এক্সপ্লোর

Haldia Fire: হলদিয়ার ঝুপড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন

Haldia Fire: আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন এসে পৌঁছয়। কিন্তু কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।

বিটন চক্রবর্তী, (হলদিয়া) পূর্ব মেদিনীপুর: ফের বিধ্বংসী আগুন (fire)। এবার অগ্নিকাণ্ডের কবলে পড়ল হলদিয়ার এইচপিএল লিঙ্ক রোডের (HPL link road) কাছে ঝুপড়ি। সেখানে বিধ্বংসী আগুন লাগার ছবি এল সামনে।

হলদিয়ার ঝুপড়িতে আগুন

দাউদাউ জ্বলছে আগুন। গোটা এলাকা ভরে গেছে আগুন ও ধোঁয়ায়। আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে চারিদিক। এমনই ছবি হলদিয়ার এইচপিএল লিঙ্ক রোডের।

হলদিয়ার এইচপিএল লিঙ্ক রোডের কাছে ধানশেরি পেট্রোকেমের পাশে ঝুপড়িতে বিধ্বংসী আগুন লাগে। সোমবার রাতের দিকে লেগে যাওয়া আগুনের লেলিহান শিখায় ইতিমধ্যেই বেশ কয়েকটি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন এসে পৌঁছয়। কিন্তু কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। স্বভাবতই আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরা।

স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রথমে একটি ডেকোরেটরের গুদামে আগুন লাগে। সেখানে শুকনো বাঁশ ও প্লাস্টিকের চেয়ার টেবিল থাকায় দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। এরপরই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশের ঝুপড়িতে। জোরে হাওয়া দেওয়ার কারণে আগুন ভয়াবহ রূপ নেয়।

দমকল ছাড়াও হলদিয়ার বিভিন্ন কল কারখানা থেকে মোট ৮টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। দুটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে বলে দাবি স্থানীয়দের। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।

আরও পড়ুন: Kolkata: পুলিশ পরিচয়ে তোলাবাজির অভিযোগ, রাজারহাট থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ১

অন্যান্য জায়গায় অগ্নিকাণ্ড

দিন কয়েক আগে কলকাতার বুকে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয় প্লাস্টিক কারখানা। স্থানীয় সূত্রে দাবি, পাশে নির্মীয়মাণ বহুতলে কাজ হচ্ছিল। রাতে রান্না করছিলেন শ্রমিকরা। সেখান থেকেই আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান। প্রথমে প্লাস্টিকের প্যাকেট তৈরির একটি কারখানায় আগুন লাগে। তারপর সেখান থেকে আরও একটি প্লাস্টিকের কারখানায় আগুন দেখা যায়। প্লাস্টিকের প্যাকেট তৈরির কারখানায় অতি দাহ্য উপাদান মজুত ছিল। তাই আগুন দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। সেখান থেকে আগুন ধরে যায় প্লাস্টিকের কন্টেনার তৈরির কারখানাতেও। দমকলের পাশাপাশি কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা তাঁরাও আগুন নেভানোর কাজে সামিল হন। 

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget