এক্সপ্লোর

Singur News: সিঙ্গুরে সরকারি অনুষ্ঠানে এসে পরিযায়ী পাখি দেখে মুগ্ধ জেলাশাসক

Hooghly News: সিঙ্গুরে একটি সরকারি অনুষ্ঠানে এসে অনুষ্ঠানস্থলের পাশে থাকা একটি ঝিলে পরিযায়ী পাখিদের দেখে মুগ্ধ হয়েছেন হুগলির জেলাশাসক মুক্তা আর্য।

সোমনাথ মিত্র, সিঙ্গুর: সরকারি অনুষ্ঠানে এসে পরিযায়ী পাখি (Migrant birds) দেখে মুগ্ধ হলেন হুগলির জেলাশাসক মুক্তা আর্য। বললেন, "আমরা যখন পরিবেশকে সম্মান করি তখনই এই ধরনের দৃশ্য চারিদিকে ধরা পড়ে।"

সিঙ্গুরের বেড়াবেড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জাতীয় সড়কের পাশেই গড়ে উঠেছে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র (solid waste management centre)। আজ সেখানেই বিশ্ব শৌচাগার দিবস উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজিত হয়। মন্ত্রী বেচারাম মান্না, জেলাশাসক মুক্তা আর্য, অতিরিক্ত জেলাশাসক, বিধায়ক করবী মান্না সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালীন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রের চারিদিক ঘুরে দেখার সময় পাখিদের কিচিরমিচির আওয়াজে জেলাশাসকের  নজর যায় পাশের একটি ঝিলে। যেখানে শীতের শুরুতেই পরিযায়ী পাখিদের আগমন ঘটেছে। ঝিল জুড়ে অবাধে ঘুরে বেড়াচ্ছে অতিথির । কিচিরমিচির আওয়াজে মুখরিত হচ্ছে আশেপাশের  এলাকা।‌ সেই দৃশ্য দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ উপভোগ করেন তিনি। 

আরও পড়ুন:TMC: 'মমতার ছবি ছাড়া জিতে দেখান' হুমায়ুনের মন্তব্যের পাল্টা জবাব দুই হেভিওয়েট নেতার

এরপর জেলাশাসক মুক্তা আর্য জানান, সিঙ্গুরে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার পাশেই এই ঝিলটা অবস্থিত। লোকের মনে ধারণা আছে এই সমস্ত জিনিস হলেই দূষণ ছড়ায় গন্ধ বের হয়। কিন্তু সেটা ঠিক নয়। এখানে যেমন অনুষ্ঠান হল তেমনি এর পাশে ঝিলটা সুন্দর করে রয়েছে আর তার জন্যই পাখিরা এখানে আসে। তাই কঠিন বর্জ্য ব্যবস্থনার মাধ্যমে মানুষ যদি প্লাস্টিক, আনাজের খোসা  ও তরল একসঙ্গে না মিশিয়ে সবুজ ও নীল বালতিতে আলাদা আলাদা করে ব্যবহার করে তাহলে পরিবেশ ভালো হবে। হুগলির পরিবেশ ভালো হবে আরও বেশী পাখির আনাগোনা বাড়বে। আর আমাদের পরিবেশ দূষণ মুক্ত হবে।

এপ্রসঙ্গে স্থানীয় বাসিন্দা বিনয় কামলে বলেন , "গত কয়েক বছর ধরে এখানে এই ধরনের  পাখি আসে। শীত পড়লেই এই পাখিদের দেখা মেলে। ভারি সুন্দর লাগে দেখতে, চারিদিক শুধু কিচির মিচির আওয়াজ।" যদিও এই বিষয়ে কটাক্ষ করেছেন বিরোধীরা। তাদের কথা যেখানে শিল্প হওয়ার কথা ছিল সেখানে আজ না হয়েছে শিল্প আর না হচ্ছে চাষ। রাজ্যের শাসক দলের জন্যই এই অবস্থা বলে দাবি তাদের।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Chinsurah News: বেতন চাইতে এসে কেঁদে ভাসালেন চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মী

 

 

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget