এক্সপ্লোর

Tarakeswar News: অটোর ধাক্কায় ধানের জমিতে উলটে পড়ল বাস, জখম ১০

Auto-Bus Accident: অটোর ধাক্কায় ধান ক্ষেতে গিয়ে উলটে পড়ল দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার একটি বাস। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে তারকেশ্বরের পিয়াসারা এলাকায়।

সোমনাথ মিত্র, তারকেশ্বর: কিছুদিন আগে আরামবাগ থেকে কলকাতার ধর্মতলায় যাওয়ার সময় চলন্ত সরকারি বাসের সামনের চাকা খুলে চলে গিয়েছিল জলে। সেই সময় বাসের চালকের উপস্থিত বুদ্ধির জেরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছিলেন ওই বাসে থাকা যাত্রীরা। আর এবার অটোর সঙ্গে ধাক্কার জেরে রাস্তা থেকে ধান ক্ষেতে গিয়ে উল্টে পড়ল দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার (SBSTC Bus) একটি বাস। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে হুগলি জেলার তারকেশ্বরের (Tarakeswar) পিয়াসারা এলাকার অহল্যা বাই রোডে। এই দুর্ঘটনায় প্রায় ১০ জন যাত্রী জখম হয়েছেন বলে জানা গেছে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, কলকাতার ধর্মতলা থেকে আরামবাগের দিকে যাচ্ছিল দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার একটি বাস। যাত্রী ছিল প্রায় ৫০ জনের মতো। তারকেশ্বরের পিয়াসারা এলাকায় একটি অটো স্থানীয় রাস্তা থেকে হঠাৎ অহল্যা বাই রোডে উঠে পড়ে। আর ঠিক সেই সময় সরকারি বাসটি ওইখান দিয়ে যাচ্ছিল। ‌ফলে ওই সরকারি বাসের সঙ্গে অটোটির ধাক্কা হয়। আচমকা এই দুর্ঘটনার জেরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ধান ক্ষেতে উলটে যায়। এই দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয়রা সেখানে ছুটে আসেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে তারকেশ্বর থানার পুলিশও। তারপর সবাই মিলে দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে যাত্রীদের উদ্ধারে হাত লাগায়। দুর্ঘটনার ফলে বাস ও অটোর মধ্যে থাকা প্রায় ১০ জনের কমবেশি চোট আঘাত লাগে। তাঁদের স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা করানো হয়। তবে অটো চালকের আঘাত গুরুতর হওয়ায় তাঁকে ভর্তি রাখা হয়েছে।

এপ্রসঙ্গে স্থানীয় বাসিন্দা শেখ আবদুল জানান, বাসটি কলকাতা থেকে আরামবাগের দিকে যাচ্ছিল। সেই সময় স্থানীয় একটি অটো যাত্রী নিয়ে রাস্তায় ওঠে। এরপরই অটোর সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ধান ক্ষেতে উলটে যায়। 

আরও একজন স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী শেখ মুজাম আলি জানান, সরকারি বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন। যার মধ্যে ১০ জনের চোট আঘাত লাগে‌। একজন মহিলা অজ্ঞানও হয়ে যান।  সবাইকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি নাসিংহোমে পাঠানো হয়েছিল।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Islampur News: যুব তৃণমূলের জেলা সভাপতিকে সপাটে চড় মদ্যপ পুলিশ কর্মীর, উত্তেজনা বহরমপুরে

 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget