এক্সপ্লোর

Hooghly: দর্শনার্থীদের জন্য ফের খুলল কামারপুকুর রামকৃষ্ণ মঠ, মানতে হবে কঠোর বিধিনিষেধ

মঠ সূত্রে জানা গেছে, প্রবেশের সময় প্রতিদিন সকাল ৮-৩০টা থেকে বেলা ১১টা পর্যন্ত।  দ্বিতীয় দফায় বিকাল ৪টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত।

মোহন দাস, কামারপুকুর: আজ বুধবার থেকে আবার দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হল হুগলির পুণ্যভূমি কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের দরজা।

মঠ সূত্রে জানা গেছে, প্রতিদিন প্রথম দফায় মঠ খোলা থাকবে সকাল ৮-৩০টা থেকে বেলা ১১টা পর্যন্ত।  দ্বিতীয় দফায় বিকাল ৪টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত। 

এই সময়সীমার মধ্যেই দর্শনার্থীদের মঠে প্রবেশ করতে পারবেন। তবে কঠোরভাবেই কোভিড বিধি মেনেই প্রবেশ করতে হবে ভক্তদের। মন্দিরে প্রবেশ করার আগে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে। অবশ্যই মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করতে হবে। 

সাষ্টাঙ্গ প্রণাম ও বসে প্রণাম করা যাবে না। ৬ ফুট দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে প্রণাম করে বেরিয়ে আসতে হবে ভক্তদের। মঠের ভিতরে ঘোরাঘুরি, যেখানে সেখানে হাত দিয়ে স্পর্শ করা যাবে না। এমনকী, বসে ধ্যান করা যাবে না বলেও জানানো হয়েছে মঠের পক্ষ থেকে।

গত ২৮ এপ্রিল থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল মঠ। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয় মঠের পক্ষ থেকে। সেই সময়ে কোভিড পরিস্থিতি ঊর্ধ্বমুখী থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

ফের ২৪ জুলাই গুরু পূর্ণিমার দিনে মঠ খুলে দেওয়া হয়েছিল। শুধুমাত্র এক দিনের জন্য মঠ খোলা হয়েছিল।এর পর থেকে এত দিন বন্ধই ছিল। 

আজ মন্দির খুলে দেওয়া হলো। তবে মঠ খোলায় রীতিমত খুশি এলাকার ছোট বড় ব্যবসায়ী। খুশি হোটেল মালিকেরাও। এতে তাদের অর্থনৈতিক সুরাহা হবে বলেই জানিয়েছেন তাঁরা।

এদিকে, আজ থেকে ভক্তদের জন্য খুলল বেলুড়মঠ। সকাল ৮টা থেকে ১১টা ও বিকেল ৪টে থেকে পৌনে ৬টা পর্যন্ত খোলা থাকবে মঠের দরজা।

করোনা আবহে ভক্তদের প্রবেশে থাকছে কড়া নিয়মবিধি। করোনা ভ্যাকসিনের দুটি ডোজের শংসাপত্র, অথবা ৭২ ঘণ্টার মধ্যে RTPCR টেস্টের নেগেটিভ রিপোর্ট থাকলে, তবেই মিলবে বেলুড় মঠে ঢোকার অনুমতি।

বাধ্যতামূলক সচিত্র পরিচয়পত্রও। এর আগে গত ২৪ জুলাই গুরুপূর্ণিমায় একদিনের জন্য খুলেছিল বেলুড় মঠ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Abhishek Banerjee: 'নতুন করে কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'নতুন করে কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
West Bengal News LIVE: গতকাল সাসপেন্ড, আজ সংসদ চত্বরে 'একা' কল্যাণ, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই দেখালেন বিক্ষোভ
গতকাল সাসপেন্ড, আজ সংসদ চত্বরে 'একা' কল্যাণ, গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে একাই দেখালেন বিক্ষোভ
Municipal Recruitment Scam : পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজির মদন মিত্রর বড় ছেলে, ঠিক কী অভিযোগ ?
পুর নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজির মদন মিত্রর বড় ছেলে, ঠিক কী অভিযোগ ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২২.০৭.২০২৬)। 'অভিষেক-প্রীতি'কে নিশানা করে মমতাকে বিঁধলেন কল্যাণ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২২.০৭.২০২৬)। 'কালীঘাট তৃণমূল' VS 'ঋতব্রত তৃণমূল', রণক্ষেত্র বিধানসভা
Congress Protest: রণক্ষেত্র রাজধানী, নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদ ঘিরে ফের অশান্ত দিল্লি
Sikkim Namchi:সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়! ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা
TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget