এক্সপ্লোর

Calcutta High Court: রাজ্যপালের ১১টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত, মামলা দায়ের রাজ্যের

উপাচার্য নিয়োগ নিয়ে রাজভবন-নবান্ন চরম চাপানউতোর শেষ পর্যন্ত গড়াল আদালতে। রাজ্যপালের সিদ্ধান্তের পাল্টা জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে।

কলকাতা: রাজ্যপালের (Governor C V Anand Bose) সিদ্ধান্তের পাল্টা জনস্বার্থ মামলা রাজ্যের (West Bengal)। রাজ্যপালের ১১টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (Vice Chancellor) নিয়োগের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা। 'রাজ্যের সঙ্গে আলোচনা না করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের এক অবসরপ্রাপ্ত অধ্যাপকের। মামলায় পার্টি করা হচ্ছে আচার্য তথা রাজ্যপালকে। মামলায় পার্টি করা হয়েছে রাজ্যকেও। আগামী সোমবার শুনানির সম্ভবনা।   

রাজ্যপালের সিদ্ধান্তের পাল্টা জনস্বার্থ মামলা রাজ্যের: উপাচার্য নিয়োগ নিয়ে রাজভবন-নবান্ন চরম চাপানউতোর শেষ পর্যন্ত গড়াল আদালতে। রাজ্যপালের সিদ্ধান্তের পাল্টা জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টমামলা দায়ের করলেন এক অবসরপ্রাপ্ত অধ্যাপক। মামলায় পার্টি করা হয়েছে আচার্য তথা রাজ্যপালকে। বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত কার্যত বেনজির জায়গায় পৌঁছে গেছে। শিক্ষা দফতরের আর্জি খারিজ করে বৃহস্পতিবারই, রাজ্যের ৮টি বিশ্ববিদ্য়ালয়ে নতুন অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। একই সঙ্গে সাপ্তাহিক রিপোর্ট দিয়েছেন এমন ৩ জন উপাচার্যের মেয়াদও বৃদ্ধি করেন আচার্য তথা রাজ্যপাল।                   

রাজভবনের বিবৃতির পরেই ট্যুইট করে এই সিদ্ধান্তকে বেআইনি বলে আক্রমণ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নবনিযুক্ত উপাচার্যদের নিয়োগ প্রত্যাখ্যানের আবেদনও করেন তিনি। কিন্তু সংঘাতের এই মোড়ে পৌঁছে গিয়েও, রাজ্যপাল যে নিজের অবস্থানে অনড় তা স্পষ্ট করে দিয়েছেন। এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “রাজভবনের দাবি অসত্য, কোনও আলোচনা হয়নি। যারা আইন বহির্ভূত নির্দেশ মানেনি তাদের অযোগ্য বলছেন রাজ্যপাল। আমরা পদক্ষেপ নিতে যাচ্ছি। বিধানসভাকে অমান্য করতে চাইছে রাজভবন। স্বশাসিত বিশ্ববিদ্যালয়কে কেন নিয়ন্ত্রণ করবে। গোষ্ঠীকোন্দলকে অনুমোদন করছে।’’                            

শুক্রবার রাজভবন সূত্রে বিবৃতি জারি করে বলা হয়,শিক্ষামন্ত্রী নিয়োগ প্রত্যাখ্যানের আবেদন জানালেও ১১ জন উপাচার্যই দায়িত্ব গ্রহণ করেছেন। যদিও, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিযুক্ত, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৌরেন বন্দ্যোপাধ্যায়, ইতিমধ্যেই নিয়োগ প্রত্যাখ্যান করেছেন। প্রশাসন সূত্রে খবর, আরও ২-১ জন উপাচার্য নিয়োগ প্রত্যাখ্যানের পথে। এরই মধ্যে, ১০টি বিশ্ববিদ্যালয়ের বিদায়ী উপাচার্য, যাঁদের পুনরায় নিয়োগ করা হয়নি, তাঁরা রাজ্যপালের সিদ্ধান্তের বিরোধিতা করে সরকারের পাশে দাঁড়িয়েছেন।

আরও পড়ুন: Sugarcane Juice Benefits: গরম পড়লেই ভরসা আখের রসে? কতটা কাজে লাগে? আদৌও উপকার রয়েছে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: কোথাও তোলাবাজি, কোথাও আর্থিক প্রতারণা, সরকারি ত্রাণ সামগ্রী লুঠ, দিকে দিকে গ্রেফতার তৃণমূল নেতা
কোথাও তোলাবাজি, কোথাও আর্থিক প্রতারণা, সরকারি ত্রাণ সামগ্রী লুঠ, দিকে দিকে গ্রেফতার তৃণমূল নেতা
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Sreelekha Mitra: NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
NEET কাণ্ডে পোস্টার বিতর্কে শ্রীলেখা মিত্র, এবার অভিনেত্রীর বাড়ির সামনে বিক্ষোভ BJP-র
Dharmatala SFI Chaos: ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ বলছে ধৃতরা 'ছাত্র নয়', ধৃতদের কয়েকজনের তৃণমূল নেতা?
ধর্মতলায় ধুন্ধুমার, পুলিশ বলছে ধৃতরা 'ছাত্র নয়', ধৃতদের কয়েকজনের তৃণমূল নেতা?

ভিডিও

Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE
Abhijeet Dipke: NEET-এর পর পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, প্রশ্নফাঁসকাণ্ডে এবার আন্দোলনে CJP?
Narendra Modi on NEET News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget