এক্সপ্লোর

Madhyamgram Eviction Drive: হকার উচ্ছেদ রুখতে পুরপ্রধানের পা ধরে আবেদন, যুবকের অসহায়তার ছবি মধ্যমগ্রামে

Madhyamgram News: মধ্যমগ্রাম স্টেশন রোডে হকার উচ্ছেদ অভিযান চলার সময় পুরপ্রধানের পা ধরে দোকান না ভাঙার আবেদন জানালেন এক যুবক। যার ছবি দেখে চোখে জল এসেছে অনেকের।

সমীরণ পাল, মধ্যমগ্রাম: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই রাজ্যজুড়ে শুরু হয়েছে হকার উচ্ছেদ অভিযান। যা নিয়ে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। এবার হকার উচ্ছেদ অভিযান (Hawker eviction drive) ঘিরে একেবারে অন্য ছবি ধরা পড়ল মধ্যমগ্রাম (Madhyamgram) শহরে। 

হকার উচ্ছেদ অভিযানের সময় মধ্যমগ্রামের পুরপ্রধানের পায়ে জড়িয়ে ধরলেন এক হকার। আর সে দৃশ্য ইতিমধ্যেই ক্যামেরাবন্দী হয়েছে। মধ্যমগ্রাম পৌরসভার স্টেশন রোডে অবৈধভাবে ফুটপাত দখল করে যে সমস্ত হকাররা ব্যবসা করছিলেন তাদের উচ্ছেদ করতে বৃহস্পতিবার প্রচুর পুলিশকর্মী নিয়ে মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ ঘটনাস্থলে পৌঁছান। স্টেশন রোডের ফুটপাতে অবৈধ দোকানগুলি বুলডোজার চালিয়ে ভাঙা শুরু করেন। 

আরও পড়ুন: Chandipur News: ডামি শিক্ষিকা দিয়ে চালাতেন কাজ, শোকজের মুখে তৃণমূলের শিক্ষক নেতা

তখন দেখা যায় একজন যুবক ছেলে প্রথমে এসে হাতজোড় করেন পুরপ্রধানের কাছে তারপরে তাঁর সটান পা জড়িয়ে ধরেন। বলেন, "আমি অসহায় আমার কেউ নেই কী করে খাব।" এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 

যদি এই বিষয় নিয়ে পুরসভার চেয়ারম্যান স্পষ্ট জানিয়ে দেন দীর্ঘদিন ধরে মধ্যমগ্রাম স্টেশন রোডে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা করে চলেছেন হকাররা। পুরসভা ও পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার জানানো হয়েছে কিন্তু, তাঁরা কোনও কর্ণপাত করেনি। তাই অবশেষে গুরুত্বপূর্ণ স্টেশন রোডকে যানজট মুক্ত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

আরও পড়ুন: Chitmahal News: ৬৮ বছর পর মিলেছিল মুক্তির স্বাদ, স্বাধীনতার দিনে আনন্দের ছবি কোচবিহারের ছিটমহলে

তবে অনেক হকাররা পায়ে জড়িয়ে ধরছেন কান্নাকাটি করছেন এ প্রসঙ্গে পুরসভার চেয়ারম্যান জানিয়ে দিয়েছেন, হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে কেউ বেকার হয়ে পড়বেন না। মধ্যমগ্রাম স্টেশন রোডের পরে বাদু রোডে হকার উচ্ছেদের পাশাপাশি যশোর রোডে হকার উচ্ছেদ হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

প্রসঙ্গত উল্লেখ্য, নবান্নের সভাঘরে বৈঠক করে সরকারি জমি ও রাস্তার ওপর ফুটপাথ দখল করে যে সমস্ত হকার বসে আছেন তাঁদের উচ্ছেদ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরেই এই রাজ্যজুড়ে শুরু হয় অভিযান।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Crocodile News: দীর্ঘ চেষ্টার পর ধরা পড়ল কুমির, স্বস্তি মাছ চাষীদের

সেরা শিরোনাম

CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..মানুষের জীবন অনেক মূল্যবান", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget