এক্সপ্লোর

Howrah Gold Recovery:প্রায় দেড় কোটি টাকার সোনা উদ্ধার হাওড়া স্টেশন থেকে

Arrest In Gold Recovery:বিপুল পরিমাণ সোনা উদ্ধার হল হাওড়া স্টেশন থেকে। ঘটনায় এক জনকে আটক করে আয়কর বিভাগ। সূত্রের খবর, মঙ্গলবার বিকেলের ওই ঘটনায় উদ্ধার হওয়া সোনার পরিমাণ ২ কিলোগ্রাম ৬৮০ গ্রাম। বাজারমূল্য় ১ কোটি ৩৭ লক্ষ টাকা।

সুনীত হালদার, হাওড়া: বিপুল পরিমাণ সোনা (gold recovery) উদ্ধার হল হাওড়া স্টেশন (howrah Station) থেকে। ঘটনায় এক জনকে আটক করে আয়কর বিভাগ। সূত্রের খবর, মঙ্গলবার বিকেলের ওই ঘটনায় উদ্ধার হওয়া সোনার পরিমাণ ২ কিলোগ্রাম ৬৮০ গ্রাম। বাজারমূল্য় ১ কোটি ৩৭ লক্ষ টাকা।

কী জানা গেল? 
সূত্রের খবর, গত মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ হাওড়া স্টেশনের ৯ নম্বর প্ল্যাটফর্মে কালো ব্যাগ নিয়ে সন্দেহজনক ভাবে এক ব্য়ক্তিকে ঘোরাফেরা করতে দেখা যায়। তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন আরপিএফ জওয়ানরা। আরপিএফ সূত্রে খবর, ওই ব্যক্তির ব্যাগে তল্লাশি চালিয়েই বিপুল পরিমাণ সোনা উদ্ধার হয়। আরও জানা যায়, ওই সোনার কোনও বৈধ কাগজপত্র ছিল না। ওজন করলে দেখা যায়, ২ কেজি ৬৮০ গ্রাম সোনা রয়েছে, যার বাজার মূল্য ১ কোটি ৩৭ লাখ টাকা। আটক ব্যক্তিকে হাওড়া জিআরপির হাতে তুলে দেওয়া হয় বলে খবর। জানা গিয়েছে. ওই ব্যক্তির নাম বিভাস আদক। বয়স ৪২ বছর। বাড়ি হাওড়ার জয়পুরে। কিন্তু কী ভাবে অত সোনা তাঁর কাছে এল? কেন কোনও বৈধ কাগজপত্র ছাড়া এই বিপুল পরিমাণ সোনা তিনি সঙ্গে রেখেছিলেন? কোথায় নিয়ে যাচ্ছিলেন সেগুলি? মূল লক্ষ্য কী ছিল?  প্রশ্ন একাধিক। উত্তর খোঁজার চেষ্টা চলছে। তবে এই ধরনের ঘটনা যে হাওড়া স্টেশনে অতীতে ঘটেছে, তা মনে করাচ্ছেন অনেকেই। 

গত বছরের ঘটনা...
এই  প্রসঙ্গে গত বছর মার্চ মাসের একটি ঘটনা স্মরণে এসেছে অনেকের। সে বার, হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ৮ নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে কালো ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করতে সন্দেহ হয়েছিল আরপিএফের। ব্যাগ পরীক্ষা করতে প্রচুর পরিমাণে সোনার গয়না ও সোনার বাট উদ্ধার হয়। কার সোনা ? কোথায়ই বা হচ্ছিল পাচার ? প্রশ্নের জবাবে অসঙ্গতি থাকায় তাঁকে আটক করে শুল্ক দফতরের হাতে তুলে দেয় আরপিএফ। আরপিএফ সূত্রে খবর,  বর্তমানে ওই সোনার বাজার মূল্য প্রায় এক কোটি পাঁচ হাজার টাকা। ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তাঁর নাম চন্দ্রভান মিশ্র, উত্তরপ্রদেশের মতিগঞ্জের বাসিন্দা। সূত্রের আরও খবর, ওই বিপুল পরিমাণ সোনার গয়না কার তা নিয়ে কোনও উপযুক্ত তথ্য প্রমাণ দিতে পারেননি সংশ্লিষ্ট ব্যক্তি। আরপিএফের আরও দাবি, চন্দ্রভানের কথাবার্তায় যথেষ্ট অসঙ্গতিও ছিল। সব কিছুর পরই তাঁকে আটক করা হয়। খবর দেওয়া হয় কাস্টমস অফিসারদের। কাস্টমস অফিসাররা স্টেশনে এলে তাদের হাতে সোনার গয়না ও বাট ও  ওই ব্যক্তিকে তুলে দেয় আরপিএফ। 

আরও পড়ুন:সন্দেশখালিতে অ্যাকশনে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, 'কড়া ব্যবস্থা'র হুঁশিয়ারি

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের প্রতীকের একাংশ ভাঙল, আন্দোলনের নামে ঐতিহ্যকে পদাঘাত কেন? উঠছে প্রশ্ন
News Live Update : যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
যাদবপুরে SFI-এর জমায়েতে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি
Ghatal Update: নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী
নাগাড়ে বৃষ্টি, বাড়ছে নদীর জলও! বন্যা পরিস্থিতি ঘাটালের মনসুকার পার্বতী চক এলাকায়, উদ্বিগ্ন এলাকাবাসী
Bankura News: বেসরকারি কারখানায় চুল্লি ফেটে আহত তিনজন শ্রমিক, শ্রমিক নিরাপত্তায় গাফিলাতির অভিযোগ
বেসরকারি কারখানায় চুল্লি ফেটে আহত তিনজন শ্রমিক, শ্রমিক নিরাপত্তায় গাফিলাতির অভিযোগ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget