এক্সপ্লোর

Guwahati-Bikaner Express Derailed: ফোনে মমতার সঙ্গে কথা হিমন্তর, সাহায্যের জন্য ধন্যবাদ জানালেন বাংলার মুখ্যমন্ত্রীকে

Guwahati-Bikaner Express Derailed: এ দিন রাত সাড়ে ৯টা পর্যন্ত দুর্ঘটনায় ৬ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত ৫০ জনকে উদ্ধার করা গিয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

গুয়াহাটি: ময়নাগুড়ির ট্রেন দুর্ঘটনা (Guwahati-Bikaner Express Derailed) নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে ফোনে কথা অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার (Himanta Biswa Sarma)। হিমন্ত জানিয়েছেন, মমতা তাঁকে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। এমনকি পরিস্থিতি যে দিকে এগোয়, তা-ও সময় বিশেষে জানাবেন বলে আশ্বস্ত করেছেন। আহতদের পাশে থাকার জন্য মমতার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন হিমন্ত।

মমতার পাশাপাশি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণৌর সঙ্গেও কথা হয়েছে হিমন্তর। দুর্ঘটনাগ্রস্তদের নিয়ে শোকপ্রকাশ করতে গিয়ে হিমন্ত টুইটারে লেখেন, ‘উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় প্রাণহানিতে মর্মাহত। শোকাহতদের সমবেদনা জানাই। আহতদের আরোগ্য কামনা করছি। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোজির সঙ্গে কথা হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছি আমরা। প্রযোজনীয় সবরকমের সাহায্য করা হবে।’’

বৃহস্পতিবার বিকেল ৫টা নাগাদ ময়নাগুড়ির দোমহনিতে লাইনচ্যূত হয় পটনা গুয়াহাটি বিকানের এক্সপ্রেস। ঘণ্টায় ৪০ কিলোমিটার গতিবেগে ছুটে চলা ট্রেনের একাধিক কামরা লাইনচ্যূত হয়ে যায়। দুমড়ে মুচড়ে যায় একাধিক কামরা। একটি কামরা অন্যটির উপর উঠে গিয়েছে, এমন দৃশ্যও সামনে আসে। সন্ধের মুখে এমন দুর্ঘটনায় তড়িঘড়ি উদ্ধারকার্য শুরু হয়।

আরও পড়ুন: Mamata on Train Accident: দুর্ঘটনার খবরে মর্মাহত মমতা, উদ্ধারকার্য তদারকির নির্দেশ আধিকারিকদের

এ দিন রাত সাড়ে ৯টা পর্যন্ত দুর্ঘটনায় ৬ জনের মৃত্যুর খবর মিলেছে। আহত ৫০ জনকে উদ্ধার করা গিয়েছে। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। দুর্ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। রয়েছেন রেল আধিকারিক এবং রাজ্য সরকারের কর্তা-ব্যক্তিরাও। মুখ্যমন্ত্রী মমতা পরিস্থিতিতির দিকে নজর রেখেছেন। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

দুর্ঘটনার কারণ এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। তবে প্রাথমিক তদন্তের পর রেলের অনুমান, লাইনের সমস্যার জন্যই ট্রেনটি দুর্ঘটনাগ্রস্ত হয়। বিষয়টির পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী। ময়নাগুড়ি আসছেন তিনি। রেলের তরফে মৃতদের মাথাপিছু ৫ লক্ষ, গুরুতর আহতদের মাথাপিছু ১ লক্ষ এবং অল্পবিস্তর চোট পেয়েছেন যাঁরা, তাঁদের মাথাপিছু ২৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhishek Banerjee : ‘হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই’, অভিষেকের রক্ষাকবচ মামলায় বড় মন্তব্য হাইকোর্টের
'রক্ষাকবচ মামলা'য় বড় স্বস্তি অভিষেকের, 'উনি ২৫টা ব্যাগ নিয়ে আমেরিকা চলে গেছেন', দাবি মামলাকারীর আইজীবীর
West Bengal News Live : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারের জরুরি অবতরণ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
RG Kar Case : আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার
আরজি কর মামলায় বড় পদক্ষেপ ! দায়ের নতুন FIR, নাম প্রাক্তন তৃণমূল বিধায়ক সহ একাধিক নেতার

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget