এক্সপ্লোর

HMPV In Kolkata: এবার কলকাতাতেও হিউম্যান মেটানিউমো ভাইরাস আক্রান্তের হদিশ, আক্রান্ত ৬ মাসের শিশু

Human Metapneumovirus: কলকাতায় HMPV-তে আক্রান্ত ৬ মাসের এক শিশু। বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসার পর এখন সুস্থ ওই শিশু।

কলকাতা: এবার কলকাতাতেও হিউম্যান মেটানিউমো ভাইরাস (Human metapneumovirus) আক্রান্তের হদিশ। কলকাতায় HMPV-তে আক্রান্ত ৬ মাসের এক শিশু।

তবে জানা গিয়েছে, বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসার পর এখন সুস্থ ওই শিশু। এই নিয়ে ভারতে মোট ৪ জন HMPV আক্রান্তের খোঁজ। সোমবারই জানা গিয়েছে যে, বেঙ্গালুরুতে HMPV আক্রান্ত ৩ ও ৮ মাসের দুই শিশু।

তবে স্বস্তির খবর হচ্ছে, চিকিৎসার পর শিশুটির শারীরিক অবস্থা এখন ভাল রয়েছে। শিশুটি তার বাবা-মায়ের সঙ্গে গত বছরের নভেম্বর মাস নাগাদ মুম্বই থেকে কলকাতায় এসেছিল। কলকাতায় যাদবপুর এলাকাও ওই শিশুর বাড়ি। শিশুটির বাবা-মা কর্মসূত্রে মুম্বইয়ে থাকতেন। বিমান থেকে নামার পরই সেই সময় শিশুটির শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির জ্বর ছিল। সঙ্গে বমি, পেট খারাপ ও পরবর্তী সময়ে শ্বাসকষ্টের মতো সমস্যা দেখা দেয়।

এই অবস্থায় শিশুটিকে শিশুরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া হলে তিনি দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করার পরামর্শ দেন। শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছিল শুরুতে। কিন্তু পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়। শিশুটির কী হয়েছে সেটা বোঝার জন্য তার লালারসের পিসিআর চ্যানেল পরীক্ষা করা হয়। তাতেই দেখা যায় শিশুটি HMPV পজিটিভ।

এক সপ্তাহ শিশুটির চিকিৎসা করা হয়। আইসিইউ থেকে বেরনোর পর আরও প্রায় দিন দশেক তাকে পর্যবেক্ষণে রাখা হয়। সব মিলিয়ে তিন সপ্তাহ বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিল ওই শিশু। তবে এখন সে সুস্থ হয়ে বাবা-মায়ের সঙ্গে মুম্বই ফিরে গিয়েছে। শিশুটির বাবা-মা মুম্বইয়ে বিজ্ঞানী।

চিকিৎসকেরা জানিয়েছেন, যেহেতু এই ভাইরাসের কোনও টিকা নেই, তাই প্রতিরোধই একমাত্র পন্থা। চিকিৎসকদের পরামর্শ , কমপক্ষে ২০ সেকেন্ড ধরে সাবান এবং জল দিয়ে নিয়মিত হাত ধুয়ে ফেলতে হবে। বাইরে থেকে বাড়ি এসে হাত স্যানিটাইজ করা আবশ্যক। মুখে হাত দেওয়ার অভ্যেস একদম ছাড়তে হবে। হাত না ধুয়ে নাকে বা মুখে হাত নয় ! সাবান হাতের কাছে না থাকলে অ্যালকোহল-বেসড হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা যায়। যদি পরিবারের কোনও সদস্যের এই উপসর্গগুলি দেখা যায়, তাহলে তাঁকে  কয়েকদিন বাড়ির বাকিদের সঙ্গে দূরত্ববিধি মেনে চলতে হবে। উপসর্গ দেখা দিলে মাস্ক ব্যবহার আবশ্যক। 

আরও পড়ুন: বিচ্ছেদের পরে ফের কাছাকাছি স্নেহাশিস-মোম, ভাইঝির বাগদানে মধ্যমণি সৌরভই

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

DY Patil Passes Away : প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ডিওয়াই পাটিল
West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
Annapurna Yojana : এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে
এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget