এক্সপ্লোর

Holi 2023: মঙ্গলারতি পর অনুষ্ঠানের সূচনা, চিরাচরিত রীতি মেনে বেলুড় মঠে দোল উৎসব পালন

Belur Math: শ্রীচৈতন্যদেবের প্রতিকৃতির পায়ে আবির দিয়ে প্রণাম করে মঠের সন্ন্যাসী, মহারাজ এবং উপস্থিত ভক্তরা নিজেদের মধ্যে আবির খেলায় মেতে ওঠেন। তারপর খোল-করতাল বাজিয়ে, মঠ প্রদক্ষিণ করেন।

ভাস্কর ঘোষ, বেলুড়:  চিরাচরিত রীতি মেনে আজ বেলুড় মঠেও (Belur Math) দোল উৎসব পালন করা হচ্ছে। শ্রীরামকৃষ্ণদেবের মন্দিরে মঙ্গলারতির পর অনুষ্ঠানের সূচনা হয়। শ্রীচৈতন্যদেবের প্রতিকৃতির পায়ে আবির দিয়ে প্রণাম করে মঠের সন্ন্যাসী, মহারাজ এবং উপস্থিত ভক্তরা নিজেদের মধ্যে আবির খেলায় মেতে ওঠেন। তারপর খোল-করতাল বাজিয়ে, মঠ প্রদক্ষিণ করেন। সবশেষে মিষ্টিমুখ। 

আজ রঙের উৎসব:  দিগন্তে পলাশের রং। সঙ্গে রবি ঠাকুর...বসন্ত জাগ্রত দ্বারে৷ আজ রঙের উৎসব। আবিরে-রঙে বসন্তকে বরণ করে নেওয়ার পালা। নাচে-গানে রাঙিয়ে দেওয়ার দিন। বসন্তোৎসব উপলক্ষে দিনভর নানা জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চলছে রং খেলা, আবির মাখিয়ে শুভেচ্ছা বিনিময়। কলকাতার ইসকন মন্দিরে শ্রীচৈতন্যদেবের পুণ্য আবির্ভাব তিথি পালিত হচ্ছে। ইসকনের বিভিন্ন মন্দিরে দিনভর চলবে নাম সংকীর্তন।                        

দোলের দিন ৯৮ তম দুর্গাপুজোর থিম প্রকাশ করল টালা প্রত্যয়। এবারের থিম, কহন। ভাবনায় শিল্পী সুশান্ত পাল। ৫০ বছর ধরে কলকাতার পুজোর সঙ্গে যুক্ত রয়েছেন শিল্পী। পুজোর সঙ্গে তাঁর যে নিবিড় যোগাযোগ, এ বছর তাই তুলে ধরা হবে টালা প্রত্যয়ের মণ্ডপে। অন্যদিকে, বেহালা বকুলতলায় নূপুর নিক্কন ডান্স স্কুলের তরফে বসন্তোৎসব পালিত হল। বাসুদেবপুর এলাকায় প্রভাত ফেরিতে অংশ নেয় কচিকাঁচারা। বাঘাযতীন বিবেকানন্দ মিলন সঙ্ঘের উদ্যোগে বাযাযতীনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও প্রভার ফেরির আয়োজন করা হয়। পাশাপাশি, গরমের দিনে জলসঙ্কটের কথা মাথায় রেখে, জল অপচয় না করার বার্তা দিলেন ক্লাব সদস্যরা। কলকাতার বুকে একটুকরো শান্তিনিকেতন। গলফ গ্রিনের সেন্ট্রাল পার্কে পালিত হল বসন্তোৎসব। নাচে-গানে রঙের উৎসবে মেতে উঠল কচিকাঁচারা।                              

কোথাও লাল, কোথাও গেরুয়া, কোথাও সবুজ। আজ সম্প্রীতি, সৌহার্দ্যের রঙে মাখামাখি রাজনীতির আঙিনা। চেতলায় নিজের ওয়ার্ডে প্রভাত ফেরিতে যোগ দিয়েছেন মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর ক্লাব চেতলা অগ্রণীর উদ্যোগে দোলের উৎসব পালন করা হচ্ছে। ছোট্ট নাতনিকে রঙের খেলায় মেতেছেন মন্ত্রী।নিজের লোকসভা কেন্দ্রে রঙের খেলায় মাতলেন আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার। খানাকুলের কিশোরপুরে স্থানীয় ফুটবল মাঠে আবির মাখালেন তৃণমূল সাংসদ।

আরও পড়ুন: Kolkata News: অ্যাডিনো-আতঙ্কের মধ্যেই নিউমোনিয়ার মারণ-থাবা, ফের এক শিশুর মৃত্যু

 

সেরা শিরোনাম

TMC News: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিগ্রহের চেষ্টা? বাড়ি থেকে বেরোতেই? মারাত্মক অভিযোগ, আটক ১
Firhad Hakim: টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের
টালিগঞ্জে ফিরহাদ হাকিমের সংস্থায় হানা কমিশনের আধিকারিকদের
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Gyanesh Kumar: জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ
জ্ঞানেশের ইস্তফার দাবিতে বড় সিদ্ধান্ত বামেদের ? 'বন্ধুর তালিকায় তৃণমূল ছাত্র পরিষদ থাকবে ?..', বিশেষ সাক্ষাৎকারে SFI নেত্রী ঐশী ঘোষ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget