এক্সপ্লোর

Hooghly News : হরিপালে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত অফিসে চুরি ! খোয়া গেল প্রচুর নথি, শুরু তরজা

Panchayat Office Ransacked : হরিপালের নালিকুল পশ্চিম গ্রাম পঞ্চায়েত। অফিসের সাফাইকর্মীর দাবি, এদিন সকালে এসে তিনি দেখেন, দোতলার পরপর তিনটে ঘরের দরজা ভাঙা অবস্থায় রয়েছে।

সোমনাথ মিত্র, হুগলি : হুগলির (Hooghly) হরিপালে তৃণমূল (TMC) পরিচালিত পঞ্চায়েত অফিসে চুরি ! ৪ টি আলমারি ভেঙে প্রচুর নথি খোয়া গিয়েছে বলে অভিযোগ ! খোয়া গেছে দুটি টিভিও। বিরোধীদের অভিযোগ, দুর্নীতি ঢাকতে পরিকল্পনা করে এই ষড়যন্ত্র করা হয়েছে। যদিও শাসকদলের দাবি, পঞ্চায়েত ভোটের (Panchayat Election) আগে তাদের বদনাম করতেই এই অভিযোগ তোলা হচ্ছে।  

শিরোনামে হুগলি !

রাজ্য জুড়ে তোলপাড় ফেলে দেওয়া নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam) গ্রেফতার যুব তৃণমূলের প্রাক্তন রাজ্য সম্পাদক কুন্তল ঘোষ। বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। তাঁর ঘনিষ্ঠ প্রোমোটার অয়ন শীলের গ্রেফতারির সৌজন্য ইতিমধ্যেই শিরোনামে উঠে এসেছে হুগলি। এবার সেই হুগলিরই হরিপালে তৃণমূল পরিচালিত একটি পঞ্চায়েত অফিসে চুরির ঘটনা ঘিরে উঠল নথিপত্র লোপাটের অভিযোগ!

হরিপালের নালিকুল পশ্চিম গ্রাম পঞ্চায়েত। অফিসের সাফাইকর্মীর দাবি, এদিন সকালে এসে তিনি দেখেন, দোতলার পরপর তিনটে ঘরের দরজা ভাঙা অবস্থায় রয়েছে। খবর পেয়ে দ্রুত চলে আসেন তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েতের প্রধান ও উপপ্রধান। খবর যায় পুলিশেও। পঞ্চায়েত সূত্রে খবর, একটি ঘরে থাকা ৪টি আলমারিই ভেঙে দিয়েছে দুষ্কৃতীরা। সেই আলমারিগুলিতে পঞ্চায়েতের বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি রাখা ছিল। এছাড়াও পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানের ঘর থেকে টিভিও চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতীরা। নালিকুল পশ্চিম গ্রাম পঞ্চায়েতের প্রধান ও তৃণমূল নেতা মেহনাজ হালদার বলেছেন, 'ছয় বছর আগেও চুরি হয়েছিল। কি উদ্দেশ্যে এটা হচ্ছে জানি না।'

নথি লোপাটের জন্য চুরি ? উঠছে প্রশ্ন

পঞ্চায়েত অফিসে এখন কোনও নগদ টাকা থাকে না ! প্রশ্ন উঠছে, তাহলে কি শুধু টিভি চুরির জন্যই দুষ্কৃতীরা পঞ্চায়েত অফিসে হানা দিয়েছিল ? নাকি, দু্ষ্কৃতীদের টার্গেট ছিল পঞ্চায়েত অফিসের আলমারিতে থাকা গুরুত্বপূর্ণ নথি ? এই প্রেক্ষাপটে তৃণমূলকে নিশানা করতে ছাড়েনি বিরোধীরা। 

হরিপালের সিপিএমের এরিয়া কমিটির সম্পাদক মিন্টু বেরার অভিযোগ, 'এটা পরিকল্পিত ও চক্রান্ত। আমফানে ত্রিপল চুরি, এলাকার গাছ চুরি, একশো দিনের টাকা চুরির সহ সমস্ত রকম দূর্নীতি ঢাকতে পূর্ব পরিকল্পিত ভাবে প্রধান এই ঘটনা ঘটিয়েছেন।' পাল্টা নালিকুল পশ্চিম অঞ্চলের তৃণমূল সভাপতি সুশীল আমানি বলেছেন, 'সামনে পঞ্চায়েত ভোট আসছে। আমাদের যে উন্নয়ন চলছে সেটা সহ্য করতে না পেরে বিরোধীরা সরকারি অফিসেও একটা চক্রান্ত করতে চাইছে। পঞ্চায়েতকে বদনাম করার জন্য।'

এদিকে, এদিন হরিপাল থানার পুলিশকে লিখিতভাবে অভিযোগ করেন পঞ্চায়েত প্রধান। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে, কী কী নথি খোয়া গিয়েছে।

আরও পড়ুন- সরকারি চাকরি পাইয়ে দেওয়ার টোপ দিয়ে টাকা হাতানোর অভিযোগ তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া নেতার বিরুদ্ধে

 

সেরা শিরোনাম

Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের

ভিডিও

Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget