এক্সপ্লোর

Habra: 'বিজেপি নেতাদের সন্ধান চাই' হাবড়া ছেয়ে গিয়েছে বিতর্কিত পোস্টারে

কিছুদিন আগে বিজেপির সোশাল মিডিয়া গ্রুপে তৃণমূলের নেতা-মন্ত্রীদের নামে সন্ধান চাই বলে পোস্ট করা হয়।

উত্তর ২৪ পরগনার হাবড়ায় এবার পোস্টার বিতর্ক। তৃণমূলের পর এবার কেন্দ্রীয় মন্ত্রী থেকে শুরু করে বিজেপি নেতাদের নামে পড়ল পোস্টার। অমিত শাহ, রাহুল সিন্হা-সহ বিজেপির ৮ নেতার নামে হাবড়া শহরের একাধিক জায়গায় পোস্টার দেখা যায়। বিজেপি নেতাদের সন্ধান চাই বলে ওই পোস্টারে লেখা রয়েছে। তৃণমূলের দাবি, ভোটে হেরে যাওয়ার পর থেকেই দেখা মিলছে না বিজেপি নেতাদের। সেই কারণেই পোস্টার টাঙিয়েছেন সাধারণ মানুষ। বিজেপির প্রতিক্রিয়া, কাজের জন্য বিজেপি নেতাদেরই প্রয়োজন, তাই খোঁজ করছেন এলাকাবাসী। কিছুদিন আগে বিজেপির সোশাল মিডিয়া গ্রুপে তৃণমূলের নেতা-মন্ত্রীদের নামে সন্ধান চাই বলে পোস্ট করা হয়।

সম্প্রতি গোয়ালতোড়ের পর মেদিনীপুর শহর সংলগ্ন ঈশ্বরপুরে মাওবাদীদের নামে পড়ে পোস্টার। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায় এলাকায়। কে বা কারা পোস্টার দিল তার খোঁজ চালায় পুলিশ।  পোস্টারে লেখা ছিল 'চাকরির লোভ দেখিয়ে মাওবাদীকে কেনা যাবে না।' ওপরে লেখা মাওবাদী জিন্দাবাদ! নীচে শুধু মাওবাদী। 


পুজোর মুখে এই পোস্টার ঘিরে জঙ্গলমহলে ফিরল মাওবাদী আতঙ্ক। এদিন ভোরে মেদিনীপুর শহর সংলগ্ন ঈশ্বরপুর এলাকায় এই পোস্টার দেখা যায়। পোস্টারে আরও লেখা হয়েছে, আদিবাসীদের হেনস্থা করা হচ্ছে কেন? ঘুষ নিয়ে পদ বিক্রি করা হচ্ছে কেন?  ঘুষখোর নেতারা জবাব দাও। খবর পেয়ে পোস্টারগুলি উদ্ধার করে নিয়ে যায় কোতোয়ালি থানার পুলিশ। পুজো আগে এই পোস্টার ঘিরে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। 

মেদিনীপুরের ব্যবসায়ী মৃত্যুঞ্জয় দাস জানিয়েছেন, দোকানের পাশে দেখি পোস্টার সাঁটানো, ভয় পেয়ে যাই, পুলিশকে খবর দিই। চন্দনা মাইতি নামে আরও এক ব্যবসায়ীর কথায়, 'মাওবাদী বলে লেখা ছিল। নতুন করে কেন যে এসব হল, ভয় লাগছে।'

স্থানীয়রা আতঙ্কিত হলেও, ভয়ের কিছু নেই বলে জানায় পুলিশ। পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দীনেশ কুমার জানিয়েছেন, এরম ঘটনা আগেও হয়েছে, কে করেছে দেখছি, ভয়ের কিছু নেই। মাসখানেক আগেই পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে মাওবাদীদের নামে হুমকি পোস্টার পড়ে। পোস্টারে লাল কালিতে লেখা ছিল, চাকরি না দিলে খুন করা হবে! আর এবার লেখা হল, চাকরির লোভ দেখিয়ে মাওবাদীদের কেনা যাবে না।

এর আগে মাওবাদীদের নামাঙ্কিত পোস্টার পড়েছিল পুরুলিয়ার বরাবাজারে। পোস্টারে মানবাজারের মহকুমাশাসক ও এক সরকারি আধিকারিককে হুমকি দেওয়া হয়েছে। অন্যদিকে, মেদিনীপুরে রাস্তার উপর গাছ ফেলার ঘটনায় মাওবাদী স্মৃতি  উস্কে দিয়েছে। 

পুরুলিয়ার বরাবাজারে পড়ে মাওবাদীদের নামে দেওয়া হয় পোস্টার। আর মেদিনীপুর-ধেড়ুয়া রাজ্য় সড়কের উপর ফেলা হয় গাছের গুঁড়ি। এদিন সকালে মাওবাদীদের নাম করে পোস্টার বরাবাজারের একাধিক জায়গায় নজরে পড়ে এলাকাবাসীর। পোস্টারে মানবাজারের মহকুমাশাসক ও বরাবাজারের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিককে খুনের হুমকি দেওয়া হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jayprakash Majumdar Arrested : গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার
Jayprakash Majumdar Arrested : গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার
West Bengal News Update:ভেঙে যাচ্ছে তৃণমূল, নতুন বিরোধী দলনেতা হিসেবে নাম প্রস্তাব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের
ভেঙে যাচ্ছে তৃণমূল, নতুন বিরোধী দলনেতা হিসেবে নাম প্রস্তাব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের
Ritabrata Banerjee : নতুন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়? নাম প্রস্তাব সমর্থন ৫৮ জন তৃণমূল বিধায়কের
নতুন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়? নাম প্রস্তাব সমর্থন ৫৮ জন তৃণমূল বিধায়কের
TMC News: এবার তৃণমূল ছাড়লেন বিশ্বজিৎ দেব, ‘দলটা সাইনবোর্ড হয়ে যাবে’, বলেছিলেন এবিপি আনন্দে
এবার তৃণমূল ছাড়লেন বিশ্বজিৎ দেব, ‘দলটা সাইনবোর্ড হয়ে যাবে’, বলেছিলেন এবিপি আনন্দে

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০১.০৬.২৬): সই-জালিয়াতির পর্দাফাঁস করে TMC থেকে বহিষ্কৃত MLA ঋতব্রত ও সন্দীপন
Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
Embed widget