এক্সপ্লোর

Garden Reach News: 'নব্বই শতাংশ প্রোমোটারই চোর-ডাকাত-পকেটমার', গার্ডেনরিচকাণ্ডে বিস্ফোরক মন্তব্য TMC'র বরো চেয়ারম্যানের

Garden Reach Building Collapsed: তৃণমূল নেতা ও চেয়ারম্যান রঞ্জিত শীল বলেন, 'যারা প্রমোটিং করে, আপনাকে বলেছি, একশোটা যদি প্রোমোটার থাকে, তার মধ্যে ৯০টাই হল চোর, পকেটমার, ডাকাত।

সঞ্চয়ন মিত্র, সৌমিত্র রায় এবং রাজীব চৌধুরী, কলকাতা: যে সব বহুতল হচ্ছে, তার দশ শতাংশই বেআইনি নির্মাণ, আর নব্বই শতাংশ প্রোমোটারই চোর-ডাকাত-পকেটমার। গার্ডেনরিচকাণ্ডের পর পুরসভার ভূমিকা নিয়ে যখন নানামহলে সমালোচনার ঝড় বইছে, তখন এমনই বিস্ফোরক মন্তব্য করলেন, গার্ডেনরিচের তৃণমূলের বরো চেয়ারম্যান, রঞ্জিত শীল। 

কলকাতা পুরসভার ১৫ নম্বর বরো তৃণমূল নেতা ও চেয়ারম্যান রঞ্জিত শীল বলেন, 'দেখুন অনেক বাড়ি আপনার কিছুটা ফল্ট আছে। আর যারা প্রমোটিং করে, আপনাকে বলেছি, একশোটা যদি প্রোমোটার থাকে, তার মধ্যে ৯০টাই হল চোর, পকেটমার, ডাকাত। এরাই হল প্রোমোটার।' 

কলকাতা পুরসভার, ১৫ নম্বর বরো যার অন্তর্গত এই ১৩৪ নম্বর ওয়ার্ড। রবিবার রাতে কলকাতা পুরসভার এই বরোরই, এই ওয়ার্ডেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নির্মীয়মাণ বহুতল। আর এরপর পুরসভার ভূমিকা নিয়ে যখন সর্বত্র সমালোচনার ঝড় বইছে, তখন বিস্ফোরক মন্তব্য করলেন, খোদ এই বরোরই চেয়ারম্যান।

তাঁর কথায়, 'হয়তো ফোর, ফাইভ, সিক্স মানে সে  হয়তো জি প্লাস ফোর নিয়েছে। সে তখন ফাইভ, সিক্স চালিয়ে দিচ্ছে। ভাঙছি তো। রেগুলারাইজ করার ব্যাপার থাকে কোনটা? ধরে নিন, একটা পাঁচতলা বাড়ি হলে, হয়তো অনেক সময় ৭ ফুট, ৮ ফুট, ১০ ফুট, এরকম  পরিকল্পনা অনুযায়ী তার জায়গা অনুযায়ী ছাড়ছোড় থাকে। সেইটা যখন ছাড় ছোড় থাকছে না, তার অনুযায়ী রেগুলারাইজ হয়। কিন্তু, আপনি টোটালি একটা ফ্লোর অবৈধ করে দিলেন, সেই ক্ষেত্রে  রেগুলারাইজ হওয়াটা খুবই অসম্ভব ব্যাপার।'  

আরও পড়ুন, ধ্বংসস্তূপ থেকে উদ্ধার আরও এক দেহ, গার্ডেনরিচ-কাণ্ডে মৃত বেড়ে ১০

এদিকে এ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী বলেন, 'প্রোমোটারিরাজ, মাফিয়ারাজ, জমি মাফিয়ারাজ সারা বাংলাকে গ্রাস করেছে। তার পরিণাম রমজানের মাসে মৃত্যুমিছিল কলকাতার বুকে গার্ডেনরিচে। সকলের অজান্তে এত বড় বড় বিল্ডিং উঠে যাচ্ছে, এ বলছে দেখিনি, ও বলছে দেখিনি, ও বলছে শুনিনি। তাহলে কী চলছে রাজ্য়ে? গোটা কলকাতাজুড়ে এরকমভাবে বেআইনি নির্মাণের জন্য কত বাড়ি, কত মৃত্যু, কত বাড়ি ভাঙবে, কত মৃত্যু অপেক্ষা করছে, আমাদের জানা নেই। 

খোদ বরো চেয়ারম্যানেরই অসহায় স্বীকারোক্তি, কেউ না কি কথাই কানে তোলে না? রঞ্জিত শীলের কথায়, 'কম করে ৫০ বার বলেছি তোদের বিল্ডিং থাকবে না। ভেঙে পড়ে যাবে। কে কার কথা শোনে? বলা মানে সে আবার নেগেটিভটা ভাবে।' 

সবমিলিয়ে প্রশ্ন একটাই, দিনের পর দিন চোখের সামনে এই বেআইনি কাজকর্ম চললেও, কার নির্দেশে সব দেখেও, না দেখার ভান চলছে?

সেরা শিরোনাম

Weather Alert: আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
আগামী ২-৩ ঘণ্টায় ঝড়বৃষ্টি, জারি কমলা সতর্কতা, কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের ?
Suvendu Adhikari: সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সারা দেশে ৩৮ হাজার হাসপাতালে চিকিৎসার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Bengali News Live:
"১৬ অক্টোবরের আগে ২০ শতাংশ DA-সহ বেতন পেতে চলেছেন সরকারি কর্মীরা", বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Papiya Singha Debnath Death: অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ
অসুস্থতা হার মানাল অদম্য জেদকে, প্রয়াত এবিপি আনন্দর সাংবাদিক-সঞ্চালিকা পাপিয়া সিংহ দেবনাথ

ভিডিও

Biman Banerjee: প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিশনের নজরে বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
Madan Mitra News | মদনের গলায় রাহুল-প্রিয়ঙ্কার প্রশংসা |
Papiya Sinha Debnath | চলে গেলেন আমাদের সহকর্মী, আমাদের বন্ধু পাপিয়া সিংহ দেবনাথ |
Bikash Ranjan | বিকাশরঞ্জন ভট্টাচার্যের অভিযোগ, আজ ভোরে তাঁর বাড়ি লক্ষ্য় করে মদের বোতল ছোড়া হয়
Sports Quota News | প্রথম ধাপে ৭৮ জনকে চাকরি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget