এক্সপ্লোর

Hanuman Jayanti: হনুমান জয়ন্তীতে রাজ্যজুড়ে কেন্দ্রীয় বাহিনী, নিরাপত্তার চাদরে ঢাকল কলকাতা থেকে জেলা

Hanuman Jayanti Rally: হনুমান জয়ন্তী উপলক্ষ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশে কলকাতা, ব্যারাকপুর ও হুগলিতে ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।

কলকাতা: আজ রাজ্যে নজিরবিহীন হনুমান জয়ন্তী (Hanuman Jayanti)। হনুমান জয়ন্তীতে পুলিশে আস্থা নেই হাইকোর্টের (High Court)। তাই কলকাতা (Kolkata), হুগলি (Hooghly), ব্যারাকপুরে কেন্দ্রীয় বাহিনী (Central Force) মোতায়েন করা হয়েছে। রামনবমীর (Ramnavami) মিছিল নিয়ে অশান্ত হয়েছিল  যে হাওড়া, সেখানে ড্রোনের মাধ্যমে  নজরদারি চালানো হয়। আদালতের নিয়ম মেনে বেশ কিছু স্পর্শকাতর এলাকায় ১৪৪ ধারা জারিও করা হয়েছে। 

হনুমান জয়ন্তী উপলক্ষ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশে কলকাতা, ব্যারাকপুর ও হুগলিতে ৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে এক কোম্পানি রয়েছে কলকাতায়। মধ্য কলকাতা ও উত্তর কলকাতার বেশ কয়েকটি থানা এলাকায় এই এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে ভাগ করে দেওয়া হয়েছে। প্রতিটি সেকশনে ৮ জন করে CRPF জওয়ান রয়েছেন। পোস্তা থানা এলাকায় ২ সেকশন, চারু মার্কেট, হেস্টিংস, একবালপুর, গার্ডেনরিচ, জোড়াবাগান ও আমর্হাস্ট থানা এলাকায় ১ সেকশন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। 

হনুমান জয়ন্তী উপলক্ষ্যে আজ সারাদিন ধরেই কলকাতা, ব্যারাকপুর ও হুগলিতে চলবে আধা সেনার রুট মার্চ। গোটা নিরাপত্তা ব্যবস্থা দেখভালের দায়িত্বে রয়েছেন কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদার অফিসাররা।                                                                                              

আরও পড়ুন, কাজের চাপে গাছেরাও কাঁদে! বৃক্ষের আর্তনাদ রেকর্ড করলেন বিজ্ঞানীরা

অন্যদিকে, হনুমান জয়ন্তীর শোভাযাত্রা ঘিরে হাওড়ায় পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাস্তার ধারে ব্যারিকেড দেওয়ার পাশাপাশি নিরাপত্তা দেখভাল করতে উপস্থিত রয়েছেন হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। 

এছাড়াও, বিভিন্ন রাস্তায় মোতায়েন করা হয়েছে র‍্যাফ। আকাশ পথেও ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি। সকালে ঘুসুড়ি থেকে হনুমান জয়ন্তীর মিছিল জিটি রোড ধরে সালকিয়া পৌঁছয়। সেখান থেকে বাঁধাঘাট, হাওড়া ব্রিজ হয়ে কলকাতার বড়বাজারে যাবে এই শোভাযাত্রা। 


লিলুয়া থেকেও একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। হনুমান ভক্তমণ্ডলীর উদ্যোগে এই মিছিল সালকিয়া, গোলাবাড়ি, হাওড়া ব্রিজ হয়ে কলকাতায় গিয়ে শেষ হবে। নিরাপত্তা দেখভালের দায়িত্বে ছিলেন লিলুয়া, বেলুড়, বালি, মালিপাঁচঘড়া ও নিশ্চিন্দা থানার পুলিশ আধিকারিকরা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: গেরুয়া থেকে ফের সাদা হল, পুরনো রং ফিরে পেল অ্য়াকাডেমি অফ ফাইন আর্টস
গেরুয়া থেকে ফের সাদা হল, পুরনো রং ফিরে পেল অ্য়াকাডেমি অফ ফাইন আর্টস
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
Mamata Banerjee: শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন জাতীয় সঙ্গীতও
শ্যামবাজারে নেতাজি মূর্তিতে মালা দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, গাইলেন জাতীয় সঙ্গীতও
TMC News: 'আর খরচ চালানো যাচ্ছে না', ফ্রিজ-অ্যাকাউন্ট খুলতে সুপ্রিম কোর্টে তৃণমূলের সওয়াল, কী নির্দেশ শীর্ষ আদালতের?
'আর খরচ চালানো যাচ্ছে না', ফ্রিজ-অ্যাকাউন্ট খুলতে সুপ্রিম কোর্টে তৃণমূলের সওয়াল, কী নির্দেশ শীর্ষ আদালতের?

ভিডিও

R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |
Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget