এক্সপ্লোর

Cyclone Mocha: মোকা'র প্রভাব, আগামী ৩ দিন দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা

Weather Update:উত্তর-পশ্চিমের গরম হাওয়া বা লু-এর দাপট থাকবে বৃহস্পতিবার পর্যন্ত।

কলকাতা: ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে বাংলায় তাপপ্রবাহ পরিস্থিতি। আগামী ৩ দিন দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা। বুধবার কলকাতাতেও তাপপ্রবাহ পরিস্থিতি থাকবে। উত্তর-পশ্চিমের গরম হাওয়া বা লু-এর দাপট থাকবে বৃহস্পতিবার পর্যন্ত। পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ৪২ থেকে ৪৩ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। ১০ মে নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড় 'মোকা'য়। ঘূর্ণিঝড় আছড়ে পড়বে বাংলাদেশ ও মায়ানমার সংলগ্ন উপকূলে।

গত কয়েক বছরে এই মে মাসেই একের পর এক ঝড়ের তাণ্ডবের সাক্ষী থেকেছে রাজ্যবাসী। আর এবার উদ্বেগ বাড়াচ্ছে মোকা!মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'যদি সেরকম কোনও পরিস্থিতি হয়, তাহলে আগে থেকে দিঘা, সুন্দরবন এলাকায় সমুদ্রমাতৃক এলাকা থেকে রেসকিউ করব। আমরা ওয়াচ করছি। তারপরই এটা বাংলাদেশ হয়ে মায়নমারে চলে যাবে। কন্ট্রোল রুম ফাংশান করছি। NDRF, সব এজেন্সিকে নিয়ে একটা মিটিং হয়েছে ২ মে। রাউন্ড দ্য ক্লক মনিটরিং।'

ইয়াস, আমফানের তাণ্ডবে উপকূলবর্তী জেলার পাশাপাশি লন্ডভন্ড হয়ে গিয়েছিল কলকাতা। তাই এবার আগে থেকেই প্রস্তুত প্রশাসন। আগামী কয়েকদিনে রাজ্যে ঝড়-বৃষ্টির কোনও পূর্বাভাস না থাকলেও, আগাম সতর্কতা নিয়েছে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার বিপর্যয় মোকাবিলা বিভাগ, বিল্ডিং বিভাগ সহ সংশ্লিষ্ট সমস্ত বিভাগকে প্রস্তুত রাখা হয়েছে। ২৪ ঘণ্টা খোলা থাকবে কলকাতা পুরসভার কন্ট্রোলরুম। 

যদিও আবহাওয়া দফতরের পূর্বাভাসে এখনও তেমন কোনও অশনি সঙ্কেত মেলেনি। ইতিমধ্যেই নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণাবর্ত। মঙ্গলবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগরে তা গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে। বুধবারের মধ্যে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা করছেন আবহবিদরা। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে মোকা। এর অভিমুখ বাংলাদেশ এবং মায়ানমার উপকূলের দিকে হবে বলেই আপাতত মনে করা হচ্ছে।

গরম বাড়বে:
কিন্তু এর প্রভাব বঙ্গে প্রত্যক্ষভাবে পড়বে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এই কদিন ঝড়-বৃষ্টি তো হবেই না, উল্টে মোকার পরোক্ষ প্রভাবে তীব্র দহন জ্বালায় পুড়বে বাংলা। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।  বুধবার কলকাতায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে ৪০ ডিগ্রি পেরোতে পারে তাপমাত্রার পারদ। আর পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪২-৪৩ ডিগ্রিতে পৌঁছতে পারে। উত্তরবঙ্গের তিন জেলাতেও চলবে তাপপ্রবাহ। -

আসন্ন ঘূর্ণিঝড়ের প্রভাবে বঙ্গোপসাগরের দিকে ছুটছে জলীয় বাষ্প। রাজ্যের বাতাস থেকে জলীয় বাষ্প কমছে বলেই দক্ষিণবঙ্গে লু বইবার পরিস্থিতি তৈরি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

আরও পড়ুন: গরমের মরসুমে ট্যান পড়ে ঠোঁটেও, এই সমস্যা এড়িয়ে চলবেন কীভাবে? রইল কিছু সহজ টিপস

 

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget