এক্সপ্লোর

Calcutta High Court:কতগুলি শূন্যপদ? পরিবহণ দফতরের ইন্সপেক্টর পদের নিয়োগে ভুল-প্রশ্ন মামলায় জানতে চাইল হাইকোর্ট

State Transport Department:পরিবহণ দফতরের ইন্সপেক্টর পদের নিয়োগেও ভুল-প্রশ্ন! কতগুলি শূন্যপদ? ৫জুনের মধ্যে রাজ্যের কাছে জানতে চাইল হাইকোর্ট। পরিবহণ দফতরের নন টেকনিক্যাল ইন্সপেক্টর পদের নিয়োগে ২০১৯-এ পরীক্ষা হয়েছিল।

কলকাতা: পরিবহণ দফতরের (State Transport Department) ইন্সপেক্টর পদের নিয়োগেও ভুল-প্রশ্ন! কতগুলি শূন্যপদ? ৫ জুনের মধ্যে রাজ্যের কাছে জানতে চাইল হাইকোর্ট (Calcutta High Court)। পরিবহণ দফতরের নন টেকনিক্যাল ইন্সপেক্টর পদের নিয়োগে ২০১৯-এ পরীক্ষা হয়েছিল। ৫টি প্রশ্নে ভুল থাকার অভিযোগে আদালতে মামলা করেন পরীক্ষার্থীরা (Interviewee)। এরপরেই বিশেষ কমিটি গঠন করে প্রশ্ন খতিয়ে দেখার নির্দেশ দেয় কোর্ট। ৫টির মধ্যে ৩টি প্রশ্ন ভুল, জানিয়ে দেয় কমিটি। ৩টি প্রশ্নের জন্য বাড়তি নম্বর পেলে চাকরি পাওয়ার দাবি করেছেন মামলাকারী। এদিকে এদিনই ভুয়ো নথি দেখিয়ে পরীক্ষা দিতে চাওয়ার অভিযোগে গ্রেফতার হন এক চাকরিপ্রার্থী । 

ভুয়ো নথি দেখানোর অভিযোগে গ্রেফতারি...
ধৃতের নাম বাপ্পা দেবনাথ। উত্তর ২৪ পরগনার গাইঘাটার মরাল ডাঙার বাসিন্দা তিনি। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের দপ্তরের (West Bengal Board Of Primary Education) অধিকারিকরা তাঁকে ধরে ফেলেন। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর বিধাননগর পূর্ব থানার পুলিশ পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিস থেকে বাপ্পা দেবনাথকে থানায় নিয়ে যায়।২০১৪ ও ২০১৭ সালের টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের ইন্টারভিউ চলাকালীনই ঘটনা ঘটেছে। আজ দক্ষিণ ২৪ পরগনার চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ ছিল। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকার জানান, এদিন উত্তর চব্বিশ পরগনা জেলার বাসিন্দা, বাপ্পা দেবনাথ, দ্বিতীয়ার্ধে ইন্টারভিউ দিতে আসেন। কিন্তু দেখা যায়, তিনি  ২০১৬ সালের ডিপ্লোমা ইন এলিমেন্ট্রি এডুকেশনের এর যে শংসাপত্রটি পেশ করছেন, সেটি ভুয়ো। অ্যাডমিট সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সবটাই মিথ্যা। পার্থর কথায়, 'আমরা তাঁকে ধরেছি। যথাযথ ব্যবস্থা নিচ্ছি। পুলিশের হাতে তুলে দিচ্ছি।' তাঁর মতে, নথি যাচাইয়ের দায়িত্বে যাঁরা ছিলেন তাঁরাই বলেছিলেন, শংসাপত্র দেখে ধন্দ হচ্ছে। এর পর পিটিটিআউ সেলের ইনচার্জদের ডেকে পাঠান ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ডেপুটি সেক্রেটারি। তখনই জারিজুরি ফাঁস হয়ে যায়, দাবি তাঁর। দেখা যায়, বাপ্পা দেবনাথের নামে ২০১৬ সালে যে রেজিস্ট্রেশন নম্বর রয়েছে, সেই নামে ও সেই নাম্বারে আদতে কোনও রেজিস্ট্রেশন হয়নি। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফে স্পষ্ট বক্তব্য, সেকশন অথরিটি বলে দেয় এই রেজিস্ট্রেশন ভুয়ো। যদিও বাপ্পা দাবি করেন, তিনি ২০১৪ সালে টেট পাশ করেছেন। সে তার ডি এড পরীক্ষার সার্টিফিকেট দেখে সন্দেহ বাড়ে। জিজ্ঞাসাবাদের পর তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়ার কথা। সন্ধের দিকে তেমনই হয়। এর পর পুলিশ অনুসন্ধান করে দেখবে, নকল শংসাপত্র কোথা থেকে কী ভাবে এল?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুপুর পর্যন্ত ৮ আবাসিকের মৃত্যুর খবর, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
News Live Update : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget