এক্সপ্লোর

Hiran On Dev: 'ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে কোটি কোটি টাকা..', দেবকে নিয়ে বিস্ফোরক হিরণ

Hiran Cut Money Dev: ৩০ শতাংশ কাটমানি চাওয়ার অভিযোগ, ভাইরাল অডিও ক্লিপে তৃণমূল সাংসদ দেবের নাম!

কলকাতা: দোরগড়ায় লোকসভা ভোট  (Lok Sabha Election 2024) । আর তার আগেই উঠল সাংসদ কোটার টাকার ৩০ শতাংশ কাটমানি চাওয়ার অভিযোগ। ভাইরাল হওয়া অডিও ক্লিপে শোনা গিয়েছে ঘাটালের তৃণমূল সাংসদ দেবের নাম! কী প্রতিক্রিয়া বিজেপি বিধায়ক  হিরণ চট্টোপাধ্যায়ের ?

'দেব হচ্ছে চোর'

 হিরণ চট্টোপাধ্যায় বলেন, দেব হচ্ছে চোর। সাংসদ থেকেও ওর বড় পরিচয় হচ্ছে ও আপাদমস্তক চোর। ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে কোটি কোটি টাকা চুরি করেছে। ৩০ শতাংশ কাট মানি নিয়ে ও কাজ করে। এখন তো ওর দলের প্রাক্তন বিধায়ক ওর বিরুদ্ধে এই অভিযোগ করছে। সম্প্রতি তিনটি সরকারি পদ থেকে ইস্তফা দিয়েছেন দেব। এবার তিনি আর ঘাটাল থেকে তৃণমূলের হয়ে লড়বেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও, এ নিয়ে দেব কিংবা তৃণমূল নেতৃত্ব...কেউ মুখ খোলেনি।

ভাইরাল অডিও ক্লিপে দেবের নাম !

তবে এই ভাইরাল অডিও ক্লিপে দেবের নাম করা হচ্ছে! বলা হচ্ছে ৩০ শতাংশ কমিশন বা কাটমানির কথা! যা ঘিরে শিলাবতী এখন উথাল-পাথাল! জোরালো প্রশ্ন হল, অডিও ক্লিপের কণ্ঠস্বরটি কার? যদিও এর সত্যতা যাচাই করেনি এবিপি লাইভ। অডিওটা কার? মানে গলাটা শুনে আপনার কার মনে হচ্ছে?  ঘাটালের তৃণমূল সাংসদ দেবের প্রতিনিধি রামপদ মান্নাকে প্রশ্ন করা হয়। উত্তরে তিনি জানিয়েছেন, 'গলাটা শুনে যেটা লাগছে, ওটা হচ্ছে প্রাক্তন বিধায়ক আমাদের ঘাটালের, ওনার গলা।'  এই 'উনিটা' আদতে কে ? উত্তর স্পষ্ট না মেলায়  ফের প্রশ্ন করা হয় তাঁকে। প্রাক্তন বিধায়ক বলতে শঙ্কর দলুই না অন্য কেউ? এরপরেই রামপদ মান্না বলেন, হ্যাঁ, প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুই। ওনারই গলা লাগছে এটা।'

আরও পড়ুন, ভাইরাল অডিও ক্লিপে 'কাটমানির' অভিযোগ, কী প্রতিক্রিয়া দেব-এর ?

উনি ভাল অভিনেতা : হিরণ

প্রসঙ্গত, জল্পনা বাড়িয়ে হঠাৎ তিনটি সরকারি কমিটি থেকে দেবের পদত্যাগ। লোকসভা ভোটের মুখে হঠাৎ কেন কমিটি থেকে ঘাটালের তৃণমূল সাংসদের ইস্তফা? উঠছে প্রশ্ন। এখনও পর্যন্ত তিনটি সরকারি কমিটি থেকে পদত্যাগ নিয়ে দেবের প্রতিক্রিয়া মেলেনি।খড়গপুর সদরের বিজেপি বিধায়ক ও আরেক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়ের প্রতিক্রিয়া, বিলম্বে বোধোদয়। উনি ভাল অভিনেতা, কিন্তু রাজনীতি করতে হলে চব্বিশ ঘণ্টা মানুষের কাজ করতে হবে। ১০ বছরে কতবার নিজের লোকসভা কেন্দ্রে গিয়েছেন দেব? ওঁর জন্যই ঘাটালে উন্নয়ন থমকে রয়েছে। এবার হারবেন জেনেই দাঁড়াতে চাননি।  ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের সভাপতি পদ, ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ এবং বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যানের পদে ইস্তফা দেন দেব। 

সেরা শিরোনাম

Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
Bikash Ranjan Bhattacharya: বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে 'হামলা', অভিযোগ ছোড়া হয় কাচের বোতল
Bengali News Live: প্রয়াত অভিনেতা নানা পাটেকর, হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সেই চলে গেলেন তিনি
প্রয়াত অভিনেতা নানা পাটেকর, হৃদরোগে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সেই চলে গেলেন তিনি
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Suvendu Adhikari: 'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের
'আগামী লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের সব আসন মোদিজিকে দেব', ইঙ্গিতপূর্ণ মন্তব্য় মুখ্যমন্ত্রীর, পাল্টা আক্রমণ বিরোধীদের

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget