এক্সপ্লোর

Hanuman Jayanti: ‘আমি সাংসদ, বহিরাগত নই’, হনুমান জয়ন্তীর শোভাযাত্রায় যোগ দিতে বাঁশবেড়িয়ায়, লকেটকে আটকাল পুলিশ

Locket Chatterjee: রামনবমীর অনুষ্ঠান ঘিরে অশান্তির পর হনুমান জয়ন্তী নিয়ে সাবধানতা অবলম্বন করা হচ্ছে।

বাঁশবেড়িয়া: হনুমান জয়ন্তীর (Hanuman Jayanti) অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন বাঁশবেড়িয়া। পথে হুগলির বিজেপি (BJP) সাংসদ পথে লকেট চট্টোপাধ্য়ায়কে (Locket Chatterjee) আটকাল পুলিশ। বিজেপি সাংসদের সঙ্গে পুলিশের বচসা বাধল। পুলিশ জানিয়েছে, অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় আটকানো হয়েছে লকেটকে। এর আগে রিষড়া যাওয়ার পথেও, রিষড়া স্টেশনে আটকানো হয়েছিল লকেটকে (Hooghly News)।

বাঁশবেড়িয়ায় হনুমান জয়ন্তীর একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন লকেট

রামনবমীর অনুষ্ঠান ঘিরে অশান্তির পর হনুমান জয়ন্তী নিয়ে সাবধানতা অবলম্বন করা হচ্ছে। সেই আবহেই বৃহস্পতিবার বাঁশবেড়িয়ায় হনুমান জয়ন্তীর একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন লকেট। সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত বাঁশবেড়িয়ার ফলবাজারে হনুমান জয়ন্তীর অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন। সেখান থেকে শোভাযাত্রাও বেরনোর কথা ছিল।

কিন্তু প্রায় আধ কিলোমিটার দূরে, বাঁশবেড়িয়া বড় পাড়ার মোড়ে লকেটের গাড়ি আটকায় হুগলি জেলার গ্রামীণ পুলিশ। বাইরে থেকে কাউকে ঢুকতে দেওয়া যাবে না বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ রয়েছে। এতে পুলিশ আধিকারিকদের সঙ্গে বাদানুবাদ শুরু হয়। লকেট যুক্তি দেন, তিনি বহিরাগত নন। হুগলি জেলার সাংসদ তিনি। প্রতি বছরই যান, পুজো দেন। 

আরও পড়ুন: BJP Leader Threats : 'হাঁসখালি ছোট ব্রিজের নীচে তৃণমূলের মস্তানদের নিথর শরীর পড়ে থাকবে', হুঁশিয়ারি বিজেপি নেতার

গাড়ি থেকে বেশ কিছু কাগজপত্রও বার করে পুলিশকে দেখান লকেট। তাতেও পুলিশের কাছ থেকে অনুমতি পাননি তিনি। সেই নিয়ে দীর্ঘ ক্ষণ দু'পক্ষের মধ্যে চলে বাদানুবাদ। তার পরও পিছু হটেননি লকেট। ওই এলাকাতেই এই মুহূর্তে অবস্থান করছেন তিনি। পুলিশের আধিকারিকরা উপস্থিত রয়েছেন ঘটনাস্থলে। অশান্তির আশঙ্কা করছেন এলাকাবাসী। 

হাইকোর্টের নির্দেশে কলকাতা, ব্যারাকপুর এবং হুগলিতে তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এর মধ্যে এক কোম্পানি রয়েছে কলকাতায়। মধ্য কলকাতা ও উত্তর কলকাতার বেশ কয়েকটি থানা এলাকায় এই এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে ভাগ করে দেওয়া হয়েছে। প্রতিটি সেকশনে আট জন করে CRPF জওয়ান রয়েছেন।

হাইকোর্টের নির্দেশে তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

পোস্তা থানা এলাকায় ২ নম্বর সেকশন, চারু মার্কেট, হেস্টিংস, একবালপুর, গার্ডেনরিচ, জোড়াবাগান এবং আমর্হাস্ট থানা এলাকায় ১ সেকশন করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। হনুমান জয়ন্তী উপলক্ষ্যে আজ সারাদিন ধরেই কলকাতা, ব্যারাকপুর ও হুগলিতে চলবে আধা সেনার রুট মার্চ। গোটা নিরাপত্তা ব্যবস্থা দেখভালের দায়িত্বে রয়েছেন কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদার অফিসাররা। 

সেরা শিরোনাম

Suvendu Adhikari: ৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী
৮০ হাজার কোটি টাকা থেকে বঞ্চিত বাংলার মানুষ, কেন ? কারণ জানালেন মুখ্যমন্ত্রী ও পঞ্চায়েত মন্ত্রী
BJP Extortion Allegation: ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
ফের তোলাবাজির অভিযোগ বিজেপির বিরুদ্ধে, এবার ক্যাফেতে ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতা
West Bengal News Live Updates: সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
BJP MLA Attacked: তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য
তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget