এক্সপ্লোর

Governor on KK Death: ‘দর্শক সংখ্যায় নিয়ন্ত্রণ থাকা উচিত ছিল’, কে কে-র মৃত্যু প্রসঙ্গে মন্তব্য রাজ্যপালের

Governor comments on KK Death: বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের জগদীপ ধনকড় কে কে-র মৃত্যু ও নজরুল মঞ্চের উপচে পড়া ভিড় প্রসঙ্গে বলেন, 'আমার হৃদয় কাঁদছে। এর থেকে বেশি অব্যবস্থা যেন হতেই পারে না।'

বাচ্চু দাস, দার্জিলিং: সঙ্গীতশিল্পী কে কে-র মৃত্যু (KK Death) নিয়ে মুখ খুললেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Governor Jagdeep Dhankhar)। দিল্লি যাওয়ার পথে বাগডোগরা বিমানবন্দরে রাজ্যপাল জগদীপ ধনকড়ের মন্তব্য, ‘কোনও রিস্ক ম্যানেজমেন্টের ব্যবস্থা ছিল না।' 

কে কে-র মৃত্যু প্রসঙ্গে রাজ্যপাল

'কোনও রিস্ক ম্যানেজমেন্টের ব্যবস্থা ছিল না। কত দর্শক আসবেন, তার ওপর নিয়ন্ত্রণ থাকা উচিত ছিল। সংকটের সময় সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি।’ কে কে-র মৃত্যু প্রসঙ্গে মন্তব্য রাজ্যপালের। 

এদিন বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের জগদীপ ধনকড় কে কে-র মৃত্যু ও নজরুল মঞ্চের উপচে পড়া ভিড় প্রসঙ্গে বলেন, 'আমার হৃদয় কাঁদছে। এর থেকে বেশি অব্যবস্থা যেন হতেই পারে না। এর থেকে বেশি ম্যানেজমেন্টে অসাফল্য হতেই পারে না। যদি খতিয়ে দেখা হয়, তাহলে বোঝা যাবে যাঁদের সেদিন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব ছিল, যাঁদের সেদিন লোকসংখ্যা নিয়ন্ত্রণে রাখার কথা ছিল, সঙ্কটের সময়ে সুরাহা বের করা যাঁদের দায়িত্ব ছিল, সেই ক্ষেত্রে সম্পূর্ণ অসফল সকলে।'

আরও পড়ুন: Rupankar Bagchi Update: 'বরটা বড়ই বোকা, দুনিয়াদারিতে নেহাত কাঁচা', বিতর্কের মাঝে পোস্ট রূপঙ্কর-পত্নীর

কে কে-র মৃত্যু ঘিরে একাধিক প্রশ্ন

সাদার্ন অ্যাভিনিউয়ের নজরুল মঞ্চ থেকে ধর্মতলার ওবেরয় গ্র্যান্ড হোটেল। তারপর সেখান থেকে ডায়মন্ড হারবার রোডের CMRI হাসপাতাল। অসুস্থ শরীরে এতটা পথ পেরনোই কি কাল হল কেকে’র? হার্ট অ্যাটাকের ক্ষেত্রে চিকিৎসার জন্য যে ‘গোল্ডেন পিরিয়ড’ থাকে, এত দূরে নিয়ে যেতে গিয়ে সেই সময়টা নষ্ট হয়েছিল? এই প্রশ্নই উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কেকে’র গাড়ির চালক জানিয়েছেন, নজরুল মঞ্চ থেকে ফেরার সময়ই তিনি অসুস্থ বোধ করছিলেন। এখানেই প্রশ্ন উঠছে, তখনই কেন নজরুল মঞ্চ থেকে সরাসরি কাছাকাছি কোনও হাসপাতালে নিয়ে যাওয়া হয়নি কে কে’কে? কেন ওবেরয় গ্র্যান্ডে আনা হয়েছিল তাঁকে? নজরুল মঞ্চের কাছেই ঢাকুরিয়া আমরি হাসপাতাল। নজরুল মঞ্চ থেকে তার দূরত্ব কতটা? সেখানে পৌঁছতে কতটুকু সময় লাগে? তা দেখেছি আমরা।

সেরা শিরোনাম

News Live : খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
খাস কলকাতায় আক্রান্ত বিজেপি, যাদবপুর থানায় অভিযোগ দায়ের
BJP Workers Attacked: খাস কলকাতায় আক্রান্ত ২ BJP কর্মী, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মেরে মাথা ফাটানোর অভিযোগ
খাস কলকাতায় আক্রান্ত ২ BJP কর্মী, অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় মেরে মাথা ফাটানোর অভিযোগ
RG Kar News: আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের
আর জি কর-কাণ্ডে নারায়ণ স্বরূপ নিগম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি অভয়ার মায়ের
Train Cancel : লাইনে ধস ! এখনও আপ লাইনে বন্ধ ট্রেন চলাচল, আজ কোন কোন ট্রেন বাতিল?
লাইনে ধস ! এখনও আপ লাইনে বন্ধ ট্রেন চলাচল, আজ কোন কোন ট্রেন বাতিল?

ভিডিও

Train Cancelled News : আজও বাতিল বহু ট্রেন, চূড়ান্ত দুর্ভোগে পড়েছেন অসংখ্য় যাত্রী | ABP
Abhishek Banerjee News : ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস খালি করার নির্দেশ দিল দমকল
CM Suvendu Adhikari | 'এবার ব্রিগেডে ১০ লক্ষ কণ্ঠে গীতাপাঠ', জানালেন মুখ্যমন্ত্রী
Indigo Flight Incident | ইন্ডিগোর বিমানে বোমাতঙ্ক । বিমান খালি করে চলছে তল্লাশি
Pakistan Spy Arrested | পাকিস্তানের চরবৃত্তির অভিযোগে গ্রেফতার, তদন্তে NIA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Park Street Food Safety Raid: খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
খাবারের গুণমান পরীক্ষায় ফেল পার্ক স্ট্রিটের নামী হোটেল-রেস্তোরাঁও, চিকেন মশালায় ফাঙ্গাস ! ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকরা
Post Office Schemes : মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
মৃত্যুর পরও মাসে পরিবার পাবে ৯২৫০ টাকা, পোস্ট অফিসে রয়েছে এই দারুণ স্কিম
Rakhi Sawant: 'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
'বিয়ে করতে চাইনি, শুধু টাকা পাচ্ছিলাম বলেই...', এতদিন পরে বিস্ফোরক রাখী সবন্ত
Bengal Cricket: বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
বয়স ভাঁড়িয়ে কেউ নির্বাসিত, কাউকে ছাড়! বিতর্ক বাংলার ক্রিকেটে, কী যুক্তি দিল সিএবি?
UPI service closed: আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
আজ বন্ধ থাকবে SBI-এর UPI পরিষেবা, কতক্ষণ কাজ হবে না ? বিকল্প কী ?
MRM Portal: সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
সাইবার জালিয়াতির শিকার ? টাকা ফেরত পাবেন এই পোর্টালে, মানতে হবে কিছু শর্ত, জানুন আবেদনের পদ্ধতি
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
শিক্ষক দিবসে শনিদেবের আশীর্বাদ এই ৪ রাশির উপর, কর্মক্ষেত্রে আপনার সন্তানের অপ্রত্যাশিত উন্নতি লাভের সম্ভাবনা
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
৯দিন সুড়ঙ্গে থাকাকালীন মন্ত্র-জপ, অন্যদের সাহায্য করতে গিয়ে নিজের বেরোনোর সময় চলে যায় সঞ্জয়ের
Embed widget