এক্সপ্লোর

Hanskhali Case Update: হাঁসখালিকাণ্ডে পাঁচ সদস্যের 'ফ্যাক্ট ফাইন্ডিং টিম' পাঠাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব

Hanskhali Case Update: হাঁসখালিতে এসে পরিস্থিতি খতিয়ে দেখে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার (J P Nadda) কাছে রিপোর্ট পেশ করবে বিজেপির এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম। 

বিজেন্দ্র সিংহ, নয়াদিল্লি: এবার হাঁসখালির ঘটনাতেও 'ফ্যাক্ট ফাইন্ডিং টিম' (Fact Finding Team) পাঠাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব (BJP central leadership)। পাঁচ সদস্যের দল এসে পরিস্থিতি খতিয়ে দেখবেন বলে জানা গিয়েছে।

হাঁসখালিতে পাঁচ সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম

রামপুরহাটের বগটুই কাণ্ডের পর এবার হাঁসখালিতেও ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠাচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। পাঁচ সদস্যের এই দলে রয়েছেন যোগী সরকারের ক্যাবিনেট মন্ত্রী বেবিরানি মৌর্য, সাংসদ রেখা বর্মা, অভিনেত্রী খুশবু সুন্দর, মালদার ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী, তামিলনাড়ুর বিধায়ক ও বিজেপি মহিলা মোর্চার সর্বভারতীয় সভানেত্রী বনথি শ্রীনিবাসন। হাঁসখালিতে এসে পরিস্থিতি খতিয়ে দেখে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার (J P Nadda) কাছে রিপোর্ট পেশ করবে বিজেপির এই ফ্যাক্ট ফাইন্ডিং টিম। 

এই পাঁচ সদস্যের দল গঠন করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। পাঁচ সদস্যের এই দল হাঁসখালির ঘটনাস্থলে আসবেন। পরিস্থিতি খতিয়ে দেখবেন। সেখানে মানুষের সঙ্গে, পরিবারের লোকের সঙ্গে কথা বলবেন। এরপর রিপোর্ট তৈরি করে সেখানে এখন কী করা উচিত তা পেশ করবেন। কীভাবে তদন্ত এগোচ্ছে সেই বিষয়েও খোঁজ নেবেন তাঁরা। 

আরও পড়ুন: Kolkata News: চড়কমেলা ঘিরে সংঘর্ষ, সকালে অবরোধ মুচিপাড়া

এর আগে বগটুই কাণ্ডে পাঁচ সদস্যের একটি টিম পাঠান জে পি নাড্ডা। সেখানে চার জন আইপিএস অফিসার ছিলেন। ঘটনাস্থল খতিয়ে দেখে তাঁরা জে পি নাড্ডাকে রিপোর্ট পেশ করেন। সেই রিপোর্টের কপি তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও দিয়েছিলেন। এবারের টিমে পাঁচ জন মহিলা সদস্য রয়েছেন বিজেপির। জানা যাচ্ছে হাঁসখালিকাণ্ডের রিপোর্টের কপিও অমিত শাহকে দেওয়া হবে। 

হাঁসখালিকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ

গতকালই হাঁসখালিতে নাবালিকাকে গণধর্ষণ ও খুনের মামলা সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দেয়। জানানো হয়েছে, আদালতের পর্যবেক্ষণে এই তদন্ত চলবে। এই তদন্তের ক্ষেত্রে কী অগ্রগতি হল তা ২ মে-র মধ্যে কলকাতা হাইকোর্টের কাছে পেশ করতে হবে।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Water Pipe Burst In Tala: টালার ঘটনায় জল সঙ্কটের আশঙ্কা! বিপাকে কোন কোন এলাকা? এই নম্বরে ফোন করলেই মিলবে জল, নির্দেশিকা জারি KMC'র
টালার ঘটনায় জল সঙ্কটের আশঙ্কা! বিপাকে কোন কোন এলাকা? এই নম্বরে ফোন করলেই মিলবে জল, নির্দেশিকা জারি KMC'র

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget