এক্সপ্লোর

Hooghly News: জোটেনি খাবার-ত্রিপলটুকুও! জলমগ্ন খানাকুলে ত্রাণ না পাওয়ার একাধিক অভিযোগ

Hooghly Flood Situation: নতুন করে জল না বাড়লেও ভোগান্তি বাড়ছে খানাকুলে। পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ উঠছে দিকে দিকে এখনও জলমগ্ন খানাকুলের বিস্তীর্ণ এলাকা।

বাপন সাঁতরা, আরামবাগ: হুগলির খানাকুলে এবার ত্রাণের জন্য ক্ষোভ। এখনও কোথাও কোথাও একতলা সমান জল। মারোকানা গ্রাম পঞ্চায়েত এলাকায় স্কুলবাড়ির দোতলা পর্যন্ত জল উঠেছে। DVC-র ছাড়া জলে ভাসছে খানাকুলের প্রায় ২৪টি গ্রাম পঞ্চায়েত এলাকা। নৌকা বা কলার ভেলায় চড়ে চলছে যাতায়াত। 

অনেকেই আশ্রয় নিয়েছেন উঁচু রাস্তায় খোলা আকাশের নীচে। বন্যা দুর্গতদের অভিযোগ, মাথার ওপর ত্রিপল জোটেনি, মিলছে না পর্যাপ্ত খাবার। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন তাঁরা। যদিও প্রশাসনের দাবি, প্রতিটি এলাকাতেই ত্রাণ বিলি করা হচ্ছে।

নতুন করে জল না বাড়লেও ভোগান্তি বাড়ছে খানাকুলে। পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ উঠছে দিকে দিকে এখনও জলমগ্ন খানাকুলের বিস্তীর্ণ এলাকা। প্রায় ২৪ টি পঞ্চায়েত এলাকায় ভাসছে ডিভিসির ছাড়া জলে। বাধ্য হয়ে অনেকে বাড়ির দোতলায়, আবার অনেকেই উঁচু রাস্তায় তাঁবু খাটিয়ে রয়েছে।

আরও পড়ুন, জুনিয়র ডাক্তারদের ধর্না শেষ হতেই স্লোগানে আলকাতরার প্রলেপ! বেনজির এক দৃশ্য!

এক প্রকার প্রায় প্রতি বছর যে জল যন্ত্রণার ছবি দেখা যায় তারই ছবি ফের দেখা গেল খানাকুল জুড়ে। সেই পরিস্থিতিতেও পর্যাপ্ত পানীয় জল ও খাবারের অভাব দেখা দিয়েছে দিকে দিকে। অনেকেই রোদ বৃষ্টিতে খোলা আকাশে থাকলেও জোটেনি ত্রিপলটুকু। জোটেনি পর্যাপ্ত খাবার। আর তার জেরে খানাকুলজুড়ে বাড়ছে ক্ষোভ।

যদিও প্রশাসন সূত্রে দাবি, সমস্ত এলাকায় ত্রাণ বিতরণ করা হচ্ছে। এখন একটাই দুশ্চিন্তা। কবে কাটবে এই জল যন্ত্রণা? আবার কবে ফিরবে স্বাভাবিক ছন্দে? সেই আশায় দিন কাটাচ্ছেন খানাকুল বিধানসভার মানুষ।    

এদিকে, পুজোর মুখে বঙ্গোপসাগরে ফের দুর্যোগ ঘনাচ্ছে। আজই উত্তর আন্দামান সাগরে তৈরি হবে ঘূর্ণাবর্ত। তার জেরে সোমবার  বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। ফলে রবি ও সোমবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। কাল কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বৃষ্টি হতে পারে। চবে বৃষ্টি হলেও বাতাসে জলীয় বাষ্প থাকায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।                        


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live : অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
অবশেষে ED দফতরে হাজিরা সন্দীপ ঘোষের
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস খোলার আর্জি ফেরাল হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ
Durgapur News: দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
দুর্গাপুরে হোটেলের ভিতরেই জুয়ার আসর, পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সহ ৪
Sandip Ghosh ED Summon: আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ
আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতি মামলায় অবশেষে ইডি দফতরে হাজিরা দিলেন সন্দীপ ঘোষ

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget