এক্সপ্লোর

Hooghly News: জমির লোভে 'খুন', গ্রেফতার ভাই, ধৃত ভগ্নিপতিও

Hooghly Update: ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট দেখে পুলিশের সন্দেহ হয়। তদন্ত কিছুটা এগোতেই বেরিয়ে আসে যে এটা দুর্ঘটনা নয়, খুনের ঘটনা।

 

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: যতদিন যাচ্ছে, তত খুলছে জট। প্রথমে যে মৃত্যুকে দুর্ঘটনা ভাবা হয়েছিল। তদন্তে বেরিয়ে আসে সেটা খুন। কারণ সম্পত্তি (property)। সম্পত্তির লোভে সুপারি কিলার দিয়ে দাদাকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ছোট ভাইকে। খুনে জড়িত থাকার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে এক স্থানীয় সমাজবিরোধী। এবার ওই খুনে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হল মৃতের ভগ্নিপতিকেও।        

কী ঘটনা:
ঘটনাটা শ্রীরামপুরের (Sreerampore)। গত বুধবার রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েতের দাসপাড়া এলাকায় গৌতম দাস  নামে এক ব্যক্তির দেহ পুকুর থেকে উদ্ধার হয়। প্রথমে এটি জলে ডুবে মৃত্যু মনে হলেও পরে মৃতদেহের ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট দেখে পুলিশের সন্দেহ হয়। কিছু তদন্ত করতেই বেরিয়ে আসে যে এটা দুর্ঘটনা নয়, খুনের ঘটনা। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগের পুলিশ গ্রেফতার করা মৃতের ছোট ভাই (Brother) উজ্জ্বস দাসকে। গ্রেফতার করা হয় স্থানীয় দুষ্কৃতী কৃষ্ণকেও।

কিন্তু কেন খুন?
পুলিশ জানিয়েছে, ধৃতদের টানা জেরা করতেই বেরিয়ে আসে খুনের আসল মোটিভ। দাস পরিবারের বিপুল পরিমাণ জমি রয়েছে দিল্লি রোডের পাশে। এই পরিবারে পাঁচ ভাই ও এক বোন। একমাত্র উজ্জ্বল বিবাহিত এবং বোনের বিয়ে হয়েছে। এক ভাই মারা গিয়েছেন।  এক ভাই অসুস্থ। সেই কারণে জমির দখল হাতে পেতে সুপারি কিলার দিয়ে দাদা গৌতম দাসকে খুন করে ভাই উজ্জ্বল দাস। ওই ঘটনায় ভগ্নিপতি (Brother in Law) বিজয় মন্ডলও জড়িত বলে সন্দেহ হয়েছিল পুলিশের। শনিবার থেকে তার খোঁজে তল্লাশি শুরু হয়েছিল। গতকাল তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। আজ ধৃতকে শ্রীরামপুর আদালতে তোলা হয়। 

অভিযোগ অস্বীকার:
বিজয় মন্ডলের স্ত্রী এবং নিহত গৌতম দাসের বোন আশাপূর্ণা মন্ডল মনে করেন তাঁর স্বামীকে ফাঁসানো হয়েছে।এই ঘটনায় তিনি যুক্ত থাকতে পারেন না।

আরও পড়ুন: জমি বিবাদের জের, লাঠির ঘায়ে মৃত্যু ব্যক্তির

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Mamata Banerjee: আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
Tarapith Hotel Fire : 'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'
'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়

ভিডিও

Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget