এক্সপ্লোর

CV Ananda Bose: তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভের মুখে রাজ্যপাল

TMCP Protest On Governor : রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কনভয়ের সামনে পতাকা নিয়ে বিক্ষোভ ১০০ দিনের কাজের টাকা, বিশ্ববিদ্যালয় চত্বরকে রাজনীতি-মুক্ত করার দাবিতে বিক্ষোভ টিএমসিপি সদস্যদের। 

পশ্চিম মেদিনীপুর: এবার পশ্চিম মেদিনীপুরে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভের মুখে রাজ্য়পাল। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে রাজ্যপালের সামনে বিক্ষোভ। মেদিনীপুর শহরে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (C V Ananda Bose)কনভয়ের সামনে পতাকা নিয়ে বিক্ষোভ ১০০ দিনের কাজের টাকা, বিশ্ববিদ্যালয় চত্বরকে রাজনীতি-মুক্ত করার দাবিতে বিক্ষোভ টিএমসিপি সদস্যদের। 

প্রসঙ্গত, সম্প্রতি ১০০ দিনের কাজের বকেয়ার দাবিতে রাজভবনের সামনে ধর্নায় বসেছিল তৃণমূল। কলকাতা রাজভবনের বাইরে ধর্না-অবস্থানের মঞ্চ থেকে সেসময় রাজ্যপালকে কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। (Abhishek Banerjee) তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাজ্যপালকে জমিদার কটাক্ষ করার পরে জানিয়েছিলেন, 'সব চিঠি এসে পৌঁছক। ৫০ লক্ষ চিঠি নিয়ে দেখা করতে যাব। ওঁকে সেগুলো পড়ে দেখতেই হবে।'  যদিও সেসব এখন অতীত। এর পাশাপাশি উপাচার্য নিয়োগ ইস্যুতেও একাধিকবার রাজ্য ও রাজ্যপালের মাঝে একাধিকবার সংঘর্ষের আবহ তৈরি হয়েছে। 

প্রসঙ্গত, চলতি বছরে জুনের শুরুতেই উপাচার্য নিয়োগ নিয়ে রাজভবন-নবান্ন চরম চাপানউতোর গড়িয়ে গিয়েছিল আদালতেও। রাজ্যপালের সিদ্ধান্তের পাল্টা জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। (Calcutta High Court) মামলা দায়ের করেছিলেন এক অবসরপ্রাপ্ত অধ্যাপক। মামলায় পার্টি করা হয়েছিল আচার্য তথা রাজ্যপালকে। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত কার্যত বেনজির জায়গায় পৌঁছে গিয়েছিল ব্রাত্য বসু সম্প্রতি বলেছিলেন, ' আচার্য অর্থাৎ রাজ্যপাল সংবিধান মানছেন না। বিশ্ববিদ্যালয়ের কোনও বিধি আচার্য লঙ্ঘন করতে পারেন না। বিশ্ববিদ্যালয়ের আইন লঙ্ঘন করেছেন রাজ্যপাল। ইন্ডিয়া জোটকে এরা ভয় পাচ্ছে। এদের মনে হচ্ছে ইন্ডিয়া জোট বিপদে ফেলতে পারে।'  

আরও পড়ুন, অঙ্কিত ইন্ডিয়া লিমিটেডের কলকাতার অফিস থেকে ১ কোটি টাকা উদ্ধার

অপরদিকে, রাজ্যের একাধিক দুর্নীতিতে ইতিমধ্যেই নাম জড়িয়েছে শাসকদলের নেতা-মন্ত্রীদের। বাদ যাননি শীর্ষ অফিসারেরাও। এনিয়ে বলতে  রাজ্যপাল বলেছিলেন, 'রাজ্য়ের আইএএস-আইপিএস অফিসারদের দুর্নীতি মুক্ত থাকা উচিত।'  নাম না করলেও, ইতিমধ্যেই পুর নিয়োগ দুর্নীতি ( Municipal Recruitment Scam) নাম জড়িয়েছে রাজ্যের এক আইএএস অফিসারের। সম্প্রতি সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন আইএএস জ্যোতিষ্মান চট্টোপাধ্য়ায়। ২০১৭ থেকে ২০১৯ পর্যন্ত পুর ও নগরোন্নয়ন দফতরে ছিলেন জ্যোতিষ্মান।  প্রসঙ্গত, পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির স্ক্যানারে একের পর এক হেভিওয়েট। পুর নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি খাদ্যমন্ত্রী রথীন ঘোষের মাইকেল নগরে বাড়িতেও হানা দিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি।

 

সেরা শিরোনাম

Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget