এক্সপ্লোর

Hooghly Accident : দুই লরির মাঝে দুমড়ে গেল গাড়ি, বাড়ি ফেরার পথেই মারা গেলেন প্রৌঢ় দম্পতি ও চালক

Hooghly Accident News : প্রাইভেট গাড়িটি একটি লরির পিছনে গিয়ে সজোরে ধাক্কা মারে।  তারপরেই  পিছন থেকে আরেকটি লরি সেই প্রাইভেট গাড়িটিকে ধাক্কা দেয়।

 

সোমনাথ দাশ, হুগলি : মঙ্গলবার ভোরে কলকাতার ( Kolkata )  দিক থেকে বর্ধমান ( Burdwan ) যাচ্ছিল গাড়িটি। গাড়িতে ছিলেন চালক সহ এক দম্পতি।

কীভাবে ঘটে দুর্ঘটনা 

গুরাপ থানার মাঝিনান এলাকায় প্রাইভেট গাড়িটি একটি লরির পিছনে গিয়ে সজোরে ধাক্কা মারে।  তারপরেই  পিছন থেকে আরেকটি লরি সেই প্রাইভেট গাড়িটিকে ধাক্কা দেয়। দুমড়ে-মুচড়ে যায় প্রাইভেট গাড়িটি। ঘটনার পরেই ছুটে আছে গুড়াপ থানার পুলিশ।  

হুগলি জেলা গ্রামীণ পুলিশ  সুপার আমন দীপ  জানিয়েছেন, গ্যাস কাটার দিয়ে গাড়িটির একাধিক অংশ কেটে গাড়ি থেকে তিনজনকে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। সেখানে তিনজনকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসরা। 

মৃতরা হলেন রণজিৎ মণ্ডল। তাঁর বয়স ৬৪। তাঁর স্ত্রী বিজলি মণ্ডলের বয়স ৫৯। তাঁদের বাড়ি বর্ধমান শহরের আনন্দপল্লী এলাকায়। মৃত্যু হয়েছে গাড়ির চালক বেচু ঘোষেরও। তাঁর বয়স ৩৪, বাড়ি বর্ধমান-২ ব্লকের বৈকুন্ঠপুরের ঘোষপাড়ায়। 

পুলিশ ও পরিবার সূত্রে খবর, দমদম বিমানবন্দর থেকে একটি  গাড়ি করে তাঁরা বর্ধমানের আনন্দপল্লীর বাড়িতে ফিরছিলেন। জাতীয় সড়কের গুরাপে একটি ট্রাকের পিছনে তাদের গাড়িটি ধাক্কা মারে। এরপরেই পিছনে থেকে একটি ডাম্পার তাদের গাড়িটিকে সজোরে ধাক্কা মারে।

দুটি ট্রাকের মাঝে কার্যত চিঁড়েচ্যাপ্টা হয়ে যায় চার চাকা গাড়িটি। দীর্ঘ চেষ্টার পর তাদের তিনকেই উদ্ধার করে বর্ধমান হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। 

কলকাতায় দুর্ঘটনা সোমে 

সোমবার নিউটাউনে মেয়ের বিয়ে দিয়ে ফেরার পথে, ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় বাবা, ভাই ও ঠাকুমার। আশঙ্কাজনক অবস্থায় আরজি কর হাসপাতালে ভর্তি করা হয় কনেযাত্রীদের গাড়ি চালককে । জানা যায়, মেয়ের বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক পরিবারের ৩ জনের। বাস চুরি করে পালানোর সময় বেপরোয়া গতিতে গাড়িতে ধাক্কা মারে চালক। ধৃত বাস চালককে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। মৃতদের নাম, শিবশঙ্কর রাঠী (৫৪), তাঁর মা কমলা রাঠী(৭৩), ও ছেলে শ্রীবাস রাঠি (২৩)। মানিকতলার এই আবাসনে থাকতেন রাঠী পরিবারের সদস্যরা। দুর্ঘটনার খবর সেখানে পৌঁছনোর পর থেকে, থমথম করছে আবাসন।              

আরও পড়ুন :

কেউ টাকা চাইলে সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবেন, বললেন মমতা

 

 

 

সেরা শিরোনাম

West Bengal News Update: ইডির তলব, সময়ের আগেই সিজিও কমপ্লেক্সে হাজির প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন
ইডির তলব, সময়ের আগেই সিজিও কমপ্লেক্সে হাজির প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন
Rail Line Collapse: গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত রেল লাইন, হাওড়া থেকে একাধিক ট্রেন বাতিল, ঘুরিয়ে দেওয়া হল অনেক রুটও!
গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত রেল লাইন, হাওড়া থেকে একাধিক ট্রেন বাতিল, ঘুরিয়ে দেওয়া হল অনেক রুটও!
ED-র তলবে সকাল ১১টার আগেই CGO কমপ্লেক্সে ইন্দ্রনীল সেন
ED-র তলবে সকাল ১১টার আগেই CGO কমপ্লেক্সে ইন্দ্রনীল সেন
Nandigram Congress : নন্দীগ্রামে আবার কংগ্রেস শিবিরে ধাক্কা, আবার পুলিশ পাকড়াও করল ২ নেতাকে
নন্দীগ্রামে আবার কংগ্রেস শিবিরে ধাক্কা, আবার পুলিশ পাকড়াও করল ২ নেতাকে

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget