এক্সপ্লোর

Bandel News: বর্ষবরণের রাতে তৃণমূলের কার্যালয় ভাঙচুর, ব্যান্ডেলে চরমে তরজা

Hooghly News: ব্যান্ডেলের বালিকাটা এলাকার ঘটনা। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসেই তাদের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ সামনে এল।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: নতুন বছরেও রাজনৈতিক অশান্তিতে বিরাম নেই (Bandel News)। এ বার তৃণমূলের (TMC) দলীয় কার্যালয়ে ভাঙচুর (TMC Party Office Ransacked) চালানোকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল ব্যান্ডেলে। সেখানে গিয়ে বিজেপি-র (BJP) দলীয় কার্যালয় ভাঙার হুঁশিয়ারি দিতে শোনা গেল তৃণমূল বিধায়ককে। তার পাল্টা বিজেপি-র তরফেও পাল্টা হুঁশিয়ারি ছুড়ে দেওয়া হয় তৃণমূলকে। এই ঘটনাকে ঘিরে সরগরম এলাকা। 

তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় রাজনৈতিক তরজা

ব্যান্ডেলের বালিকাটা এলাকার ঘটনা। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসেই তাদের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ সামনে এল। এ দিন ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, তৃণমূলের দলীয় কার্যালয়ের জানলার কাচ, বৈদ্যুতিক সরঞ্জাম টুকরো টুকরো হয়ে পড়ে রয়েছে। ভাঙা অবস্থায় পড়ে রয়েছে চেয়ারও। বিজেপি-র লোকজনই ভাঙচুর চালিয়েছেন বলে অভিযোগ তৃণমূলের। 

খবর পেয়ে রবিবার সকালে দলীয় কার্যালয়ে পৌঁছন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার (Asit Majumdar)। সেখান থেকেই বিজেপি-র উদ্দেশে হুঁশিয়ারি ছুড়ে দেন তিনি। বলেন, "চুঁচুড়া বিধানসভায় বিজেপি-র যত দলীয় কার্যালয় রয়েছে, চাইলে ১৫ মিনিটের মধ্যে সব বন্ধ করে দিতে পারি।" এর পাল্টা বিজেপি জানায়, তৃণমূলকে ২৪ ঘণ্টা সময় দিচ্ছে তারা। এর মধ্যে দলীয় কার্যালয় বন্ধ করে দেখাক শাসকদল। 

আরও পড়ুন: Lok Sabha Elections 2024: ’২৪-এ পাখির চোখ বাংলা, জানুয়ারিতেই জোড়ো সভা শাহের, মেগা প্রচারে আসছেন মোদি-নাড্ডাও

এ দিন সিপিএম এবং বিজেপি, দুই দলকেই তীব্র কটাক্ষ করেন অসিত। বলেন, "যাদের পায়ের তলায় মাটি নেই, সেই সিপিএম-কে মানুষ বাংলা থেকে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলে দিয়েছে। আর এই উচ্চিংড়ে একটি দল, সাম্প্রদায়িক দল, তারা এ সব করছে। আমি দলের কর্মীদের নির্দেশ দিয়েছি, বিরোধীদের রাজনৈতিক কার্যকলাপে হস্তক্ষেপ করা যাবে না। তাঁদের কাজ করার সুযোগ দিচ্ছি। ওঁদের লোকজন  নেই। তাই অশান্তি বাধানোর চেষ্টা করছে।"

সিপিএম এবং বিজেপি, দুই দলকেই তীব্র কটাক্ষ করেন অসিত

এর পাল্টা হুগলি জেলায় বিজেপি-র সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউ বলেন, "১৫ মিনিট নয়, বিধায়ককে ২৪ ঘণ্টা সময় দিলাম। একটি কার্যালয়ও বন্ধ করে দেখান উনি।" তৃণমূলের কার্যালয় ভাঙচুর নিয়ে প্রশ্ন করলে সুরেশ জানান, ইচ্ছা করে পরিস্থিতি উত্তপ্ত করে ঘাড়ে দোষ চাপাচ্ছে। সামনে পঞ্চায়েত নির্বাচন। কে টিকিট পাবে, কে পাবে না, তা নিয়ে দ্বন্দ্ব চলছে।"

তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় সুরজ সামি নামের এক ব্যক্তিকে আটক করেছে ব্য়ান্ডেল ফাঁড়ির পুলিশ। পুলিশ যদিও জানিয়েছে, রাজনৈতিক উদ্দেশ্য থেকে ভাঙচুর চালানো হয়নি। গতকাল গভীর রাতে বর্ষবরণ পালন করে মত্ত অবস্থায় বচসা বাধে দুই যুবকের মধ্যে। তাঁরাই এি কাণ্ড ঘটান।

সেরা শিরোনাম

News Live Update : চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
চূড়ান্ত ভোটার তালিকার আগে এবার SSR
Durga Puja 2026: বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
বলাগড়ের ক্ষত্রিনগর আদি বারোয়ারির দুর্গাপুজোয় মা দুর্গার চক্ষুদান করলেন মন্ত্রী সুমনা সরকার
CPIM Book Stall: বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
বনগাঁয় সিপিএমের বুক স্টল করতে অনুমতি সিঙ্গেল বেঞ্চের, ডিভিশন বেঞ্চে যাচ্ছে সরকার
Durga Puja Weather: প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস
প্রথম সপ্তমী পর্যন্ত বৃষ্টির কাঁটা, পুজোয় কেমন থাকবে আবহাওয়া? দিন ধরে ধরে জানাল হাওয়া অফিস

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget