এক্সপ্লোর

Governor Amit Shah Meet: অভিষেকের সঙ্গে বৈঠক সেরেই দিল্লি রওনা, আজ শাহি বৈঠকে রাজ্যপাল

Delhi Governor Amit Shah Meet: আজ দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠকে রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

নয়াদিল্লি: আজ রাজ্যপালের সঙ্গে অমিত শাহের বৈঠক ( Governor Amit Shah Meet)। সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক সি ভি আনন্দ বোসের। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পরেই দিল্লি রওনা দেন রাজ্যপাল। সেই বৈঠকের নির্যাস অমিত শাহকে জানাবেন বোস, মনে করছে রাজনৈতিক মহল।

গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের ৩০ জনের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্যপাল। সোমবার বিকেল ৪ টে ১০ মিনিট থেকে সাড়ে ৪ টা পর্যন্ত চলে যে বৈঠক। যেখানে আলোচনায় রাজ্যের বঞ্চিতদের সমস্যা রাজ্যপাল কেন্দ্রের কাছে তুলে ধরবেন জানিয়ে আশ্বাস দেওয়ার পরই সন্ধে নাগাদ রাজভবনের সামনে থেকে ধর্না প্রত্যাহার করে নিয়েছে তৃণমূল।এদিকে তৃণমূলের (TMC) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পরেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose)। গতকাল সন্ধে সাড়ে ৬ টা নাগাদ কলকাতা বিমানবন্দরে পৌঁছন রাজ্যপাল। যার কিছুটা পরেই ছাড়ে দিল্লির বিমান।  

ধর্না তোলার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়  জানিয়েছেন, কেন্দ্রের সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে বাংলার বঞ্চিতদের সমস্যা নিয়ে আলোচনা করবেন বলেই আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। সোমবার বিকেলে নির্ধারিত সময়ে কাঁধে বঞ্চিতদের তথ্য সম্বলিত কাগজ কাঁধে করে বয়ে রাজভবনে যান অভিষেকরা। সূত্রের খবর, তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে সমস্ত তথ্য খতিয়ে দেখে কেন্দ্রের সঙ্গে কথা বলার আশ্বাসও দেন রাজ্যপাল।

একশো দিনের কাজে বকেয়া টাকা কেন্দ্র দিচ্ছে না অভিযোগে প্রথমে দিল্লি ও তারপর কলকাতায় রাজভবনের সামনে ধর্না-অবস্থানে বসে তৃণমূল কংগ্রেস (TMC)। দার্জিলিং রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎও করেছিল তৃণমূলের প্রতিনিধি দল। তারপরও ধর্না জারি ছিল। তৃণমূলের যেমন অভিযোগ টাকা আটকে রাখার। তেমনই বিজেপির পাল্টা অভিযোগ, প্রকল্পে একাধিক অনিয়মের প্রমাণ মেলার জেরেই বন্ধ রয়েছে প্রাপ্য টাকা। 

আরও পড়ুন, কামদুনি-রায়ের পর শুভেন্দুর নেতৃত্বে পথে নামবে BJP

তবে তৃণমূলের সঙ্গে বৈঠকের কারণেই কি রাজ্যপালের এই দিল্লি সফর ? কেন্দ্রের কোনও প্রতিনিধির সঙ্গে কথা বলতেই কি সিভি আনন্দ বোস দিল্লি রওনা দিলেন ? এই সকল প্রশ্নের উত্তর আশা করা যায় খুব দ্রুতই বাইরে বেরিয়ে আসবে। যদিও বিমানবন্দরে পৌঁছে কোনও মন্তব্য করেননি রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি সাংবাদিকদের সঙ্গে কথা না বলেই ঢুকে যান বিমানবন্দরে। তাই আপাতত তিনি কী পদক্ষেপ নেন, সেটা দেখার-জানারই অপেক্ষা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
Annapurna Yojona :'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget