এক্সপ্লোর

Mamata Banerjee: 'পুলিশ, CISF-এর একাংশ টাকা খাচ্ছে, দোষ হচ্ছে তৃণমূলের', ডিজি-কে বললেন মমতা

Nabanna News:

কলকাতা: রাজ্যে একের পর এক ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন শাসকদলেরই নেতা-মন্ত্রীরা। এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললেন। তাঁর দাবি, পুলিশের একাংশ এবং সিআইএসএফ দুর্নীতির সঙ্গে যুক্ত। তারা টাকা খায়, আর দোষ হয় তৃণমূল নেতাদের। পুলিশকর্মীদের বিরুদ্ধে এমন অভিযোগ পেলে যাকে কড়া ব্যবস্থা নেওয়া হয়, তার জন্য রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে নির্দেশও দেন মমতা। (Mamata Banerjee)

এদিন মূল্যবৃদ্ধি নিয়ে নবান্নের সভাঘরে প্রশাসনিক বৈঠক করেন মমতা। সেই বৈঠক সরাসরি সম্প্রচারিতও হয়। আর সেখানেই পুলিশের ভূমিকা নিয়ে সরব হন মমতা। বাজারে শাক-সবজির দাম যেভাবে বেড়ে চলেছে, বালিখাদান, পাথরখাদান, কয়লাখনি নিয়ে দুর্নীতির অভিযোগ উঠছে, তাতে পুলিশের একাংশও জড়িত বলে দাবি করেন মমতা। (Nabanna News)

তিনি নির্দেশ দেওয়ার পরও সীমানা পেরিয়ে অন্য রাজ্যে আলু-পেঁয়াজ পাচার চলে যাচ্ছে, আর রাজ্যের মানুষ চড়া দামে শাক-সবজি কিনতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ করেন মমতা। পাশাপাশি, কয়লাখনি, বালিখাদান, পাথরখাদান নিয়ে তিনি টেন্ডার ডাকার কথা বললে, বাস্তকে তা হচ্ছে না বলে দাবি করেন। স্থানীয় পুলিশ, এমনকি সিআইএসএফ, এই দুর্নীতির সঙ্গে জড়িত বলে অভিযোগ করেন তিনি। 

ডিজি রাজীব কুমারের উদ্দেশে এদিন মমতা বলেন, "কিছু বিষয়ে এখনই পদক্ষেপ কর। তুমি হয়ত চেষ্টা করছো, কিন্তু লোকাল পুলিশ করছে না। রাজীনীতিকদের বেশি বদনাম হয়। ৫ টাকা খেলে ৫০০ বলা হয়, চোর বলা হয়। রাজনীতিকরা কিন্তু টাকা খাওয়ার আগে দশ বার ভাবেন, তাঁদের দায়বদ্ধতা রয়েছে। কিন্তু কিছু নীচু স্তরের অফিসার, কর্মী, যাঁরা এই সরকারকে ভালবাসেন না... তোমার পুলিশের কিছু লোকও টাকা খাচ্ছে।"

মমতা আরও বলেন, "সিআইএসএফ টাকা খেলেও, আমাদের ধরার অধিকার আছে। কারণ চুরি হলে বলবে তৃণমূল করছে। চুরি করে সিআইএসএফ, পুলিশের একাংশ। এটা আমি সহ্য করব না। আমার এক পয়সাও দরকার নেই। বার বার বলি, দলের নির্বাচনের জন্য দরকারে লোকের সামনে আঁচল পেতে টাকা নেব। বলতে পারবে না, আজ পর্যন্ত সরকারি কাজে বা কারও থেকে এক পয়সাও কোনও কারণে নিয়েছি। তাহলে অন্য কেউ নিলে কেন ছাড়বে? সকলের জন্য একই আইন, সমান ভাবে প্রযোজ্য।" 

চুরি, দুর্নীতি রুখতে রাজ্য পুলিশের STF এবং দুর্নীতি দমন শাখার হাত হাত মজবুত করতে হবে বলে জানান মমতা। রাজ্যে পুলিশের গোয়েন্দা বিভাগ CID-কেও ঢেলে সাজানো হবে বলে জানালেন। ডিজি-র উদ্দেশে বলেন, "কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে, যাচাই করে দেখো। অভিযোগ সত্য হলে কড়া পদক্ষেপ করতে পারো। কেউ বাধা দেবে না, দিলে শুনবও না আমি। আমি যদি আমাকে ক্ষমা করতে না পারি, তোমরা কাকে ভয় পাচ্ছো?" শুধু বক্তৃতা করলে হবে না, প্রশাসনকে কাজে করে দেখাতেও হবে বলে এদিন মন্তব্য করেন মমতা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Bardhaman Terrorist Arrest: পিলখানার সাধারণ জীবনযাপন থেকে সটান বর্ধমানের অভিজাত এলাকায় বসবাস, কীভাবে এত টাকা এল হামিমের হাতে ? নেপথ্যে কি বিদেশি ফান্ডিং ?
Bardhaman Terrorist Arrest: পিলখানার সাধারণ জীবনযাপন থেকে সটান বর্ধমানের অভিজাত এলাকায় বসবাস, কীভাবে এত টাকা এল হামিমের হাতে ? নেপথ্যে কি বিদেশি ফান্ডিং ?
Suvendu Adhikari : 'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
'মিড ডে মিলের কোনও রাঁধুনি কর্মচ্যুত হবেন না', কী কাজে লাগানো হবে জানালেন মুখ্যমন্ত্রী...
Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget