এক্সপ্লোর

Governor: 'অন্ধকার থাকলে আলো আছে' যাদবপুরে উপাচার্য না থাকা মন্তব্য আচার্য তথা রাজ্যপালের

Governor On JU: 'সব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে, অ্যাকশন প্ল্যান তৈরি, খুব শীঘ্রই বাস্তবায়িত হবে', বললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। 

কলকাতা: 'অন্ধকার থাকলে আলো আছে। নিশ্চয়ই উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, খুব শীঘ্রই জানা যাবে।' যাদবপুরে উপাচার্য না থাকা নিয়ে আশ্বাস আচার্য তথা রাজ্যপালের। 'ছাত্র-শিক্ষক-উপাচার্যদের সঙ্গে কথা বলছি। সব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে, অ্যাকশন প্ল্যান তৈরি, খুব শীঘ্রই বাস্তবায়িত হবে', বললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যু নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এই মুহূর্তে উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়। এই আবহে দ্রুত উপাচার্য নিয়োগের আশ্বাসের কথা শোনা গেল আচার্যের গলায়। রাজভবনে চা চক্র শেষে বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল জানিয়েছেন খুব দ্রুত এই বিষয় সম্পর্কে জানা যাবে। পাশাপাশি তিনি বলেছেন 'ছাত্র-শিক্ষক-উপাচার্যদের সঙ্গে কথা বলছেন। তৈরি রয়েছে অ্যাকশন প্ল্যানও। খুব শীঘ্রই বাস্তবায়নের আশ্বাসও দিয়েছেন তিনি।

গত সপ্তাহে ছাত্র মৃত্যুর পর পরিবারকে দিয়েছিলেন পাশে থাকার আশ্বাস। ঘটনাস্থল ঘুরে দেখে বৈঠক করেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে। এরপর রাজভবনে বৈঠকও করেন রাজ্যপাল। বিশ্ববিদ্যালয়ের ডিন সহ অ্যান্টি র‍্যাগিং সেলের সদস্যদের নিয়ে রাজভবনে জরুরি বৈঠক করেছিলেন আচার্য রাজ্যপাল। বৈঠকে ছিলেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরাও। ছিলেন ২ জন মনোবিদও। সূত্রের খবর, ২ ঘণ্টার বৈঠকে আচার্য জানতে চেয়েছিলেন বিশ্ববিদ্যালয়গুলি বর্তমান পরিস্থিতি কী রকম, র‍্যাগিং-এর অভিয়োগ কোন কলেজ বা বিশ্ববিদ্যালয়ে বেশি উঠছে, র‍্যাগিং রুখতে কারা কী ব্যবস্থা নিয়েছে। এর আগেও যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাগিংয়ের অভিযোগ বহুবার উঠেছে। অভিযোগ উঠেছে, হস্টেলে পাসআউট ছাত্র ও বহিরাগতদের থাকার। সূত্রের খবর,  বৈঠকে আচার্য জানতে চেয়েছিলেন, হস্টেলে বহিরাগতদের ভিড় আটকানোর উপায় কী? কোন বিশ্ববিদ্যালয় কী ব্যবস্থা নিয়েছে? নির্দিষ্ট অভিযোগ পেলে কীভাবে তার সমাধান করে কর্তৃপক্ষ? পাশাপাশি, মনোবিদদের কাছে জানতে চান পড়ুয়াদের মধ্যে র‍্যাগিং করার মানসিকাতা কেন তৈরি হচ্ছে?

এদিকে যাদবপুর বিশ্ববিদ্য়ালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন থামছে না। যা খতিয়ে দেখছে পুলিশও এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অমিতাভ দত্ত ও ডিন অফ স্টুডেন্টস রজত রায়কে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। সূত্রের খবর, চলতি সপ্তাহেই তাঁদের জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এর আগে ডিন অফ স্টুডেন্টসকে ২বার জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। সূত্রের দাবি, তদন্তকারীরা জানতে চান, UGC-র নির্দেশিকায় হস্টেলে সিসি ক্য়ামেরা লাগানোর কথা বলা থাকলেও, যাদবপুর হস্টেল ক্য়াম্পাসে সিসি ক্যামেরা নেই কেন? গত কয়েকদিনে একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, মেন হস্টেলে অন্তত ২০ জন প্রাক্তনী থাকতেন। হস্টেলে দীর্ঘদিন ধরে এই অনিয়ম চললেও কেন উদাসীন ছিল কর্তৃপক্ষ?এছাড়াও সহ উপাচার্য ও ডিন অফ স্টুডেন্টসের কাছ থেকে আরও বেশ কিছু তথ্য জানতে চাইছেন তদন্তকারীরা।

আরও পড়ুন: Anti Ragging Circular: ছাত্রমৃত্যুতে টনক নড়ল? র‍্যাগিং রুখতে নতুন সার্কুলার জারি রাজ্যের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, চাঞ্চল্যকর মন্তব্য রচনার, 'সুযোগসন্ধানী ভদ্রমহিলা' কটাক্ষ কল্যাণের
Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, চাঞ্চল্যকর মন্তব্য রচনার, 'সুযোগসন্ধানী ভদ্রমহিলা' কটাক্ষ কল্যাণের
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ভিডিও

Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget