এক্সপ্লোর

Golf Green Update: গল্ফগ্রিন কাণ্ডে খোঁজ পরিত্যক্ত বাড়ির! কী হয়েছিল সেই বাড়িতে?

Golf Green Death: বাড়ির লোকের অভিযোগ ছিল, থানায় নয়, থানার বাইরে কোথাও মারা হয়েছে। এবার সেই এলাকাতেই একটি বাড়ির হদিশ মিলেছে।


হিন্দোল দে, কলকাতা: গল্ফগ্রিন থানার পুলিশের বিরুদ্ধে যুবককে পিটিয়ে মারার অভিযোগ ঘিরে তুলকালাম আজাদগড় এলাকা। গোটা ঘটনায় সিবিআই চেয়ে আদালতের দ্বারস্থ পরিবার। c গল্ফগ্রিন থানার অন্তর্গত কলাবাগান লেনে ওই বাড়ির খোঁজ মিলেছে।

কেন নজরে এই বাড়ি:
স্থানীয়দের একাংশের দাবি, দিন-রাত ধরে ওই বাড়িতে তাণ্ডব চলে। তাঁদের দাবি, সেটি একটি পরিত্যক্ত বাড়ি, সেখানে দিনরাত ধরে  নেশার সামগ্রী কেনা-বেচা চলে। ঘটনার দিন, ওই বাড়িতে চিৎকার শোনা গিয়েছিল। এবার সেই পরিত্যক্ত গেল ফরেন্সিক বিশেষজ্ঞ। তাহলে এই বাড়িতেই কি যুবককে মারধর করা হয়েছিল? উত্তর খুঁজছেন তদন্তকারীরা। ওই ঘটনায় আগেই গল্ফ গ্রিন থানার তিনজনকে ক্লোজ করা হয়েছে। 

কী অভিযোগ:
পুলিশের মারধরে যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছিল গল্ফগ্রিন থানা এলাকায়। দীপঙ্কর সাহা নামে এক যুবককে মারধরের অভিযোগ উঠেছে। পরে এম আর বাঙুর হাসপাতালে ওই যুবকের মৃত্যু হয়। মৃত দীপঙ্কর সাহার পরিবারের সদস্যদের দাবি, গত ররিবার দুপুর ২টোর সময় দীপঙ্করকে জিজ্ঞাসাবাদের জন্য বাড়ি থেকে নিয়ে যায় গল্ফগ্রিন থানার পুলিশ। অভিযোগ, রাত ৯টার সময় দীপঙ্করকে গুরুতর আহত অবস্থায় আজাদগড় মোড়ে ফেলে রেখে দিয়ে চলে যায় তারা। এরপর থেকে অসুস্থই ছিল দীপঙ্কর। পরিবারের সদস্যদের দাবি, ওই ঘটনার পরে বুধবার দীপঙ্কর অসুস্থ বোধ করায়, তাঁকে নিয়ে যাওয়া শিশুমঙ্গল হাসপাতালে। প্রাথমিক চিকিৎসা করিয়ে তাঁকে ওই রাতেই বাড়ি ফিরিয়ে আনা হয়।  ঠিক তার পরেরদিন, বৃহস্পতিবার রাতে ফের গুরুতর অসুস্থ হয়ে পড়েন দীপঙ্কর। তখন তাঁকে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শুক্রবার ভোরে তাঁর মৃত্যু হয়। সামনে এসেছে থানার সামনে সিসিটিভি ফুটেজও। সেখানে দীপঙ্করকে সঙ্গে নিয়ে দুই পুলিশকর্মী বেরিয়ে যাচ্ছেন বলে দেখা যাচ্ছে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Ananda (@abpanandatv)

এই ঘটনায় সরব হয়েছে বিরোধীরা। বাম ও বিজেপি, দুই দলের তরফেই আলাদা আলাদা করে বিক্ষোভ দেখানো হয়েছে। মৃতের পরিবারের সঙ্গে দেখা করা হয়েছে। রবিবার দীপঙ্করের পরিবারের সঙ্গে দেখা করতে তাঁদের বাড়ি যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

আরও পড়ুন: 'প্রয়োজন নেই’ 'অনুব্রতকে ভর্তি নিল না এসএসকেএম

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget