এক্সপ্লোর

Howrah News: বড়দিনের আগেই দুর্ভোগ-মুক্তি, আগামীকাল সকাল থেকে খুলছে সাঁতরাগাছি সেতু

Santragachi Bridge:বড়দিনের আগেই দুর্ভোগ-মুক্তি। আগামীকাল সকাল থেকে খুলছে সাঁতরাগাছি সেতু। পুরোদস্তুর যান চলাচল শুরু হওয়ার কথা আগামীকাল থেকেই।শুরু হয়েছে মেরামতির জন্য নিয়ে আসা জিনিসপত্র সরানোর প্রক্রিয়া।

সুনীত হালদার, হাওড়া: বড়দিনের আগেই দুর্ভোগ-মুক্তি। আগামীকাল সকাল থেকে খুলছে সাঁতরাগাছি সেতু। পুরোদস্তুর যান চলাচল শুরু হওয়ার কথা আগামীকাল থেকেই। শুরু হয়েছে ব্রিজের কাজ চলাকালীন মেরামতির জন্য নিয়ে আসা জিনিসপত্র সরিয়ে নেওয়ার প্রক্রিয়া।

দুর্ভোগ-মুক্তি:
সংস্কারের জন্য গত ১৯ নভেম্বর থেকে সাঁতরাগাছি সেতুর উপর যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছিল। রাত এগারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত এই সেতু দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল৷ হাওড়া দিয়ে কলকাতার অন্যতম প্রবেশদ্বার সাঁতরাগাছি সেতুর গুরুত্ব অপরিসীম। নিত্য প্রায় ৮০ হাজার যান এই সেতুর উপর দিয়ে যাতায়াত করে। সেই সেতুতে সংস্কারের কাজ চলায় হয়রানির শিকার হতে হয় যাত্রীদের। গত প্রায় ১ মাসের বেশি সময় ধরে বিপুল যানজট হচ্ছিল সেখানে। তবে বড় দিনের আগেই সেই দুর্ভোগ কেটে যাবে আশা প্রশাসনের।

কী মেরামতি?
এখনও পর্যন্ত যা জানা গিয়েছে তাতে সাঁতরাগাছি সেতুর এক্সপ্যানসন জয়েন্টগুলি খারাপ হয়ে গিয়েছিল৷ সেগুলিই জোর কদমে সংস্কারের কাজ করা হয়েছে। আগে ঠিক ছিল, ৩১ ডিসেম্বর সেতু সংস্কারের কাজ শেষ হবে। কিন্তু তার আগেই সংস্কারের কাজ হয়ে যাবে বলে জানায় হাওড়া সিটি পুলিশ। আজ পূর্ত মন্ত্রী পুলক রায় জানিয়েছেন, তাঁর দফতরের কাজ শেষ। কাল সকালে ব্রিজ খুলে দেওয়া হবে। এবং এটাই চূড়ান্ত নির্ঘণ্ট। তাই নির্ধারিত সময়ের আগেই স্বাভাবিকভাবে যান চলাচল করবে সাঁতরাগাছি ব্রিজে। এর আগে নবান্নের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন বড়দিন ও ইংরেজি নববর্ষের আগেই সাঁতরাগাছি ব্রিজ মেরামতির কাজ দ্রুত শেষ করতে  হবে যাতে মানুষ কোন রকম অসুবিধার সম্মুখীন না হন। ১৯ নভেম্বর থেকে সাতরাগাছি ব্রিজ আংশিকভাবে বন্ধ হওয়ায় বিকল্প রাস্তা দিয়ে যানবাহন ঘুরিয়ে দেওয়া হয়। আগামীকাল অর্থাৎ ২৩শে ডিসেম্বর থেকে খুলতে চলেছে সাঁতরাগাছি ব্রিজ এমনটাই জানিয়েছে হাওড়া সিটি পুলিশ। ব্রিজের কাজ প্রায় শেষের দিকে। সংস্কারের কাজ শুরুর আগে ব্রিজে যে সংখ্যক গাড়ি যাতায়াত করত, ঠিক সেই সংখ্যক গাড়িই আবার নতুন ভাবে যাতায়াত করতে পারবে। যানজট এড়াতে হাওড়া সিটি পুলিশের তরফে ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। এখন শুধু আগামীকালের সময়ের অপেক্ষা। ভোগান্তি কমার আশায় সাধারণ মানুষ।

আরও পড়ুন:ফের চোখ রাঙাচ্ছে করোনা ! আজই স্বাস্থ্য ভবনে বৈঠক

সেরা শিরোনাম

NCPI MP Faces Agitation : বিজেপির বিক্ষোভের মুখে NCPI সাংসদ, শুনতে হল 'এক নম্বরের চিটিংবাজ', 'চোর' স্লোগান
বিজেপির বিক্ষোভের মুখে NCPI সাংসদ, শুনতে হল 'এক নম্বরের চিটিংবাজ', 'চোর' স্লোগান
West Bengal News LIVE: শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, এনকাউন্টারে নিহত অভিযুক্ত রতন শেখ
শান্তিনিকেতনে পুলিশকে গুলিকাণ্ডে এনকাউন্টার, এনকাউন্টারে নিহত অভিযুক্ত রতন শেখ
BJP News: 'পরিবার ছাড়া অন্য কাউকে ভাবি বা বৌদি বলে ডাকা যাবে না', মন্তব্য বিজেপি নেতা বিষ্ণুচরণ শিকদারের
'পরিবার ছাড়া অন্য কাউকে ভাবি বা বৌদি বলে ডাকা যাবে না', মন্তব্য বিজেপি নেতা বিষ্ণুচরণ শিকদারের
BJP News: BJP কর্মীদের কাটমানি নেওয়া রুখতে মাইক হাতে রাস্তায় বেলডাঙার বিধায়ক, কড়া বার্তা বলাগড়ের বিধায়কেরও
BJP কর্মীদের কাটমানি নেওয়া রুখতে মাইক হাতে রাস্তায় বেলডাঙার বিধায়ক, কড়া বার্তা বলাগড়ের বিধায়কেরও

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget