এক্সপ্লোর

Suvendu Adhikari : রইল না কোনও বাধা, আগে-ভাগেই পেলেন আদালতের অনুমতি, ৭-এ নেতাই যাচ্ছেন শুভেন্দু

Suvendu Adhikari Netai : গত ২ জানুয়ারি আদালতে দ্বারস্থ হন শুভেনদু অধিকারী। মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি জয় সেনগুপ্ত। 

সামনেই নেতাই হত্য়াকাণ্ডের বর্ষপূর্তি। শহীদ দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকতে চান শুভেন্দু অধিকারী। তার আগেই পুলিশি হয়রানি এড়াতে, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা। শুক্রবার হাইকোর্ট জানিয়ে দিল, ৭ জানুয়ারি নেতাইয়ে যেতে পারবেন শুভেন্দু অধিকারী। তবে সে ক্ষেত্রে আরও কতগুলি শর্ত মেনে চলার কথা বলা হয়েছে। গত ২ জানুয়ারি আদালতে দ্বারস্থ হন শুভেনদু অধিকারী। মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি জয় সেনগুপ্ত। 

আদালত জানায়, ৭ জানুয়ারি বিকেল ৫-সন্ধে ৬টার মধ্যে শ্রদ্ধা জানাতে পারবেন বিরোধী দলনেতা। নিরাপত্তারক্ষী-সহ সীমিত লোক নিয়েই যেতে হবে শুভেন্দু অধিকারীকে। হাইকোর্টের নির্দেশ,  বিকেল সাড়ে ৪টের মধ্যে শেষ করতে হবে নেতাই শহিদ স্মৃতি রক্ষা কমিটির অনুষ্ঠান,। বিচারপতি জয় সেনগুপ্ত গোটা অনুষ্ঠানের ভিডিওগ্রাফির করারও নির্দেশ দেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি বলেন, '১২ বছর ধরে এই অনুষ্ঠান হচ্ছে, আগে শুভেন্দুকে অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হত। দলবদলের পর তাঁর ওপর আগ্রহ হারিয়েছে আয়োজক কমিটি। যদিও শুভেন্দু সেখানে যেতে আগ্রহী।'

২০১১ সালের ৭ জানুয়ারি সিপিএম কর্মী রথীন দণ্ডপাটের বাড়ি থেকে ছোড়া গুলিতে মারা গিয়েছিলেন ৯ জন গ্রামবাসী৷ আহত হন অন্তত ২৮ জন৷  প্রতিবছর এই দিনে শহিদ দিবস পালন করে তৃণমূল। তৃণমূলে থাকাকালীন, প্রতিবছর ৭ জানুয়ারি নেতাইয়ে যেতেন শুভেন্দু অধিকারী। তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার পরও তিনি ২০২১ সালে সেখানে যান তিনি। কিন্তু, ২০২২ সালে নেতাই যাওয়ার পথে, লালগড়ের ঝিটকার জঙ্গলের কাছে পুলিশি বাধার অভিযোগ ওঠে। সেই প্রেক্ষিতেই এবার আগাম হাইকোর্টের দ্বারস্থ হন রাজ্যের বিরোধী দলনেতা।  

এর আগে, অন্য একটি মামলায়, বিরোধী দলনেতার রাজ্যের যে কোনও প্রান্তে যাওয়ার অধিকার আছে বলে আশ্বস্ত করেন অ্যাডভোকেট জেনারেল।   তারপরও ২০২২ সালের ৭ জানুয়ারি নেতাইয়ে যেতে বাধা দেওয়ার অভিযোগে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যর বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন শুভেন্দু অধিকারী। যে মামলার প্রেক্ষিতে, ৩০ জুন, ২০২২ রাজ্য পুলিশের ডিজি, ঝাড়গ্রামের পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল জারি করে কলকাতা হাইকোর্ট।  ওই বছর ২৮ জুলাই আদালতে হাজিরাও দেন ডিজি-সহ অন্য পুলিশ আধিকারিক। পরে সেই মামলা খারিজ করে দেন বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। তাই  এবার নেতাইয়ে শহিদ দিবসের আগেই আদালতের অনুমতির জন্য দ্বারস্থ হন শুভেন্দু। 

আরও পড়ুন :

ভারতীয় জাদুঘর বোমায় উড়িয়ে দেওয়ার হুমকি

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CV Ananda Bose: লোকভবনের পরিবর্তে গেস্ট হাউসে উঠলেন সিভি আনন্দ বোস, ধর্না শেষ করেই দেখা করতে গেলেন মমতা, বললেন, ‘মনের কথা বলে এসেছি’
লোকভবনের পরিবর্তে গেস্ট হাউসে উঠলেন সিভি আনন্দ বোস, ধর্না শেষ করেই দেখা করতে গেলেন মমতা, বললেন, ‘মনের কথা বলে এসেছি’
West Bengal New Governor : কালই কলকাতায় আসছেন নতুন রাজ্যপাল, পরশু শপথ
West Bengal New Governor : কালই কলকাতায় আসছেন নতুন রাজ্যপাল, পরশু শপথ
Gyanesh Kumar: নিউটাউন, কালীঘাটের পর দক্ষিণেশ্বর, কালো পতাকা দেখিয়ে গো ব্য়াক স্লোগান জ্ঞানেশ কুমারকে
নিউটাউন, কালীঘাটের পর দক্ষিণেশ্বর, কালো পতাকা দেখিয়ে গো ব্য়াক স্লোগান জ্ঞানেশ কুমারকে
LPG Crisis : জ্বালানি ব্যবহার কমান, দেশজুড়ে LPG সংকটের আবহে রেস্তোরাঁ ব্যবসায় একাধিক উপদেশ NRAI-এর
জ্বালানি ব্যবহার কমান, দেশজুড়ে LPG সংকটের আবহে রেস্তোরাঁ ব্যবসায় একাধিক উপদেশ NRAI-এর

ভিডিও

Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE
India T20 World Champion। অভিশপ্ত আমদাবাদেই গৌরবের রাত, ধোনি-রোহিতের সামনে রেকর্ড গড়ে তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয় ভারতের
T20 World Cup 2026: আমদাবাদে আজ শাপমোচনের ফাইনাল, কিউয়িদের হারিয়ে কি তৃতীয়বার বিশ্বসেরা হবে ভারত?
ফাইনালে ৪ মিনি ব্যাটেল ঠিক করে দেবে টি-২০ বিশ্বকাপের ভাগ্য!
বিশ্বের সেরা টি-২০ বোলারকে নিয়ে ধাঁধা! ফাইনালে শাহরুখের অস্ত্র ব্যবহার করবে টিম ইন্ডিয়া?

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
প্রায় ১১ হাজার টাকা বাড়ল দাম, আজ কত হল সোনা ও রুপোর বাজারমূল্য?
LPG New Rule : রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
রান্নার গ্যাসের নিয়মে বড় বদল, এবার সিলিন্ডার বুক করতে ২৫ দিন অপেক্ষা করতে হবে
Stock Market Crash : যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
যুদ্ধের প্রভাব, মারাত্মক পরিস্থিতি বাজারে, ৫২ সপ্তাহের সর্বনিম্ন স্তরে ৮৭৫টি শেয়ার, সর্বোচ্চ স্তরে ৭২ 
AI Side Effects: এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা 
এআই-এর অতিরিক্ত ব্যবহারে কমছে মস্তিষ্কের কর্মক্ষমতা ! বলছে গবেষণা
Iran US Israel War : মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
মধ্যপ্রাচ্যের উত্তেজনার ফল, দুবাই-আবুধাবি ছেড়ে ভারতে পাড়ি দিচ্ছে অ্যামাজন-মাইক্রোসফট
Iran Israel War: ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব পড়বে ভারতে ! ফিচের রিপোর্টে চরম উদ্বেগের সংকেত
Iran Israel War : ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
ইরান যুদ্ধের থেকে বড় সংকটের আশঙ্কা করছে ভারত ! সংসদে দাঁড়িয়ে কী বললেন বিদেশমন্ত্রী ?
Stock Market Crash : ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
ফের রক্তাক্ত শেয়ার বাজার, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা ! সেনসেক্স পড়ল ১৩৫০ পয়েন্ট
Embed widget