এক্সপ্লোর

Bowbazar Metro Rail : বউবাজারের বিপর্যয়ের পুনরাবৃত্তি রুখতে বিশেষ পদক্ষেপ ! মিটবে কি সমস্যা?

Metro Rail Disaster : তরল নাইট্রোজেন ভূগর্ভে ঢুকিয়ে ফ্রিজ করে দেওয়া হবে নির্দিষ্ট অংশের ভূগর্ভস্থ জল। তাতেই নাকি ভবিষ্যতের সব আশঙ্কা কেটে যাবে। 

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : প্রথমে ২০১৯। তারপর ২০২২-এ দু'বার।  বউবাজারে মেট্রো প্রকল্পে ধসের জেরে রাতারাতি ঘরছাড়া হতে হয়েছিল বাসিন্দাদের! এক রাতের মধ্যে বাস্তুহারা হয়েছিলেন বহু মানুষ। ভয়ঙ্কর ক্ষতির শিকার হয়েছিলেন বউবাজারের ( Bowbazar )  গয়না ব্যবসায়ীরা। একরত্তি সন্তান নিয়ে চেনা ঘর, চেনা দালান, নিরাপদ ছাদ ছেড়ে সাময়িক পথে বলতে হয়েছিল বহু মানুষকে। সেই ভয়াবহ ঘটনার পুনরাবৃ্ত্তি যাতে আর না হয়, তার জন্য এবার নতুন পদক্ষেপ করল মেট্রো রেল ( Kolkata Metro Rail )। এবার তরল নাইট্রোজেন ভূগর্ভে ঢুকিয়ে ফ্রিজ করে দেওয়া হবে নির্দিষ্ট অংশের ভূগর্ভস্থ জল। তাতেই নাকি ভবিষ্যতের সব আশঙ্কা কেটে যাবে। 

মেট্রো সূত্রে খবর, বর্তমানে শেষ ধাপের কাজ চলছে বউবাজারে। কেএমআরসিএল ( KMRCL ) সূত্রে খবর, ওয়েলিংটন সংলগ্ন এলাকায় আর যাতে ক্রস প্যাসেজ বানাতে গিয়ে আর ধস না নামে, তারজন্য ব্যবহার করা হবে নরওয়ের এই প্রযুক্তি। 

মাইনাস ১৯৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তরল নাইট্রোজেনকে ভূগর্ভে ঢুকিয়ে দিয়ে জলকে ফ্রিজ করা হবে। প্রযুক্তির নাম গ্রাউন্ড ফ্রস্ট। জামশেদপুর থেকে আসবে এই তরল নাইট্রোজেন। কেএমআরসিএল সূত্রে আরও খবর, বউবাজার থেকে নির্মল চন্দ্র স্ট্রিট পর্যন্ত খোঁড়া হবে একাধিক গর্ত।

৬ মিটার ব্যাসের গর্ত দিয়ে ৮-১০টি করে পাইপ মাটির ১৬ মিটার নিচে পাাঠনো হবে। পাইপের মধ্যে পাঠানো হবে তরল নাইট্রোজেন। এরফলে পাইপ ঘিরে ১ মিটার জায়গার ভূ-গর্ভস্থ জল বরফে পরিণত হবে। এর ফলে আজ ইস্তক মেট্রোর কাজের জেরে যে যে অপ্রীতিকর পরিস্থিতির শিকার হতে হয়েছে সেখানকার বাসিন্দাদের তার পুনরাবৃত্তি হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। 

চলতি মাসের শেষেই এই কাজ শুরু করতে চায় মেট্রো কর্তৃপক্ষ। কাজ শেষ হতে সময় লাগবে প্রায় ৪ মাস। এ নিয়ে ইতিমধ্যেই কলকাতা ট্রাফিক পুলিশের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। কারণ এর জেরে বেশ কিছু রাস্তা আটকে কাজ চলতে পারে। 

হাওড়া থেকে গঙ্গার নিচ দিয়ে এসপ্ল্যানেড পর্যন্ত জুড়েছে মেট্রোর লাইন। শিয়ালদা থেকে সেক্টর ফাইভ যাত্রী পরিষেবা চালু হয়েছে। কিন্তু, বউবাজারে বিপর্যয়ের কারণে এখনও শিয়ালদা থেকে এসপ্ল্যানেড কাজ সম্পূর্ণ করা যায়নি। এখন দেখার কবে এই কাজ শেষ হয়। এই কাজ শেষ হলে মেট্রোপথে জুড়ে যাবে মহানগরের বিশাল এলাকা। উপকৃত হবেন বহু মানুষ। সেই সময়ের দিকেই তাকিয়ে কলকাতার মানুষ। 

আরও পড়ুন: Kunal Ghosh: রবীন্দ্রসঙ্গীতের অ্যালবাম ও বই উপহার, বুদ্ধদেব ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা কুণাল ঘোষের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal LIVE News Updates: হাওড়া থেকে বেহালা বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজি, সিন্ডিকেটরাজের অভিযোগ
হাওড়া থেকে বেহালা বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজি, সিন্ডিকেটরাজের অভিযোগ
Tulu Mondal : টুলু মণ্ডল নিজেই 'সরকার' ! দখল করেন আস্ত একটি নদীও, কী পরিকল্পনা ছিল জানেন ?
টুলু মণ্ডল নিজেই 'সরকার' ! দখল করেন আস্ত একটি নদীও, কী পরিকল্পনা ছিল জানেন ?
Chandra Bose : ভোটের আগেই BJP থেকে এসেছিলেন TMC-এ, ফলে ভরাডুবি হতেই তৃণমূলও ছাড়লেন প্রবীণ নেতা
ভোটের আগেই BJP থেকে এসেছিলেন TMC-এ, ফলে ভরাডুবি হতেই তৃণমূলও ছাড়লেন প্রবীণ নেতা
Kunal on Shashi : 'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...
'কালীঘাট' ছাড়ছেন শশী পাঁজা ? কুণাল বললেন...

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget