এক্সপ্লোর

Hooghly: শ্রীরামপুরে বসন্ত উৎসব ঘিরে ছাত্রদের মধ্যে সংঘর্ষ, মারধর, দোকান ভাঙচুরের অভিযোগ

Basanta Utsav: বসন্ত উৎসবকে কেন্দ্র করে শ্রীরামপুরে তুলকালাম। ছাত্রদের একাংশের বিরুদ্ধে মারধর, দোকান ভাঙচুরের অভিযোগ। প্রতিবাদে পুলিশকে ঘিরে ব্যবসায়ীদের বিক্ষোভ, অবরোধ।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর: বসন্ত উৎসবকে (Basanta Utsav) কেন্দ্র করে হুগলির (Hooghly) শ্রীরামপুরে (Serampore) তুলকালাম। শ্রীরামপুর স্টেশনের কাছে কলেজের ছাত্রছাত্রীদের বসন্ত উৎসব ঘিরে ছাত্রদের মধ্যে সংঘর্ষ, এলাকায় তাণ্ডব। ছাত্রদের একাংশের বিরুদ্ধে মারধর, দোকান ভাঙচুরের অভিযোগ। প্রতিবাদে পুলিশকে (Cops) ঘিরে ব্যবসায়ীদের বিক্ষোভ, অবরোধ। বহিরাগত তাণ্ডবের পাল্টা অভিযোগ ছাত্রদের। সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে শ্রীরামপুর থানার পুলিশ।

এদিকে, নেশার টাকা দিতে অস্বীকার করায় মত্ত অবস্থায় অ্যাম্বুল্যান্স চালককে মারধরের অভিযোগ উঠল দুই হোমগার্ডের বিরুদ্ধে। বুধবার রাত আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটেছে হুগলির চুঁচুড়ার মিত্রবাগান এলাকায়। 

অ্যাম্বুল্যান্স চালক বিজু মণ্ডলের অভিযোগ, বাড়ি ফেরার পথে, মত্ত অবস্থায় রাস্তা আটকে চুঁচুড়া থানার দুই হোমগার্ড আকিব জাভেদ ও পার্থ পাসোয়ান তাঁর কাছে মদ খাওয়ার জন্য টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করায় তাঁকে মারধর করা হয়। অ্যাম্বুল্যান্সও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। 

আরও পড়ুন কোটি টাকা তছরুপের অভিযোগে গ্রেফতার ভদ্রেশ্বরের ইউকো ব্যাঙ্কের ম্যানেজার

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় দাপিয়ে বেড়ান দুই হোমগার্ড। ভয়ে কেউ মুখ খুলতে পারে না। রাজু মণ্ডল নামে স্থানীয় এক বাসিন্দা অভিযোগ করেছেন, ‘ওরা থানায় কাজ করে। তাই বারবার এ ধরনের ঘটনা ঘটানোর সাহস পায়। কেউ কিছু বলতে পারে না।’

অভিযুক্ত হোমগার্ড পার্থ পাসোয়ানকে পুলিশ আটক করেছে। অভিযুক্ত অপর এক হোমগার্ড আকিব জাভেদ পলাতক। ক্যামেরার সামনে মুখ খুলতে চায়নি তাঁর পরিবার। 

চন্দননগর কমিশনারেট সূত্রে জানানো হয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, হুগলির তারকেশ্বর পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাহাপুরে সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এক তৃণমূূল কর্মীর কান কামড়ে ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। কানের নিচের অংশ জোড়া লাগাতে জখম তৃণমূল কর্মীকে ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুভদীপ রায় নামে ওই সিভিক ভলান্টিয়ারের স্ত্রী ও শ্যালিকাকে নিয়ে বেশ কিছুদিন ধরেই অশান্তি চলছিল। পারিবারিক বিবাদ মেটানোর জন্য ওই সিভিক ভলান্টিয়ারের পরিবারের পক্ষ থেকে স্থানীয় কাউন্সিলরকে জানানো হয়। অশান্তি চরমে উঠলে বিবাদ মেটাতে যান স্থানীয় কাউন্সিলর প্রদীপ সাহা সহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী। সেই সময়ই মহাদেব দিগর নামে এক তৃণমূলকর্মী বিবাদ থামাতে গেলে তাঁর কান কামড়ে ছিঁড়ে নেন অভিযুক্ত শুভদীপ।

সেরা শিরোনাম

Nandigram Congress : নন্দীগ্রামে আবার কংগ্রেস শিবিরে ধাক্কা, আবার পুলিশ পাকড়াও করল ২ নেতাকে
নন্দীগ্রামে আবার কংগ্রেস শিবিরে ধাক্কা, আবার পুলিশ পাকড়াও করল ২ নেতাকে
Rail Line Collapse: গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত রেল লাইন, হাওড়া থেকে একাধিক ট্রেন বাতিল, ঘুরিয়ে দেওয়া হল অনেক রুটও!
গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত রেল লাইন, হাওড়া থেকে একাধিক ট্রেন বাতিল, ঘুরিয়ে দেওয়া হল অনেক রুটও!
Cyclone Alert : পুজোর পরই ভয়ঙ্কর ঝড় ? দুর্যোগে এলোমেলো হবে দেশ ? চরম প্রভাব কোন কোন পর্যটন কেন্দ্রে?
পুজোর পরই ভয়ঙ্কর ঝড় ? দুর্যোগে এলোমেলো হবে দেশ ? চরম প্রভাব কোন কোন পর্যটন কেন্দ্রে?
West Bengal News Update: ভোট চুরির অভিযোগে এককাট্টা, জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে চাপ বাড়াচ্ছে বিরোধীরা
ভোট চুরির অভিযোগে এককাট্টা, জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে চাপ বাড়াচ্ছে বিরোধীরা

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget