এক্সপ্লোর

Mudiali High School : খসে পড়ছে চাঙড়, বেরিয়ে পড়েছে কংক্রিট, আতঙ্কে কাটছে মুদিয়ালি হাইস্কুলের পড়ুয়াদের দিন

Garden Reach Mudiali High School Condition : পড়ুয়া ও অভিভাবকদের অভিযোগ, সংস্কারের অভাবে স্কুলবাড়ির অবস্থা দিনদিন খারাপ হচ্ছে। মাঝেমধ্যেই এখান-সেখান থেকে খসে পড়ছে চাঙড়।

সঞ্চয়ন মিত্র, কলকাতা : গার্ডেনরিচে ( garden reach ) নির্মীয়মাণ বহুতল-বিপর্যয়ে একের পর এক মর্মান্তিক মৃত্যু দেখেছে শহর। ১১ জনের মৃত্যুর পর থেকেই আতঙ্কের প্রহর গুনছেন ওই এলাকারই মুদিয়ালি হাইস্কুলের পড়ুয়া ও অভিভাবকরা। এই বুঝি কোনও বিপদ ঘনিয়ে এল ছোট্ট পড়ুয়াদের কপালে ! আতঙ্কে কাটে প্রহর। স্কুলবাড়ির দশা ( garden reach mudiali high school ) নিয়ে কপালে চিন্তার ভাঁজ অভিভাবক থেকে পড়ুয়া সব্বার। গার্ডেনরিচের ঘটনার পর থেকে সিঁদুরে মেঘ দেখছেন তাঁরা। 

পড়ুয়া ও অভিভাবকদের অভিযোগ, সংস্কারের অভাবে স্কুলবাড়ির অবস্থা দিনদিন খারাপ হচ্ছে। মাঝেমধ্যেই এখান-সেখান থেকে খসে পড়ছে চাঙড়। বহু জায়গায় পলেস্তারা চটে গিয়ে বেরিয়ে পড়েছে কংক্রিট। আশঙ্কা মাথায় নিয়েই বছরের পর বছর ধরে ক্লাস করছে পড়ুয়ারা। আতঙ্কে ভুগছেন অভিভাবকরাও। 

অভিভাবকদের অভিযোগ, স্কুলের শৌচাগারের এমন অবস্থা যে, স্কুলের গেটের সামনে সুলভ শৌচাগার ব্যবহার করতে হয় পড়ুয়াদের। গার্ডেনরিচের মর্মান্তিক পরিণতি দেখে ঘুম উড়েছে পড়ুয়াদের মা-বাবার। শুক্রবার স্কুলের গেটে বিক্ষোভ দেখায় এসএফআই সমর্থকরা। প্রধান শিক্ষক সুষেণকুমার মণ্ডলের দাবি, ২০২০ সাল থেকেই স্কুলবাড়ি  সংস্কারের চেষ্টা চলছে। দ্রুত পড়ুয়াদের অন্যত্র সরিয়ে বাড়ি সারানোর কাজ শুরু হবে। কিন্তু সেই সময়টা কবে আসবে, তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউই। 

গার্ডেনরিচের বিপর্যয়ে ক্রমেই সামনে আসছে মর্মান্তিক ছবি। ১১ টি মৃত্যু নড়িয়ে দিয়েছে শহরকে। প্রশ্নের মুখে পুরসভা ও প্রশাসন । কার ছত্রছায়ায় এমন বেআইনি নির্মাণ গড়ে উঠছিল? কোনও বড় নাম কি জড়িয়ে এই বেআইনি কাজের সঙ্গে ? একের পর এক প্রশ্ন উঠছে। একদিকে যেমন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের দাবি, কাউন্সিলরের কোনও দোষ নেই ! তাঁর পক্ষে জানা সম্ভব নয়, কোন নির্মাণের আইনি ছাড়পত্র আছে, কোনটার নেই। অন্যদিকে এলাকার কাউন্সিলরের সঙ্গে ধৃত প্রমোটারের যোগসূত্র আছে বলে দাবি করেছে বিরোধীপক্ষ। সব মিলিয়ে এক বাড়ি বিপর্যয় সামনে এনে দিয়েছে বিরাট দুর্নীতির ছবি।  মানুষের মনে প্রশ্ন এমন বেআইনি নির্মাণ কোন কোনগুলো সাধারম মানুষ বুঝবে কী করে? তাছাড়া কলকাতা শহরে এমন বিপজ্জনক অবস্থায় থাকা নির্মাণ অনেক। সেগুলোর কী হবে ? কবে সদর্থক পদক্ষেপ নেবে প্রশাসন? 

আরও পড়ুন :                  

Arjun Singh Exclusive : বিজেপি-তৃণমূল বাপের বাড়ি-শ্বশুরবাড়ি? অর্জুনের ফুল-বদলের রহস্য জানত বিজেপি? এক্সক্লুসিভ অর্জুন সিংহ            

সেরা শিরোনাম

Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Abhishek Banerjee: বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব
বিলবোর্ডকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, আজ ফের তলব

ভিডিও

Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget