এক্সপ্লোর

Samik Bhattacharya: 'গীতা ধর্মগ্রন্থ নয়, দর্শন, পাঠ্যসূচিতে থাকলে অসুবিধা কোথায়?' মন্তব্য শমীকের

জাতীয় শিক্ষানীতি রূপায়ণে আরও একধাপ এগোল গুজরাত সরকার। সেখানে স্কুলের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হল ‘ভগবত গীতা’। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি ‘ভগবত গীতা’ পর্যন্ত পড়ানো হবে পড়ুয়াদের।

কলকাতা: গীতা কোনও ধর্মগ্রন্থ নয়, একটা দর্শন। সারা বিশ্ব একথা মানে। পাঠ্যসূচিতে থাকলে অসুবিধা কোথায়? মন্তব্য রাজ্য বিজেপির (BJP) মুখপাত্র শমীক ভট্টাচার্যর (Samik Bhattachaya)।

জাতীয় শিক্ষানীতি রূপায়ণে আরও একধাপ এগোল গুজরাত সরকার (Gujarat Government)। সেখানে স্কুলের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত হল ‘ভগবত গীতা’ (Bhagavad Gita)। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি ‘ভগবত গীতা’ পর্যন্ত পড়ানো হবে পড়ুয়াদের।  পড়ুয়াদের আদর্শ মূল্যবোধ এবং নীতি শেখানোর লক্ষ্যেই এমন সিদ্ধান্ত বলে জানানো হয়েছে (Gujarat School Curriculum)।

জাতীয় শিক্ষানীতি ২০২২-এর অধীনে চলতি বছরের জুন মাস থেকে এই নয়া পাঠ্যসূচি চালু হচ্ছে। ভারতীয় জ্ঞানতন্ত্র (Indian Knowledge System/IKS) নামক বিশেষ পরিকল্পনার আওতায় রাখা হচ্ছে এই নয়া পাঠ্যসূচিকে। বৃহস্পতিবার গুজরাত বিধানসভায় এই সিদ্ধান্তের ঘোষণা করেন রাজ্যের শিক্ষামন্ত্রী জিতু বাঘানি। তিনি বলেন, “স্কুল পড়ুয়াদের গীতা এবং গীতার শ্লোকের মর্মার্থ সম্পর্কে বোধ থাকা জরুরি।”

এ দিন বিধানসভার অধিবেশনের পরই সেই মর্মে বিজ্ঞপ্তিও জারি করা হয়। তাতে বলা হয়, ২০২২-’২৩ শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ-দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের গীতার মূল্যবোধ এবং নীতির সঙ্গে পরিচয় করানো হবে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্কুলশিক্ষার প্রথম পর্যায়ে ভারতীয় সংস্কৃতি, জ্ঞানতন্ত্রকে রাখা হবে। রাজ্যের সমস্ত সরকারি স্কুলে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের গীতার মূল্যবোধ এবং নীতি শেখানো হবে, যাতে এ ব্যাপারে তাদের জ্ঞান এবং আগ্রহ দুই-ই বাড়ে।’

গুজরাতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কর্নাটক সরকার। দক্ষিণের এই রাজ্যেও একই পদক্ষেপ নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। সংবাদ সংস্থা এএনআই-এর রিপোর্ট অনুসারে, কর্নাটকের শিক্ষামন্ত্রী বিসি নাগেশ বলেছেন যে পবিত্র ধর্মগ্রন্থটি কেবল হিন্দুদের জন্য নয়, এটি অন্যদের জন্যও জ্ঞানের উত্স। তিনি আগামী বছর থেকে নতুন অধিবেশন শুরু হলে এটি স্কুলগুলিতে একটি বিষয় হিসাবে চালু করার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন।

শিক্ষামন্ত্রীর মন্তব্য উদ্ধৃত করে এএনআই জানায়, "ভগবত গীতা শুধুমাত্র হিন্দুদের জন্য নয়, এটি সবার জন্য। বিশেষজ্ঞরা যদি বলেন এটি অবশ্যই চালু করা হবে - এই বছর থেকে নয়, আগামী বছর থেকে। আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে নৈতিক বিজ্ঞান চালু করা হবে কিনা"। 

সেরা শিরোনাম

Malda News: ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
ইঁদুর ধরতে রোগীর বেডের পাশে রাখা খাঁচা, মালদার সরকারি হাসপাতালে ভয়ঙ্কর ছবি
West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Illegal Aadhaar-Voter Scam: টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
টাকা দিলেই তৈরি আধার, ভোটার, প্যান; টিটাগড় স্টেশনের পাশে খোঁজ বেআইনি কারবারের
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই

ভিডিও

Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP
Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget