এক্সপ্লোর

West Burdwan: আতঙ্কের অপর নাম মৌমাছি! দুর্গাপুরে মৌমাছির কামড়ে আক্রান্ত একাধিক

West Burdwan News: মৌমাছির কামড়ে শুক্রবার আক্রান্ত হন এক প্রৌঢ় সহ আরও এক-দুই জন। ওই একই জায়গার ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের। উদ্যোগ নেন স্থানীয়রাই।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর (পশ্চিম বর্ধমান): সম্প্রতি যেন 'আতঙ্ক'-এর অপর নাম হয়ে দাঁড়িয়েছে দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ের পাশের রাস্তা। মাস খানেক আগে এক জনের মৃত্যু হয় সেখানে, একইসঙ্গে আক্রান্ত হন আরও বেশ কয়েকজন। ফের সেই একই সমস্যা দেখা দিচ্ছে। কী সেই সমস্যা? মৌমাছি (Honey Bee)। হ্যাঁ, মৌমাছির কামড়েই আক্রান্ত হচ্ছেন একের পর এক গ্রামবাসী।

মৌমাছির কামড়ে শুক্রবার আক্রান্ত হন এক প্রৌঢ় সহ আরও এক-দুই জন। ওই একই জায়গার ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের। উদ্যোগ নেন স্থানীয়রাই। দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ের পাশে প্রতিনিয়ত মৌমাছির কামড়ে আক্রান্ত হচ্ছেন বহু মানুষ। শুক্রবার সকালে ফুলঝোর এলাকা থেকে পাশের এক কলোনি এলাকায় এক ব্যক্তির বাড়িতে কাজে যাচ্ছিলেন বৈদ্যনাথ রায় নামে ওই প্রৌঢ়। সরকারি মহাবিদ্যালয়ের পাশের রাস্তায় আচমকা এক ঝাঁক মৌমাছি ওই প্রৌঢ়কে ছেঁকে ধরে। তাঁর গোটা শরীরে মৌমাছিগুলি বিঁধে ধরে কানের ভেতর পর্যন্ত ঢুকে যায়। এর ফলে ওই স্থানেই পড়ে যান বৃদ্ধ। এরপর তাঁকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে পাশের ক্লাবে নিয়ে যান। পরে তারাই দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে বৃদ্ধকে। 

আরও পড়ুন: West Midnapore: পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রত্যেক দিন যদি এভাবে মৌমাছির দাপট বাড়তে থাকে তাহলে এরপর তাঁদের পক্ষে বাড়ি থেকে বের হওয়া মুশকিল হয়ে পড়বে? তাছাড়া বাচ্চারাই বা স্কুলে যাবে কী করে? সব মিলিয়ে এখন রীতিমতো আতঙ্কের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ের পাশের ওই রাস্তা। স্থানীয় তৃণমূল কাউন্সিলর দেবব্রত সাঁইয়ের কথায়, 'পুরসভাকে জানানো হয়েছে। কিছু ব্যবস্থা নিশ্চয়ই নেবে তারা।' পাশাপাশি বন দফতর সূত্রে দাবি করা হয়েছে যে তাঁদের এই বিষয়ে প্রশিক্ষিত কর্মী বা পরিকাঠামো নেই। ফলে আপাতত আতঙ্কেই দিন কাটাচ্ছেন ওই অঞ্চলের বাসিন্দারা।

সেরা শিরোনাম

Sukanta Majumdar: পুরভোট NCPI-এর সঙ্গে জোট করবে বিজেপি? সুকান্ত মজুমদার বললেন,
পুরভোট NCPI-এর সঙ্গে জোট করবে বিজেপি? সুকান্ত মজুমদার বললেন, "কোনও তথ্য নেই"
BJP News: বারবার সতর্ক করছে শীর্ষ নেতৃত্ব, শমীক-দিলীপের কথায় আদৌ কোনও কাজ হবে? বন্ধ হবে তোলাবাজি?
বারবার সতর্ক করছে শীর্ষ নেতৃত্ব, শমীক-দিলীপের কথায় আদৌ কোনও কাজ হবে? বন্ধ হবে তোলাবাজি?
Municipal Corporation Election: কলকাতা ও হাওড়া পুরসভায় বেড়েছে ওয়ার্ড, 'পুনর্বিন্যাসে' খুশি নন বিরোধীরা, কী দাবি ? ভোট কবে ?
কলকাতা ও হাওড়া পুরসভায় বেড়েছে ওয়ার্ড, 'পুনর্বিন্যাসে' খুশি নন বিরোধীরা, কী দাবি ? ভোট কবে ?
Kunal Ghosh: দম্পতিকে টাকা ফেরাচ্ছেন বিজেপি যুব মোর্চার নেতা, কটাক্ষ করে পোস্ট কুণালের, সামনে এল কোন অভিযোগ
দম্পতিকে টাকা ফেরাচ্ছেন বিজেপি যুব মোর্চার নেতা, কটাক্ষ করে পোস্ট কুণালের, সামনে এল কোন অভিযোগ

ভিডিও

ABVP-TMCP Clash : রাখিবন্ধন ঘিরে বারাসাত বিশ্ববিদ্যালয়ে ABVP-TMCP তুমুল সংঘর্ষ!
ABVP Protest News : যাদবপুরকাণ্ডের প্রতিবাদে আবার পথে নামল ABVP, 8B মোড়ে প্রতিবাদ কর্মসূচি
Howrah Fire: মির্জা গালিব স্ট্রিটের আতঙ্ক ফিরল আন্দুলে, বহুতলে আগুন, একজনের মৃত্যু
BJP News: সুকান্ত মজুমদারকে নিশানা, বিজেপি বিধায়ককে শোকজ
Sandeshkhali Arms Recover: সন্দেশখালিতে তৃণমূল নেতার পুকুর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
TMC Supports BJP: তৃণমূল জমানায় সবচেয়ে বেশি আসন পেয়েছিল বিজেপি, অবশেষে তৃণমূলের সমর্থনে পঞ্চায়েত তৈরি করল শাসকদল
তৃণমূল জমানায় সবচেয়ে বেশি আসন পেয়েছিল বিজেপি, অবশেষে তৃণমূলের সমর্থনে পঞ্চায়েত তৈরি করল শাসকদল
Nepal Flash Flood: খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
খেলনার মতো ভেসে গেল বাড়ি, গাড়ি, ব্রিজ! নেপালের হড়পা বানে নিখোঁজ ১০০-র বেশি ভারতীয়
Astro: প্রেম, বিবাহ থেকে কর্মজীবন ও ব্যবসা, জীবনের কোন কোন ক্ষেত্রে উন্নতি ? জানতে পড়ুন আজকের রাশিফল
প্রেম, বিবাহ থেকে কর্মজীবন ও ব্যবসা, জীবনের কোন কোন ক্ষেত্রে উন্নতি ? জানতে পড়ুন আজকের রাশিফল
Water Crisis: ভাত রাঁধতে পাঁচ-সাতবার চাল ধুচ্ছেন? কমানোর আর্জি, জল বাঁচাতে জোর প্রচার ব্রিটেনে, কী বলছেন বিশেষজ্ঞরা?
ভাত রাঁধতে পাঁচ-সাতবার চাল ধুচ্ছেন? কমানোর আর্জি, জল বাঁচাতে জোর প্রচার ব্রিটেনে, কী বলছেন বিশেষজ্ঞরা?
Highest FD Rates :  এই ৬ ব্যাঙ্ক দিচ্ছে ৮ শতাংশের বেশি সুদ, সর্বোচ্চ কত পাবেন জানেন ?
এই ৬ ব্যাঙ্ক দিচ্ছে ৮ শতাংশের বেশি সুদ, সর্বোচ্চ কত পাবেন জানেন ?
Free Mobile Recharge : রাখিতে এক বছরের ফ্রি মোবাইল রিচার্জ পাবেন মহিলারা ! প্রধানমন্ত্রী মোদি করেছেন এই বড় ঘোষণা ?
রাখিতে এক বছরের ফ্রি মোবাইল রিচার্জ পাবেন মহিলারা ! প্রধানমন্ত্রী মোদি করেছেন এই বড় ঘোষণা ?
Price Hike : হু হু করে দাম বাড়ছে খাদ্যপণ্য সহ সবকিছুর ! বড় সতর্কতা জারি RBI-এর, কেন এই হাল ? কী ঘটতে চলেছে ?
হু হু করে দাম বাড়ছে খাদ্যপণ্য সহ সবকিছুর ! বড় সতর্কতা জারি RBI-এর, কেন এই হাল ? কী ঘটতে চলেছে ?
Education System: সাধারণ BA, BSc, BCom ডিগ্রির দাম নেই, চাকরি পাওয়া মুশকিল, বলছে নীতি আয়োগের রিপোর্ট
সাধারণ BA, BSc, BCom ডিগ্রির দাম নেই, চাকরি পাওয়া মুশকিল, বলছে নীতি আয়োগের রিপোর্ট
Embed widget