এক্সপ্লোর

Heatwave News : শুধু জুনেই বিশ্বজুড়ে ৫০০ কোটি মানুষ অসহনীয় তাপমাত্রার শিকার, ভয়াবহ ভবিষ্যতের কথা শোনাল গবেষণা

Extreme Heat Effect : এই জুন মাসের ১৬ থেকে ২৪ তারিখের মধ্যেই সারা বিশ্বে ৪.৯৭ বিলিয়ন মানুষ চরম তাপপ্রবাহের শিকার হয়েছেন। 

 

নয়াদিল্লি:  আমেরিকা থেকে ভারত, পাকিস্তান থেকে সৌদি আরব - লাগাম ছাড়া গরমে জ্বলছে বিশ্বের বহু দেশ। প্রতিবছরই লাফিয়ে লাফিয়ে বাড়ছে গ্রীষ্মের গড় তাপমাত্রা। অতীতের থেকে অনেক বেশি সময় ধরে চলছে তাপপ্রবাহ। টানা ৯ দিনেরও বেশি সময় ধরে তীব্র তাপপ্রবাহের শিকার হয়েছেন বিশ্বজুড়ে প্রায় ৫০ কোটি মানুষ। মার্কিন এক গবেষণা সংস্থার রিপোর্ট অনুসারে ভারতের ৬১৯ মিলিয়ন মানুষ তীব্র দাবদাহের শিকার। ভয়ঙ্কর এই গরমে দগ্ধপ্রায় অবস্থা ছিল চিন, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, ব্রাজিল, বাংলাদেশ, আমেরিকা, ইউরোপ, মেক্সিকো , ইথিওপিয়া, ইজিপ্ট। ওই রিপোর্ট বলছে, সারা বিশ্বে মোট জনসংখ্যার ৬০ শতাংশ এবার জলবায়ু পরিবর্তনের দরুণ বাড়তে থাকা এই প্রচণ্ড গরমের শিকার। বিশেষত জুন মাসের ১৬ থেকে ২৪ তারিখের মধ্যে এই দহন তীব্রতর হয়েছিল। 

Climate Central এর প্রোগ্রাম অফিসার অ্যানড্রিউ পারসিং জানিয়েছেন, এক শতাব্দীরও বেশি সময় ধরে যে পরিমাণ কয়লা, তেল এবং প্রাকৃতিক গ্যাস পুড়ে ধোঁয়া তৈরি হয়েছে, তাতে বিশ্ব আরও বিপদের দিকে এগিয়ে গিয়েছে। এর ফলে সারা পৃথিবীর বিপদ বেড়েছে । এই ভাবে চলতে থাকলে, কার্বন-দূষণ বাড়তে থাকলে, এই তাপপ্রবাহের প্রাবল্য আরও বাড়বে। বিশ্বের আরও বেশি সংখ্যক দেশের মানুষ পড়বেন প্রকৃতির দারুণ রোষে। জলবায়ু কেন্দ্রের জলবায়ু পরিবর্তন সূচক (CSI) বিশ্বব্যাপী তাপমাত্রার উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব নির্ধারণ করতে গিয়ে লক্ষ করে,এই জুন মাসের ১৬ থেকে ২৪ তারিখের মধ্যেই সারা বিশ্বে ৪.৯৭ বিলিয়ন মানুষ চরম তাপপ্রবাহের শিকার হয়েছেন। 

ভারতে এই গরমে প্রায় ৪০ হাজার মানুষ হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন অতিরিক্ত গরমের জন্য।  এছাড়া অতি গরমে মৃত্যু হয়েছে শতাধিক মানুষের। সারা দেশে বিভিন্ন রাজ্যে জল নিয়ে হাহাকার তৈরি হয়েছে। India Meteorological Department এর দেওয়া তথ্য অনুসারে, সারা বিশ্বের মধ্যে ৪০ শতাংশ দেশে ১০ দিনেরও বেশি দিন ধরে চলেছে চরম তাপপ্রবাহ। ভারতে মরুরাজ্য রাজস্থানে তাপমাত্রা ছাড়িয়েছে ৫০ ডিগ্রি। আর রাতের দিকেও তাপমাত্রা ৩৫ ডিগ্রি র আশেপাশে থেকেছে।     

দিল্লিতে ১৩ মে থেকে টানা ৪০ দিন তাপমাত্রা  ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে ছিল। তাপজনিত মৃত্যুও হয়েছে বহু। সৌদি আরবের মক্কায় এবার হজ যাত্রার সময় প্রচণ্ড গরম প্রায় ১৩০০ মানুষের প্রাণ কেড়েছে। ক্লাইমেট সেন্ট্রালের বিশ্লেষণে দেখা গেছে  ১৮ মে থেকে প্রতিদিন জলবায়ু পরিবর্তনের কারণে মক্কা শহরের তাপমাত্রা কমপক্ষে তিনগুণ বেশি এবার। এভাবে বিশ্বজুড়ে প্রতিবছরই যদি বাড়তে থাকে তাপমাত্রা, তাহলে কলকাতাও কি ভবিষ্যতে মরুশহর হয়ে যাবে? 

আরও পড়ুন : 

ভাঙা পা, শরীরজুড়ে জমাট রক্ত ! চোর সন্দেহে ছাত্রাবাসে যুবককে 'পিটিয়ে খুন' বউবাজারে

 

সেরা শিরোনাম

East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget