এক্সপ্লোর

Haldia News: বন্দরে লরি থেকে তোলাবাজির অভিযোগ, মামলার তদন্তে সিবিআই

Haldia: CBI-কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে বলে দাবি তৃণমূলের। অন্যদিকে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে, দাবি গেরুয়া শিবিরের। সূত্রের খবর, হাইকোর্টের নির্দেশে শুক্রবার মামলা রুজু করে সিবিআই। 

বিটন চক্রবর্তী ও প্রকাশ সিন্হা, হলদিয়া: হলদিয়া (Haldia) বন্দরে লরি থেকে তোলাবাজির অভিযোগে মামলার তদন্ত শুরু করল সিবিআই (CBI)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) হুঁশিয়ারির পর সিবিআই (CBI) তৎপরতায় তৃণমূলের অভিযোগ, সিবিআইকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। ভিত্তিহীন অভিযোগ, পাল্টা দাবি করেছে গেরুয়া শিবির। 

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কথায়, এই এসপি তো যাবেই কারণ হলদিয়াতে শ্যামল আদকদের বিরুদ্ধে মামলা করতে গিয়েছিল। কোর্ট বলেছে হলদিয়া বন্দরের সব মামলা সিবিআই দেখবে। অমরনাথ আর জ্ঞানবন্ত এদেরকে ধরলেই বলে দেবে পিসি ভাইপোর কথায় এগুলো করেছে।

২৮ ফেব্রুয়ারি, প্রকাশ্যে এই হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)! তার ঠিক ৪ দিনের মাথায় হলদিয়া বন্দরে লরি থেকে তোলাবাজির অভিযোগে মামলার তদন্ত শুরু করল সিবিআই। বন্দরে তোলাবাজির অভিযোগে গতবছর হলদিয়ার বাসিন্দা রাজীব পালকে গ্রেফতার করে পুলিশ।

নাম জড়ায় শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ শ্যামল আদকেরও।  হাইকোর্টে জামিনের আবেদন করেন রাজীব পাল।  ২১ ফেব্রুয়ারি, সিবিআইকে দুর্নীতি ও তোলাবাজির তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।

CBI-কে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে বলে দাবি তৃণমূলের। অন্যদিকে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে, দাবি গেরুয়া শিবিরের। সূত্রের খবর, হাইকোর্টের নির্দেশে শুক্রবার মামলা রুজু করে সিবিআই। 

তারপর, রাতে হলদিয়া থানার ওসিকে সিবিআই নোটিস দিয়ে জানায়, তোলাবাজি সংক্রান্ত মামলার যাবতীয় তথ্য, নথি, ফরেনসিক বিশেষজ্ঞদের মতামত বা বাজেয়াপ্ত করা সামগ্রী-সহ যা কিছু পুলিশের কাছে জমা রয়েছে, তা অবিলম্বে জমা দিতে হবে কেন্দ্রীয় গোয়েন্দাদের। 

শুক্রবার রাতে, হলদিয়ার আইসির সঙ্গে প্রায় ২ ঘণ্টা কথা বলেন CBI আধিকারিকরা। শনিবার সকাল সাড়ে ১১টা নাগাদ ফের হলদিয়া থানায় যান তাঁরা। কিছুক্ষণ থাকার পর চিরঞ্জীবপুরে হলদিয়া বন্দরে তৃণমূলের শ্রমিক সংগঠন বা  INTTUC ভবনে যান তাঁরা।  যদিও অন্য একটি মামলায় আগেই পুলিশ এই ভবনটি সিল করে রাখলে বাইরে থেকেই ছবি তোলেন আধিকারিকরা। 

এদিন হলদিয়ার ভবানীপুরের ডিঘাসিপুরে, হলদিয়া বন্দরের পরিবহন ব্যবসায়ী শেখ মোবারুকের বাড়িতে যায় CBI টিম। যদিও, সেসময় বাড়িতে ছিলেন না শেখ মোবারুক। তাঁর বাবা ও ভাইয়ের সঙ্গে কথা বলেন CBI আধিকারিকরা। 

 

সেরা শিরোনাম

Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Mahua Moitra: নিজের লোকসভা কেন্দ্রেই মহুয়া মৈত্রকে ঘিরে চোর স্লোগান, দেখানো হল কালো পতাকা
নিজের লোকসভা কেন্দ্রেই মহুয়া মৈত্রকে ঘিরে চোর স্লোগান, দেখানো হল কালো পতাকা
Abu Taher Khan: 'বিজেপিতেও যাব না, NDA-তেও যাব না', স্পষ্ট জানিয়ে NCPI-র অস্বস্তি বাড়ালেন আবু তাহের
'বিজেপিতেও যাব না, NDA-তেও যাব না', স্পষ্ট জানিয়ে NCPI-র অস্বস্তি বাড়ালেন আবু তাহের
Municipal Election 2026 : পুরভোটে বিজেপি কি NCPI-এর সঙ্গে জোট করে লড়বে ?
পুরভোটে বিজেপি কি NCPI-এর সঙ্গে জোট করে লড়বে ?

ভিডিও

Chopra News | পুলিশের জালে পঞ্চায়েত সমিতির বিদ্যুৎ বিভাগের কর্মাধ্যক্ষ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | অগ্নি-বিধি 'অমান্য', অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে নোটিস
CM Suvendu Adhikari | 'গতবারের তুলনায় এবার ৫০% কম সংক্রমণ', দাবি মুখ্যমন্ত্রীর
Baduria News | খাদ্য-পুরসভা-পুলিশের অভিযান, রেস্তোরাঁ থেকে পচা মাংসের হদিশ!
Mahua Moitra News | ফের মহুয়া মৈত্রকে ঘিরে বিক্ষোভ, উঠল গো ব্যাক স্লোগান | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chirag Paswan : বেনামি চিঠি, কেন্দ্রীয়মন্ত্রীকে প্রাণনাশের হুমকি; 'শিগগির আপনাকে...'
বেনামি চিঠি, কেন্দ্রীয়মন্ত্রীকে প্রাণনাশের হুমকি; 'শিগগির আপনাকে...'
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Viral Video: কেরলে বিশ্বজয়ী লামিন ইয়ামাল? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল
কেরলে বিশ্বজয়ী লামিন ইয়ামাল? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল
Vi New Look : বদলে যাচ্ছে Vi, শাহরুখকে সামনে রেখে নতুন উদ্যোগ, এবার কী পাবেন ?
বদলে যাচ্ছে Vi, শাহরুখকে সামনে রেখে নতুন উদ্যোগ, এবার কী পাবেন ?
Sukanta Majumdar: সুমিতই তো সব সামলাতো, কোন দিক দিয়ে গরু যাবে, বালি যাবে, পাথর যাবে, টাকা যাবে : সুকান্ত মজুমদার
সুমিতই তো সব সামলাতো, কোন দিক দিয়ে গরু যাবে, বালি যাবে, পাথর যাবে, টাকা যাবে : সুকান্ত মজুমদার
Mumbai Indians: হার্দিকের ভবিষ্যৎ ঘিরে সংশয়, মুম্বই ইন্ডিয়ান্সের পরবর্তী অধিনায়ক নির্ধারণ করবেন রোহিত শর্মা?
হার্দিকের ভবিষ্যৎ ঘিরে সংশয়, মুম্বই ইন্ডিয়ান্সের পরবর্তী অধিনায়ক নির্ধারণ করবেন রোহিত শর্মা?
Janmashtami Pujo: ১৫ বছর পর বিরল যোগ, রাতের এই সময়টাতেই জন্মাষ্টমী শুভ মুহূর্ত—জেনে নিন নিশীথ পুজোর সময়
১৫ বছর পর বিরল যোগ, রাতের এই সময়টাতেই জন্মাষ্টমী শুভ মুহূর্ত—জেনে নিন নিশীথ পুজোর সময়
Camac Street Case: বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বাড়িতে পুলিশ
বৈশ্বানর চট্টোপাধ্যায়ের বাড়িতে পুলিশ
Embed widget