এক্সপ্লোর

Higher Secondary Exam : কড়া নজরদারির পরও কীকরে পরীক্ষাহলে মোবাইল নিয়ে ঢুকল পরীক্ষার্থীরা? সরষের মধ্যেই ভূত?

Higher Secondary Exam 2024 News : মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকা। উচ্চমাধ্যমিকে বাতিল হল ৪১ জনের পরীক্ষা। কড়া নিরাপত্তা-নজরদারির পরও কীভাবে সম্ভব?

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: কড়া নিরাপত্তা-নজরদারির পাশাপাশি, প্রযুক্তির হাত ধরেও আটকানো গেল না, পরীক্ষা ( Higher Secondary ) চলাকালীন মোবাইল ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকা। উচ্চমাধ্যমিকে বাতিল হল ৪১ জনের পরীক্ষা। সংসদের নজরে স্কুলের শিক্ষা কর্মীদের একাংশের ভূমিকা। ঘটনার পিছনে একটি চক্র চলছে বলে আশঙ্কা। 

বৃহস্পতিবার শেষ হল এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা। সংসদ সূত্রে খবর, পরীক্ষা চলাকালীন ৪১ জন পরীক্ষার্থীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। বাতিল করা হয়েছে তাঁদের সবার পরীক্ষা। কিন্তু কড়া নজরদারির মধ্যেও কী করে তারা ফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকল? সংসদ সূত্রে খবর, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কয়েকটি জেলার বেশ কিছু শিক্ষাকর্মী আতসকাচের তলায়। অভিযোগ, আটকানোর জায়গায় মোবাইল নিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে সাহায্য করেছে তাঁদের একটি চক্র। মালদা, উত্তর দিনাজপুর সহ কয়েকটি জেলার বেশ কয়েকজন শিক্ষাকর্মীকে ইতিমধ্যেই চিহ্নিত করে শোকজ করা হয়েছে বলে সংসদ সূত্রে খবর।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সাংবাদিক বৈঠকে জানান, প্রতিটি এন্ট্রি গেটে CCTV ক্যামেরা ছিল। তা সত্ত্বেও দেখা গেছে, বেশ কিছু পরীক্ষার্থী মোবাইল ফোন নিয়ে হলে ঢুকে পড়েছেন। তারা সেটা পরীক্ষা চলাকালীন ব্যবহার করার চেষ্টাও করেন। ইনভিজিলেটরদের কাছে আগে থেকেই নির্দেশ ছিল। তাই তাঁরা সেইসব ছাত্রছাত্রীদের ধরে ফেলে। 

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, পরীক্ষার আগে ও মধ্যেও বেশ কিছু অসাধুচক্র সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভুয়ো প্রশ্নপত্র ছড়িয়ে দিয়েছিল ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করতে, সরকারকে কালিমালিপ্ত করার উদ্দেশে। কিন্তু তাদের সেই উদ্দেশ্য সফল হয়নি। 

এবার উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসে ৭ লক্ষ ৯০ হজার ২২১ জন। ২৩টি জেলাতেই এবার ছাত্রদের তুলনায় বেশি ছিল ছাত্রীর সংখ্যা। পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগেই উদ্ধার হয়েছে শতাধিক মোবাইল ফোন। মোবাইল ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকায় যে ৪১ জনের পরীক্ষা বাতিল হয়েছে, তাদের মধ্যেও ছাত্রীদের সংখ্যা বেশি। জেলার পাশাপাশি, কলকাতার নামী স্কুলেও মোবাইল ফোন নিয়ে ধরা পড়েছে পরীক্ষার্থী। এদিকে, উচ্চমাধ্যমিক পরীক্ষা চলালাকীন টেলিগ্রাম গ্রুপে ভুয়ো প্রশ্নপত্র ছড়িয়ে প্রতারণা করার অভিযোগ ওঠে। বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি। নদিয়া থেকে মূল অভিযুক্ত যুবককে গ্রেফতার করে বিধান নগর সাইবার থানার পুলিশ। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, আগামী বছরের পরীক্ষা শুরু হবে ৩ মার্চ। চলবে ১৮ মার্চ পর্যন্ত।  

কিন্তু নিরাপত্তার এই বজ্র আঁটুনির মধ্যেও ফস্কা হল গেরো! উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে সামনে এল চমকে দেওয়ার মতো তথ্য! সরষের মধ্যেই কি তাহলে ভূত? তেমনই আশঙ্কা উচ্চমাধমিক শিক্ষা সংসদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget