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
৮০তম স্বাধীনতা দিবস, লালকেল্লা থেকে জাতীয় পতাকা উত্তোলন, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget