এক্সপ্লোর

Hooghly: নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্পপোস্টে ধাক্কা গাড়ির, বিদ্যুৎ বিভ্রাট গোটা এলাকায়

Road Accident: রাতের অন্ধকারে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা এসে ধাক্কা। উপরে যায় বিদ্যুতের ওই পোস্ট।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: গভীর রাত। চারিদিক সুনসান। তখনই হঠাৎ বিকট আওয়াজে কেঁপে উঠল গোটা এলাকা। আর সঙ্গে সঙ্গে গোটা এলাকায় লোডশেডিং। আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে এসেছিলেন অনেকে। তখন দেখা গেল একটি ল্যাম্পপোস্টে ধাক্কা মেরেছে গাড়ি। গভীর রাতে এমনই গাড়ি দুর্ঘটনা ঘটল হুগলি চুঁচুড়া বালির মোড়ে। 

কীভাবে দুর্ঘটনা:
গভীর রাতে গাড়ি দুর্ঘটনাটি হয়। একটি চার চাকা গাড়ি ধাক্কা মারে ইলেকট্রিক পোস্টে। নিয়ন্ত্রণ হারিয়ে সোজা এসে ধাক্কা মারা হয় বলে জানাচ্ছেন স্থানীয়রা। সেই ধাক্কায় উপরে যায় বিদ্যুতের ওই পোস্ট। আর সঙ্গে সঙ্গেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায় গোটা বালির মোড় এলাকা। ভেঙে যায় ঢালাই রাস্তা। শব্দ পেয়ে বাইরে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা দেখেন ধাক্কার জেরে গাড়িটির সামনের অংশ ভেঙে চুরমার হয়ে গিয়েছে। যদিও চালক অক্ষত ছিলেন।    

আগেও এমন ঘটনা:
খবর যায় চুঁচুড়া থানায়। পুলিশ গিয়ে গাড়ির চালককে উদ্ধার করে নিয়ে যায়। শুক্রবার সকালে বিদ্যুৎ দফতরের কর্মীরা এসে বিদ্যুৎ সংযোগ চালু করে। কালী পুজোর সময় চুঁচুড়া বড় বাজারে একই ভাবে জোরে মোটর বাইক চালিয়ে ইলেকট্রিক পোস্টে ধাক্কা মেরে এক জনের মৃত্যু হয়েছিল। বালির মোড়ের ঘটনায় হতাহত না হলেও দুর্ঘটনায় ক্ষতি হয়েছে গাড়িটির। এলাকার বাসিন্দারা জানান, রাত বাড়লেই প্রচন্ড গতিতে গাড়ি যায়, যার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটছে।

অন্য জেলায় দুর্ঘটনা:
মেলা থেকে বাড়ি আসার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। বৃহস্পতিবার রাতে সুতির ধলা থেকে মেলা দেখে মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন ওই দুই মেলা কর্মী। ধলা জাতীয় সড়কে উঠতেই লরির ধাক্কায় ঘটে দুর্ঘটনা। ঘটনাস্থলে মৃত্যু হয় তাদের,দুই যুবকের নাম রোবজুল শেখ (৩০)। তাঁর বাড়ি সুতির ডিহিগ্রামে। আর একজন অসিকুল শেখ,  বাড়ি সামসেরগঞ্জের শেরপুর গ্রামে। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায় সুতি থানার পুলিশ। ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।

বারবার জেলার নানা প্রান্ত থেকে দুর্ঘটনার খবর আসে। দুর্ঘটনা কমাতে সেফ ড্রাইভ, সেভ লাইফ-এর প্রচার শুরু হয়েছিল। নানাভাবে সতর্ক-সচেতন করার প্রক্রিয়াও চলে। কিন্তু তাও এড়ানো যায় না দুর্ঘটনা।

আরও পড়ুন: ফেরিওয়ালা থেকে IIT খড়গপুরের ইঞ্জিনিয়ারিং পড়ুয়া, ছোটনের জীবন গল্পকেও হার মানায়

সেরা শিরোনাম

Chorbagan Stampede: 'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
'দেহের ওপর দেহ পড়ে, বুকে চাপ দিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এল..', ভয়াবহ অভিজ্ঞতা চোরবাগানের এক প্রত্যক্ষদর্শীর
RG Kar Case: আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের জামিনের বিরোধিতা করে ফের পথে নামছে চিকিৎসকদের সংগঠন
News Live Updates: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
Durga Puja 2026: অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব
অষ্টমী পুজো ও সন্ধিপুজোর সময় দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ, কড়া পদক্ষেপ নিল দক্ষিণ কলকাতার বড় ক্লাব

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget