এক্সপ্লোর

Gouri Ghosh Death : প্রয়াত বাচিক শিল্পী গৌরী ঘোষ

Gouri Ghosh Passes Away : আবার শিল্পীমহলে শোকের খবর।  প্রয়াত বাচিক শিল্পী গৌরী ঘোষ

কলকাতা : আবার শিল্পীমহলে শোকের খবর।  প্রয়াত বাচিক শিল্পী গৌরী ঘোষ। গত কয়েকদিন ধরে ভর্তি ছিলেন আরএন টেগোর হাসপাতালে। বেশ কিছুদিন ধরে ভুগছিলেন গৌরী ঘোষ। বেশ কয়েকদিন আগে তাঁর স্ট্রোক হয়েছিল । তারপর থেকেই অসুস্থ ছিলেন গৌরী ঘোষ। শেষ কিছুদিন ছিলেন ভেন্টিলেশন সাপোর্টে। শিল্পীর মৃত্যুতে স্বাভাবিক ভাবেই নেমে এসেছে শোকের ছায়া। তাঁকে শেষ দেখা দেখতে হাসপাতালে জড়ো হচ্ছেন আপনজন ও শিল্প-সংস্কৃতি জগতের মানুষরা। 

গৌরী ঘোষের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী। শোকবার্তায় তিনি লেখেন, বিশিষ্ট বাচিকশিল্পী গৌরী ঘোষের প্রয়াণে তিনি গভীর শোকাহত। মুখ্যমন্ত্রী লিখেছেন, প্রয়াত গৌরী ঘোষের  অনবদ্য আবৃত্তি মননশীল শ্রোতাদের হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকবে।  দীর্ঘদিন আকাশবাণী কলকাতা কেন্দ্রের উপস্থাপিকা-ঘোষিকা হিসাবে কাজ করেছেন গৌরীদেবী। মুখ্যমন্ত্রী এও জানিয়েছেন, পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির সদস্য গৌরী ঘোষকে রাজ্য সরকার ২০১৮ সালে ‘কাজী সব্যসাচী সম্মান’ প্রদান করে। তাঁর প্রয়াণকে সাংস্কৃতিক জগতে এক অপূরণীয় ক্ষতি হিসেবে চিহ্নিত করেছেন মুখ্যমন্ত্রী। তিনি গৌরী ঘোষের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানিয়েছেন। 

তিনি পরবর্তী প্রজন্মের আবৃত্তিকারদের কাছে ছিলেন অগ্রজপ্রতিম। তাঁর উচ্চারণ দক্ষতা, অভিব্যক্তিতে মুগ্ধ সকলেই। বাচিক শিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায় জানালেন, গৌরী ঘোষ ছিলেন তাঁর মায়ের মতো। 'মনে হচ্ছে দ্বিতীয়বার মাতৃহারা হলাম। পরিবারে মা চলে গেলে যে শূন্যতা সৃষ্টি হয়, এখনও তেমনটাই মনে হচ্ছে।' বললেন তিনি। জানালেন, যতদিন সুস্থ ছিলেন গৌরিদেবী তাঁকে বারবার ফোন করে জানতে চাইতেন করোনাকালে সাবধানে থাকছেন কিনা। আগামীদিনে বাচিকশিল্পী পার্থ ঘোষ ও গৌরি ঘোষকে নিয়ে একটি তথ্যচিত্রের কাজ করতে চেয়েছিলেন। তা আর হল না। 

সঙ্গীতশিল্পী লোপামুদ্রা মিত্রও এককথায় ভেঙে পড়েছেন। তিনি বলেন, গৌরীদেবী সবসময় জোর দিতেন স্পষ্ট উচ্চারনে। জয় গোস্বামীর মালতীবালা বালিকা বিদ্যালয় অবলম্বনে 'বেণীমাধব' গানটি গাইবার সময় অনুসরণ করেছিলেন তাঁর উচ্চারণ, অভিব্যক্তিকে। 

গতকালই প্রয়াত হয়েছেন সঙ্গীত জগতের উজ্জ্বল ব্যক্তিত্ব তবলা শিল্পী পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। করোনা আক্রান্ত হয়ে দীর্ঘদিন ভর্তি ছিলেন হাসপাতালে। আজ তাঁর শেষকৃত্য। তাঁর আগেই   শিল্পীমহলে আবারও একটা খারাপ খবর।  

আবৃত্তি জগতের অমর যুগল গৌরী ঘোষ এবং পার্থ ঘোষ। আকাশাবাণীর উপস্থাপক হিসাবে শুরু হয়েছিল চলা। বহু বছর আকাশবানীর সঙ্গে যুক্ত ছিলেন তাঁরা।কয়েক দশক ধরে আকাশবানীর বহু অনুষ্ঠানে এই জুটির আবৃত্তি ছিল জনপ্রিয়। পরবর্তী প্রজন্মের কাছে তাঁরা ছিলেন আইকন ও আইডল।  তাঁদের যুগলবন্দিতে শ্রুতি নাটক ‘কর্ণকুন্তি সংবাদ’ জনপ্রিয়তার শীর্ষে পৌঁছায়। 

কীভাবে, কখন হবে শিল্পীর শেষকৃত্য , তা জানার অপেক্ষায় প্রিয়জনেরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget