এক্সপ্লোর

Kolkata News: চড়কমেলা ঘিরে সংঘর্ষ, সকালে অবরোধ মুচিপাড়া

Kolkata Update: মেলা নিয়ে তুমুল সংঘর্ষ। মঙ্গলবার রাতে বারবার উত্তপ্ত হয়ে উঠল বেহালার চড়কতলা।

অনির্বাণ বিশ্বাস, প্রবীর চক্রবর্তী ও সুদীপ্ত আচার্য, কলকাতা: মেলা নিয়ে তুমুল সংঘর্ষ। মঙ্গলবার রাতে বারবার উত্তপ্ত হয়ে উঠল বেহালার চড়কতলা। চড়কমেলাকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে দফায় দফায় সংঘর্ষের অভিযোগ। খোদ কলকাতা শহরে চড়কমেলাকে কেন্দ্র করে বেহালায় সংঘর্ষ, গুলি। 

কী অভিযোগ:
বেহালার চড়কতলায় দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ। স্থানীয়দের অভিযোগ, তৃণমূলের দুই গোষ্ঠীর বিবাদে দু’ দফায় বেশ কয়েক রাউন্ড গুলি চলে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন। অন্তত ১০টি গাড়ি, বেশ কয়েকটি বাইক ভাঙচুর করা হয়। ভাঙা হয় স্থানীয় তৃণমূল পার্টি অফিসের সিসি ক্যামেরা, জানলার কাচ। স্থানীয়দের অভিযোগ, গতকাল সন্ধেয় তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাধে। মারধর করা হয় ১২১ নম্বর ওয়ার্ডের দুই যুব তৃণমূল কর্মীকে। দু’ পক্ষের মধ্যে ইট-বোতল ছোড়াছুড়িও হয়। বেহালা থানার পুলিশের সামনেই গুলি চলে বলে অভিযোগ। স্থানীয়দের অভিযোগ যে কয়েকটি বাড়িতে ঢুকেও হামলা চালানো হয়। পুলিশের গাড়িও ভাঙচুর হয়েছে। ভেঙেছে পুলিশের গাড়ির কাচ। একটি স্কুলের পুলকারও ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বাড়ির ভিতর ঢুকে ভাঙচুর করা হয়েছে। স্থানীয় একটি আবাসনের ভিতরে যত্রতত্র পড়ে রয়েছে ইট। এক মহিলাকে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ।   

অবরোধ:
মঙ্গলবার রাতের ঘটনার প্রতিবাদে বুধবার সকাল থেকে বেহালার মুচিপাড়া রোড অবরোধ করেন যুব তৃণমূল কর্মীরা। আধঘণ্টা ধরে চলে অবরোধ।

তৃণমূলের দাবি
স্থানীয় তৃণমূল নেতার দাবি, যারা হামলা চালিয়েছে তারা পুরনো সিপিএম কর্মী। এখন তৃণমূল করেছে। ওরাই মারপিট করেছে বলে দাবি ওই নেতার।

সিপিএমের পাল্টা:
সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, 'মুখ্যমন্ত্রী বলেছিলেন সাত দিনের মধ্যে অস্ত্র উদ্ধার করা হবে। খাস কলকাতা শহরেই যে অস্ত্র উদ্ধার হয়নি তা প্রমাণ হয়ে গেল। তৃণমূলের দখলদারির জন্য মানুষকে বিপদে পড়তে হচ্ছে।' 

বিজেপির কটাক্ষ:
জেলায় জেলায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, ভাগ-বাঁটোয়ারা নিয়ে মারামারি চলছে। চড়কতলাতেও এমনই হয়েছে, প্রতিক্রিয়া বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

আরও পড়ুন: জলঙ্গি-বহরমপুর রাজ্য সড়কের ওপর বাইক ও বাসের মুখোমুখি সংঘর্ষ, মৃত ১ 

সেরা শিরোনাম

West Bengal News Live: স্বাস্থ্য সাথীতে বেলাগাম দুর্নীতি, রিপোর্ট তৈরি স্বাস্থ্যমন্ত্রীর, চাইছেন তদন্ত
স্বাস্থ্য সাথীতে বেলাগাম দুর্নীতি, রিপোর্ট তৈরি স্বাস্থ্যমন্ত্রীর, চাইছেন তদন্ত
North 24 Parganas News: ঘুষ নিতে গিয়ে এবার গ্রেফতার নিউ ব্যারাকপুরের এক সরকারি অফিসার
ঘুষ নিতে গিয়ে এবার গ্রেফতার নিউ ব্যারাকপুরের এক সরকারি অফিসার
CM Suvendu Adhikari:“..একটাকেও ছাড়ব না”, “ধর্ষণ ও খুন” নিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, যাদের মামলা
“..একটাকেও ছাড়ব না”, “ধর্ষণ ও খুন” নিয়ে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, যাদের মামলা "হাইকোর্টে আটকে" আছে, তাঁদের..
Birbhum News: ভয়াবহ দুর্ঘটনা বীরভূমে, ব্রাহ্মণী নদী পেরোতে গিয়ে তলিয়ে গেলেন দুই শ্রমিক, চলছে উদ্ধারকাজ
ভয়াবহ দুর্ঘটনা বীরভূমে, ব্রাহ্মণী নদী পেরোতে গিয়ে তলিয়ে গেলেন দুই শ্রমিক, চলছে উদ্ধারকাজ

ভিডিও

CM Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশ-প্রশংসায় পোস্ট মুখ্যমন্ত্রীর
Debra BJP News: তোলাবাজির প্রতিবাদ, আক্রান্ত খোদ BJP বিধায়ক! দলীয় কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Part-time Teachers Protest | বিকাশ ভবনের সামনে পার্ট টাইম শিক্ষকদের টানা অবস্থান-বিক্ষোভ
Indranil Sen | প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে বেআইনিভাবে বিপুল অঙ্কের অর্থ ও সম্পত্তি সংগ্রহের অভিযোগ
Kakoli Ghosh Dastidar: মানুষকে ঠকিয়ে অন্যায়ভাবে টাকা তুলেছে: কাকলি ঘোষ দস্তিদার | Indranil Sen | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget