এক্সপ্লোর

Higher Secondary Exam 2022: আজ থেকে শুরু উচ্চমাধ্যমিক, এবারই প্রথম হোম সেন্টারে পরীক্ষা

Higher Secondary Exam: পরীক্ষার্থীদের ট্যুইটারে শুভেচ্ছা জানিয়ছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, ‘উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা। মনসংযোগ করো ও মাথা ঠান্ডা রেখ। তোমরা অবশ্যই সফল হবে।’

রুমা পাল, কলকাতা: আজ শুরু হচ্ছে এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Exam)। করোনা আবহে এবারই প্রথম হোম সেন্টারে পরীক্ষা হচ্ছে। পরীক্ষা চলবে ২৭ এপ্রিল পর্যন্ত। পরীক্ষায় বসছেন ৭ লক্ষ ৪৫ হাজার জন পরীক্ষার্থী। এ বছর ছাত্রদের থেকে প্রায় ৭১ হাজার বেশি ছাত্রী পরীক্ষায় বসবেন। কঠোর পরীক্ষা বিধি প্রয়োগ করতে থাকছেন স্পেশাল অবজার্ভার। টোকাটুকি, পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর, পরীক্ষক নিগ্রহের মতো ঘটনা ঘটলে নেওয়া হবে কড়া ব্যবস্থা। আটকে দেওয়া হতে পারে রেজাল্ট। বাতিল হতে পারে স্কুলের অনুমোদনও। সকাল ১০ থেকে দুপুর ১টা ১৫ পর্যন্ত পরীক্ষা চলবে। 

পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের ট্যুইটারে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। তিনি ট্যুইটে লিখেছেন, ‘উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা। মনসংযোগ করো ও মাথা ঠান্ডা রেখ। তোমরা অবশ্যই সফল হবে।’

এবারই প্রথম হোম সেন্টারে পরীক্ষা

করোনার বাড়বাড়ন্তের জেরে গত বছর হয়নি উচ্চমাধ্যমিক। অতিমারী পরিস্থিতিতে এবারই প্রথম নিজের স্কুল বা হোম সেন্টারে পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সে কথা মাথায় রেখে একগুচ্ছ সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এ বছর প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকবেন তাঁরা। মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ। ভেন্যু সুপার ভাইজার, সেন্টার ইনচার্জ, বিশেষ পর্যবেক্ষক ছাড়া কেউ মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন না। পরীক্ষার হলে দু’জন করে পরিদর্শক নিয়োগ করা হয়েছে। পাশাপাশি সংসদ জানিয়ে দিয়েছে, যেদিন যে বিষয়ের পরীক্ষা থাকবে, সেদিন ওই বিষয়ের শিক্ষককে পরিদর্শকের দায়িত্ব দেওয়া যাবে না। 

সংবেদনশীল কেন্দ্রগুলিতে ভিডিও রেকর্ডিং

পুলিশের উপস্থিতিতে প্রত্যেক পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছবে। টোকাটুকির খবর এলে সংশ্লিষ্ট স্কুলের বিরুদ্ধে অনুসন্ধান করে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে সংসদ। এছাড়াও সংবেদনশীল পরীক্ষা কেন্দ্রগুলিতে ভিডিও রেকর্ডিংয়ের কথাও মাথায় রাখা হচ্ছে।  

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, ‘এবারই প্রথম হোম সেন্টারে পরীক্ষা হচ্ছে। মোবাইল নিয়ে ঢোকা যাবে না। পেপার লিকের বিষয়ে সতর্ক থাকতে হবে। প্রথমবার অবজার্ভার নিয়োগ করা হচ্ছে। মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনার একটা অংশ সেনসেটিভ।’

পরীক্ষার্থীদের জন্য হেল্পডেস্ক

পরীক্ষা সংক্রান্ত কোনও বিষয়ে সমস্যায় পড়লে তা সমাধানের জন্য একটি হেল্পডেস্ক নম্বরও চালু করেছে সংসদ। সেই নম্বরটি হল- ০৩৩-২৩৩৭০৭৯২।

সেরা শিরোনাম

Earthquake : আবার ভূমিকম্পের ধাক্কা ! কেঁপে উঠল দিল্লিও, রাতবিরেতে আতঙ্ক
আবার ভূমিকম্পের ধাক্কা ! কেঁপে উঠল দিল্লিও, রাতবিরেতে আতঙ্ক
West Bengal News Live : নন্দীগ্রামের ভোটের ফলাফল রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষেই থাকবে, দাবি ফিরোজা বিবির
নন্দীগ্রামের ভোটের ফলাফল রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষেই থাকবে, দাবি ফিরোজা বিবির
By Election and Annapurna Yojana:
"৯০ শতাংশ মুসলিম মহিলা বিজেপিকে ভোট দিয়েছে, আমার বিশ্বাস", উপনির্বাচনের পর অন্নপূর্ণা যোজনা নিয়ে বললেন মুখ্যমন্ত্রী
Nandigram-Reginagar By-Polls LIVE: রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর
রেজিনগর, নন্দীগ্রাম উপনির্বাচনে বিক্ষিপ্ত গন্ডগোল, শান্তিতেই ভোট, দাবি মুখ্যমন্ত্রীর

ভিডিও

Santosh Mitra Square: ভিড় সামলাতে কী ব্যবস্থা, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো ঘুরে দেখে কী বললেন CP?
Rejinagar By-Election 2026: উপনির্বাচন ঘিরে সরগরম রেজিনগর, বিকেল ৫ পর্যন্ত ভোট পড়েছে ৭৮.৪২%
Humayun Kabir: পুলিশকে হুমকি....ধস্তাধস্তি, টেনে হিঁচড়ে হুমায়ুন কবীরকে আটক করল পুলিশ
Suvendu Adhikari:
Rejinagar BJP Candidate: উপনির্বাচনের দিন মাছ-ভাতে মধ্যাহ্নভোজ সারলেন বিজেপি প্রার্থী শাখারভ সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget