এক্সপ্লোর

Higher Secondary: উচ্চমাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের প্রশ্নপত্র পড়ার জন্য দেওয়া হচ্ছে অতিরিক্ত ১০ মিনিট

HS Fourth Semester: এর আগে ২২ সেপ্টেম্বর উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শেষের পর ৩৯ দিনের মাথায় প্রকাশিত হয়েছিল ফল। উচ্চ মাধ্যমিকের থার্ড সিমেস্টারে পাসের হার ৯৩.৭২ শতাংশ।

কলকাতা: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র পড়ার জন্য অতিরিক্ত ১০ মিনিট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। ১২ ফেব্রুয়ারি উচ্চ মাধ্যমিকের চতুর্থ সিমেস্টার শুরু হতে চলেছে। সকাল ১০টা থেকে বেলা ১২টার পর্যন্ত হবে পরীক্ষা। কিন্তু তার ১০ মিনিট আগেই, অর্থাৎ সকাল ৯.৫০-এ প্রশ্নপত্র পাবেন পরীক্ষার্থীরা। তৃতীয় সিমেস্টারের পর অতিরিক্ত সময়ের দাবি উঠেছিল। অবশেষে চতুর্থ সিমেস্টারে প্রশ্নপত্র পড়ার অতিরিক্ত সময় দেওয়া হল। বুধবার এই বিষয়ে বিবৃতি জারি করে জানিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

এর আগে ২২ সেপ্টেম্বর উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা শেষের পর ৩৯ দিনের মাথায় প্রকাশিত হয়েছিল ফল। উচ্চ মাধ্যমিকের থার্ড সিমেস্টারে পাসের হার ৯৩.৭২ শতাংশ। পাসের হার ছিল সর্বোচ্চ স্থানে দক্ষিণ ২৪ পরগনা। পাসের হারে দ্বাদশ স্থানে কলকাতা। বিজ্ঞান শাখায় পাসের হার ৯৮.৮০ শতাংশ। ৪১.১৬ শতাংশ পরীক্ষার্থী ফার্স্ট ডিভিশনে পাস করেছে। ১০ শতাংশের কিছু বেশি পরীক্ষার্থী ৭৫ শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছে। প্রথম দশে ছিলেন ৬৯ জন পরীক্ষার্থী, যাদের মধ্যে ৩ জন ছাত্রী।

উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমিস্টারে প্রথম স্থান দখল করে নিয়েছে দুই জন। ৯৮.৯৭ শতাংশ নম্বর পেয়ে যুগ্মভাবে মেধাতালিকার শীর্ষে প্রীতম বল্লভ ও আদিত্য নারায়ণ জানা। দু'জনেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্র। স্বভাবতই উচ্ছ্বসিত স্কুল। পরীক্ষার ফল প্রকাশের পর কৃতী এই দুই ছাত্রের একজনের প্রতিক্রিয়া, "খুবই আনন্দ হচ্ছে। খুবই খুশি। তবে, প্রথম হব ভাবিনি। পরীক্ষা খুবই ভাল হয়েছিল। আমার, আমার বন্ধুদের সবার পরীক্ষা ভাল হয়েছিল।"

উচ্চমাধ্য়মিকের তৃতীয় সেমিস্টারে নজরকাড়া সাফল্য ছিল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের। মেধাতালিকার ৬৯ জনের মধ্যে ৫৫ জনই এই দুই স্কুলের ছাত্র। যাদের সাফল্যের কথা আলাদা করে উঠে এসেছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের গলাতেও। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি বলেছিলেন, "দু'টি মাত্র স্কুল থেকে এত ভাল রেজাল্ট করেছে। তার মূল কারণ, তারা অনেক বেশি প্র্যাক্টিস করে প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য। দু'টি মাত্র স্কুল থেকে এত ভাল রেজাল্ট করার মূল কারণ হচ্ছে, WBJEE, JEEMains, JEE Advance, NEET ইত্যাদির জন্য তারা পর্যাপ্ত প্রস্তুতি নেয়। প্রস্তুত করানো হয়। তার জন্যই আজ পুরুলিয়া রামকৃষ্ণ মিশন, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন...থেকে এতগুলো ব়্যাঙ্ক করছে। ৬৯-এর মধ্যে ৫৫ জনই হয়েছে এই দু'টি মাত্র রামকৃষ্ণ মিশন থেকে। তাদের অ্যাডভান্টেজ হয়ে গেছে, তারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতিটা নিয়েছিল। কিন্তু, এই জিনিসটার কিছুটা পরিবর্তন হবে চতুর্থ সিমেস্টারে। যখন ওভারঅল রেজাল্ট বেরোবে। তখন কিন্তু ডেসক্রিপটিভ পার্ট থাকবে। যেটা কিন্তু WBJEE বা JEEMains-এর প্রস্তুতি দিয়ে হবে না।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: নিটকাণ্ডে তোলপাড়, কাল বিল পেশের আগে টাস্ক ফোর্সের ঘোষণা প্রধানমন্ত্রীর
নিটকাণ্ডে তোলপাড়, কাল বিল পেশের আগে টাস্ক ফোর্সের ঘোষণা প্রধানমন্ত্রীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
PM Modi: প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রদর্শনের অভিযোগে গ্রেফতার ছেলে,
প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি প্রদর্শনের অভিযোগে গ্রেফতার ছেলে, "সমর্থন করি না..দরকারে পা ধরে ক্ষমা চাইবো", ছলছল চোখে বললেন বাবা
Sukanta Majumdar: 'মন কি বাত' শুনে তারকেশ্বরে পুজো দিলেন সুকান্ত মজুমদার, তিনি কী চাইলেন জানেন?
'মন কি বাত' শুনে তারকেশ্বরে পুজো দিলেন সুকান্ত মজুমদার, তিনি কী চাইলেন জানেন?

ভিডিও

Ritabrata Banerjee: 'সেবাশ্রয় ক্যাম্পে একাধিক মানুষের হাত-পা কেটে বাদ চলে গিয়েছে', বললেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Cooch Behar News: কোচবিহারে DYFI-র অনুষ্ঠানে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে
Suvendu Adhikari: ট্রলারডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী | ABP Ananda Live
Sebaashray News: ফলতার সেবাশ্রয় ক্যাম্পে একের পর এক বেনিয়ম! মাটিতে পড়ে চেস্ট এক্স রে-র প্লেট।
Suvendu Adhikari: রামনগরের নিহত ৯ মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সাহায্য় মুখ্যমন্ত্রীর | ABP Ananda lIve

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget