এক্সপ্লোর

Mamata on Train Accident: দুর্ঘটনার খবরে মর্মাহত মমতা, উদ্ধারকার্য তদারকির নির্দেশ আধিকারিকদের

Mamata on Train Accident: উদ্ধারকার্যের তদারকি করতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। যত শীঘ্র সম্ভব আহতদের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন তিনি। 

কলকাতা:  প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক চলাকালীনই ট্রেন দুর্ঘটনার খবর পৌঁছেছিল কানে। সঙ্গে সঙ্গে আধিকারিকদের ঘটনাস্থলে পৌঁছতে নির্দেশ দিয়েছিলেন। ময়নাগুড়িতে ট্রেন দুর্ঘটনায় (Bikaner Express Derailed)  এ বার উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উদ্ধারকার্যের তদারকি করতে আধিকারিকদের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তিনি। যত শীঘ্র সম্ভব আহতদের চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন তিনি। 

উত্তরবঙ্গের আধিকারিকদের সঙ্গে এ নিয়ে যোগাযোগ রাখছেন মমতা। তার মধ্যেই সন্ধেয় টুইটারে লেখেন, ‘ময়নাগুড়িতে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস দুর্ঘটনার খবরে অত্যন্ত উদ্বিগ্ন। রাজ্য সরকারের সিনিয়র অফিসার, উত্তরবঙ্গের জেলাশাসক, পুলিশ সুপার, আইজি উদ্ধারকার্য এবং ত্রাণকার্যে তদারকি করছেন। ।ত শীঘ্র সম্ভব আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হবে।’ রাজ্যের সদর দফতর থেকে পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলেও জানান মমতা।

রেলের তরফে ইতিমধ্যেই মৃতদের জন্য ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। গুরুতর আহতদের দেওয়া হবে ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ। অল্পবিস্তর চোট পেয়েছেন যাঁরা, তাঁদের ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।

উত্তরবঙ্গের তৃণমূল নেতা গৌতম দেব বলেন, ‘‘যুদ্ধকালীন তপরতায় উদ্ধারকার্য চলছে। রাজ্য সরকারের আধিকারিকরা পৌঁছেছেন। গ্যাসকাটার এনে যাত্রীদের উদ্ধার করা হচ্ছে। অনেককে হাসপাতালে পাঠানো হয়েছে। যাঁরা সুস্থ আছেন, তাঁদের থাকা-খাওয়ার ব্যবস্থা করেছে প্রশাসন। তবে উদ্ধারকার্য শেষ হতে সময় লাগবে।’’ 

আরও পড়ুন: West Bengal Train Accident Live: মৃতদের জন্য ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা রেলের

গৌতম জানিয়েছেন, অনেকগুলি কামরা উল্টে পড়ে রয়েছে। একটি কামরা আর একটির উপর উঠে রয়েছে। উদ্ধারকার্য চলছে। রাজ্য সরকারের কর্তা-ব্যক্তিরা রয়েছেন ঘটনাস্থলে।

দুর্ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে ৫১টি অ্যাম্বুল্যান্স। সব মিলিয়ে এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর মিলেছে। রেলের তরফে ৩ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা গিয়েছে ৪০ জনকে। এর মধ্যে ২৪ জনকে নিয়ে যাওয়া হয়েছে জলপাইগুড়ি সদর হাসপাতালে। ময়নাগুড়ি হাসপাতালে রয়েছেন ১৬ জন। আহতদের অধিকাংশের শারীরিক অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার কারণ এখনও পর্য়ন্ত নির্দিষ্ট ভাবে জানা যায়নি। তবে সিগনাল বা পয়েন্টের কোনও সমস্যা নয়, লাইনের ত্রুটি থেকেই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বেল প্রাথমিক তদন্তে অনুমান রেলের। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন জলপাইগুড়ির জেলাশাসক। রেলের আধিকারিকরাও পৌঁছেছেন ঘটনাস্থলে। গ্যাস কাটার দিয়ে রেলের কামরা কেটে উদ্ধার করা হচ্ছে আটকে পড়া যাত্রীদের। 

সেরা শিরোনাম

দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
দুর্গাপুজোর আবহে আজ রাজ্যে অমিত শাহ, কোন কোন মণ্ডপে যাবেন তিনি?
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
Durga Puja: দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
দুর্গাপুজোর চাঁদার জুলুম, ১৫ হাজার টাকা চেয়ে চাপ গ্যারেজ মালিককে, মারধরের অভিযোগ
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী
Durga Puja 2026: ১৩১তম বর্ষে প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো, আজ ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু সপ্তমী

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget