এক্সপ্লোর

Calcutta High Court:অনিয়মিত বেতন ECL-র স্কুলের শিক্ষকদের, চেয়ারম্যানকে ৬ লক্ষ টাকা জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

ECL:কারও বেতন অনিয়মিত! কেউ আবার ১ বছর ধরে বেতন পাননি বলে অভিযোগ। হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, ECL-এর সকুলের ৪৪ জন শিক্ষক তার শিক্ষিকা।তার প্রেক্ষিতে, ECL চেয়ারম্য়ানকে ১০ দিনের মধ্য়ে ৬ লক্ষ টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

সৌভিক মজুমদার, কলকাতা: কারও বেতন অনিয়মিত! কেউ আবার ১ বছর ধরে বেতন পাননি বলে অভিযোগ। হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন, ECL-এর সকুলের ৪৪ জন শিক্ষক তার শিক্ষিকা। তার প্রেক্ষিতে, ECL চেয়ারম্য়ানকে ১০ দিনের মধ্য়ে ৬ লক্ষ টাকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের (Justice Abhijit Ganguly) মন্তব্য়, চালাতে না পারলে, রাজ্য় সরকারের হাতে স্কুলগুলো দিয়ে দিক ECL. 

প্রেক্ষাপট...
ইস্টার্ন কোলফিল্ডের অধীনে ঝাড়খণ্ডে ৯টি ও পশ্চিমবঙ্গে ৭টি বিদ্য়ালয় আছে। সেখানকার বেতন কাঠামো অনুযায়ী, বি.এড ডিগ্রি রয়েছে যাঁদের, সেই শিক্ষক শিক্ষিকারা মাসে পান ৭০০০ টাকা। স্নাতক শিক্ষাগত যোগ্যতা থাকলে ৫ হাজার ৫০০ টাকা এবং তার নিচের শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন শিক্ষকরা মাসে পান ৫০০০ টাকা। অভিযোগ, নিজেদের খেয়ালখুশি মতো বেতন দিচ্ছে ECL। কারও ১ বছরের উপর বেতন বকেয়া রয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, বিদ্যালয় গুলিতেও কোনও উন্নয়ন হচ্ছে না বলে দাবি শিক্ষকদের। এই অভিযোগে আদালতের দ্বারস্থ হন ৪৪ জন শিক্ষক শিক্ষিকা। এই মামলার প্রেক্ষিতে, মঙ্গলবার, বিচারপতি গঙ্গোপাধ্য়ায় নির্দেশ দেন, ১০ দিনের মধ্যে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে ৬ লক্ষ টাকা জমা দিতে হবে ইস্টার্ন কোলফিল্ডের চেয়ারম্যান তথা জেনারেল ম্যানেজারকে।  ECL-এর নিয়ন্ত্রণাধীন বিদ্যালয়গুলিতে কতজন শিক্ষক শিক্ষিকার বেতন বকেয়া রয়েছে, মোট বকেয়া বেতনের পরিমাণ কত, তা দুদিনের মধ্যে জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি। প্রসঙ্গত, এদিনই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকে প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত ২টি মামলা গেল বিচারপতি অমৃতা সিন্হার  বেঞ্চে। সৌমেন নন্দী এবং রমেশ মালিকের দায়ের করা মামলা গেল বিচারপতি অমৃতা সিন্হার এজলাসে। সুপ্রিম কোর্টের নির্দেশে মামলা সরালেন হাইকোর্টের প্রধান বিচারপতি। প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত ২টি মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া সাক্ষাৎকারের তর্জমার সত্যতা বিচার করে নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমবার হাইকোর্টে উঠেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আদালতে বলেছিলেন, 'অভিষেক বন্দ্যোপাধ্যায়-কুন্তল ঘোষকে খুব দ্রুত জিজ্ঞাসাবাদ করা উচিত সিবিআইয়ের'। এরপরই ১৩ এপ্রিল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা হয়। সেই মোতাবেক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি কথা জানায় সুপ্রিম কোর্ট। তাৎপর্যপূর্ণভাবে সেদিন এবিপি আনন্দে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সাক্ষাৎকারের প্রসঙ্গ ওঠে সুপ্রিম কোর্টে।১৯ সেপ্টেম্বর, ২০২২-এ এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে-কে দেওয়া সাক্ষাৎকারের একটি ৪ পাতার তর্জমা সেদিন কোর্টে পেশ করেন অভিষেকের আইনজীবী। এরপরই এবিপি আনন্দকে সাক্ষাৎকার নিয়ে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেয় আদালত। প্রধান বিচারপতি বলেন, সেই সাক্ষাৎকারে বিচারপতির বক্তব্য এবং মন্তব্য নিয়ে গোটা বিষয়টি তিনি জানাতে চান। সেই সাক্ষাৎকারের তর্জমার সত্যতা বিচার করেই প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত ২টি মামলা বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের কাছ থেকে সরানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন:প্রবল গ্রীষ্ম বাড়ায় অ্যাজ়মার প্রবণতা, তীব্র হয় কষ্ট, কীভাবে বাঁচবেন

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ভয়াল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, জারি হল লাল সতর্কতা, আপনার এলাকাও তালিকায়?
ভয়াল বৃষ্টিতে জলমগ্ন কলকাতার বিভিন্ন এলাকা, জারি হল লাল সতর্কতা, আপনার এলাকাও তালিকায়?
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের

ভিডিও

Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু
UGC NET 2026 News: এবার ইউজিসি-র নেটের প্রশ্নপত্রে ত্রুটি, ফের প্রশ্নের মুখে NTA
Nadia Congress: নদিয়ার নাকাশিপাড়ায় দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হলেন ছেলে-সহ কংগ্রেস নেতা
Weather News: নিম্নচাপের জেরে সকাল থেকে তুমুল বৃষ্টি, কতদিন থাকবে এর প্রভাব ?
UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget