এক্সপ্লোর

Arjun On Garden Reach: বিজেপিতে গিয়েই গার্ডেনরিচকাণ্ডে TMC-কে আক্রমণ অর্জুনের, বললেন..

Arjun On Garden Reach: গার্ডেনরিচ বহুতল বিপর্যয়ে, তৃণমূল থেকে বিজেপিতে গিয়েই আক্রমণ অর্জুন সিংহর..

কলকাতা: দুদিন আগেও তার মুখে শোনা যেত শাসকদলের (TMC) হয়েই কথা। আজ তিনি শাসকদলে থাকলে গার্ডেনরিচ নিয়ে কী প্রতিক্রিয়া দিতেন, সেকথা অপ্রাসঙ্গিক। তবে গত সপ্তাহে সবে মাত্র দল বদল করেই, গার্ডেনরিচ বহুতল বিপর্যয়ের পর শাসকদলের দিকে তোপ দাগলেন অর্জুন সিংহ (Arjun Singh)। 

এদিন অর্জুন সিংহ বলেন,'পৃথিবীতে কোথাও কলকাতার মতো বেআইনি নির্মাণ হয় না। কাউন্সিলর বেআইনি নির্মাণের নেটওয়ার্ক চালাচ্ছেন। বিধায়ক, কাউন্সিলর, পুলিশ মিলে ত্রিস্তরীয় দুর্নীতি চালাচ্ছে।' মূলত, গার্ডেনরিচ বহুতল বিপর্যয়ের পর ইতিমধ্য়েই অবৈধ নির্মাণ ঘিরে বামেদের দিকে আঙুল তুলেছেন ফিরহাদ হাকিম। 'বেআইনি ভাবেই নির্মাণ করা হচ্ছিল বহুতলটি', স্বীকার করে নেন খোদ মেয়র। তবে দোষ চাপান বাম আমলের উপর।  যদিও এই মন্তব্যের আগেই অবৈধ নির্মাণের ইস্যুতে শাসকদলকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন শুভেন্দু-সুকান্ত-দিলীপ ঘোষ।

এদিন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'গোটা কলকাতাকে অবৈধ নির্মাণের টেন্ডার তৃণমূল নেতারা (TMC Leader) দিয়ে রেখেছে। তৃণমূল নেতারা প্রতি স্কোয়ার ফিটে পয়সা নেয়। প্রতি স্কোয়ার ফিটে যদি আপনি পয়সা নেন, তাহলে আপনার এর বিরুদ্ধে প্রতিবাদ করার মেরুদন্ডে জোর থাকবে। আজকে একটা ভেঙেছে, ৩০ বছর পর আরও বাড়ি ভাঙবে। । আপনি উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, চেতলা কোথায় যাবেন ? সব জায়গায় কাউন্সিলর স্কোয়ার ফিটে টাকা নেয়। এরা হচ্ছে স্কোয়ার ফিট কাউন্সিলর। এক এক জন কাউন্সিলরের সম্পত্তি দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এক কাউন্সিলর পি ডাব্লিউ ডি জায়গা দখল করে বাইপাস ধাবা বানিয়ে বসে আছে। এইতো তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর।'  

আরও পড়ুন, প্রায় ৫০ কিমি বেগে বইতে ঝোড়ো হাওয়া, দক্ষিণবঙ্গে ৭ জেলায় কালবৈশাখীর পূর্বাভাস..

গত শনিবার লোকসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা হয়েছে। আর ঠিক তার আগের দিনই দীর্ঘ জল্পনার পর বিজেপিতে যোগ দিয়েছেন অর্জুন সিংহ। মূলত তৃণমূলের প্রার্থী তালিকায় নিজের নাম না পেয়েই ক্ষুব্ধ হন তিনি। শাসকদলের জনগর্জন সভায় যখন একের পর একজনের নাম ঘোষণায় চমক দিচ্ছে তৃণমূল, তখন নিজের নাম না শুনতে পেয়ে কার্যতই বলে বসেন, তৃণমূলে ফেরা ঠিক হয়নি। এরপর নিজের অফিস থেকে সরিয়ে ফেলেন মমতা-অভিষেকের ছবি। কিন্তু কোন পথে যাবেন অর্জুন ? তারপরেও চলছিল জল্পনা। অবশেষে মুখ্যমন্ত্রীর মন্তব্যের পরপরই দল বদল করে বিজেপিতে চলে যান অর্জুন সিংহ। আর তারপরেই এদিন গার্ডেনরিচকাণ্ডে নিশানা করলেন অর্জুন সিংহ ।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'বাচ্চা, বোন, দিদি মহিলাদের উপর যে আঙুল তুলবে, তার আঙুলটাকে ভাঙতে হবে
'বাচ্চা, বোন, দিদি মহিলাদের উপর যে আঙুল তুলবে, তার আঙুলটাকে ভাঙতে হবে", নারী নিরাপত্তায় কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
NCPI National Committee : নাম নেই সুদীপ-কাকলির, জাতীয় কমিটি ঘোষণা করল NCPI
নাম নেই সুদীপ-কাকলির, জাতীয় কমিটি ঘোষণা করল NCPI
News Live: কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে ভোট ১৬ অক্টোবর
কোয়েল মল্লিকের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে ভোট ১৬ অক্টোবর
Kunal On Humayun Kabir: হুমায়ুন কবীর-উপাসনাদের উপর 'হামলায়' তীব্র প্রতিবাদ কুণাল-মহুয়াদের, বিক্ষোভ এবার যাদবপুর থানার সামনে..
হুমায়ুন কবীর-উপাসনাদের উপর 'হামলায়' তীব্র প্রতিবাদ কুণাল-মহুয়াদের, বিক্ষোভ এবার যাদবপুর থানার সামনে..

ভিডিও

Mukundapur News |
Nandigram News | নন্দীগ্রামে প্রচারে বিজেপি প্রার্থী হাসিরানি রথ | ABP Ananda LIVE
Mukundapur |
Weather News | আগামী ৪দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টি ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কোচবিহারে সফরে মুখ্যমন্ত্রী, গেলেন মদনমোহন মন্দিরে | Coochbehar News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rani Mukherji : প্রয়াত রানি মুখোপাধ্যায়ের মা, যশরাজ ফিল্মস-এর তরফে দেওয়া হল বিশেষ বার্তা
প্রয়াত রানি মুখোপাধ্যায়ের মা, যশরাজ ফিল্মস-এর তরফে দেওয়া হল বিশেষ বার্তা
Tomorrow Horoscope: 'সোনায় সোহাগা' ৪ রাশির জীবনে ! লটারি, অর্থ থেকে চাকরি, কাদের কপাল খুলছে আগামীকাল? সতর্কতা কোন ক্ষেত্রে ?
'সোনায় সোহাগা' ৪ রাশির জীবনে ! লটারি, অর্থ থেকে চাকরি, কাদের কপাল খুলছে আগামীকাল? সতর্কতা কোন ক্ষেত্রে ?
West Burdwan: অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির ভেতরে উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর দেহ, চাঞ্চল্য ছড়াল জামুড়িয়ায়
অগ্নিদগ্ধ অবস্থায় বাড়ির ভেতরে উদ্ধার তৃণমূল নেতার স্ত্রীর দেহ, চাঞ্চল্য ছড়াল জামুড়িয়ায়
Smriti Mandhana: মাত্র ১০ বল খেলেই গড়লেন ইতিহাস, বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে মাইলস্টোন ছুঁলেন স্মৃতি
মাত্র ১০ বল খেলেই গড়লেন ইতিহাস, বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে মাইলস্টোন ছুঁলেন স্মৃতি
উপনির্বাচনের আগে রেজিনগরে হুমায়ুনের দলের আরও ২ নেতা গ্রেফতার, AJUP দলে বাড়ছে অস্বস্তি
উপনির্বাচনের আগে রেজিনগরে হুমায়ুনের দলের আরও ২ নেতা গ্রেফতার, AJUP দলে বাড়ছে অস্বস্তি
White House Media Ban: ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল আমেরিকার সংবাদমাধ্যম, প্রেসিডেন্টের সরকারি অনুষ্ঠানের কভারেজ বন্ধ রাখার সিদ্ধান্ত
ট্রাম্পের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল আমেরিকার সংবাদমাধ্যম, প্রেসিডেন্টের সরকারি অনুষ্ঠানের কভারেজ বন্ধ রাখার সিদ্ধান্ত
Newly Bought iPhone Snatched: নতুন আইফোন বুঝি? হ্যাঁ বলতেই সর্বনাশ হল, তরুণীর হাত থেকে iPhone 18 Pro ছিনিয়ে পালাল ২ ছিনতাইকারী
নতুন আইফোন বুঝি? হ্যাঁ বলতেই সর্বনাশ হল, তরুণীর হাত থেকে iPhone 18 Pro ছিনিয়ে পালাল ২ ছিনতাইকারী
Jalpaiguri: তিস্তায় ভেসে যাচ্ছিল হস্তীশাবক, নৌকো ছুটিয়ে তাকে উদ্ধার করলেন মৎসজীবীরা
তিস্তায় ভেসে যাচ্ছিল হস্তীশাবক, নৌকো ছুটিয়ে তাকে উদ্ধার করলেন মৎসজীবীরা
Embed widget