এক্সপ্লোর

West Bengal Flood: জল-যন্ত্রণার মাঝেই ত্রাণ নিয়ে ক্ষোভ, দুর্নীতির অভিযোগে সরব গ্রামবাসী

WB Flood Update: একটু খাবার, পানীয় জলের জন্য হাহাকার করছে শয়ে শয়ে মানুষ। তারমধ্যেই ত্রাণ নিয়ে দুর্নীতি চলছে বলে অভিযোগ।

কলকাতা: ডিভিসির ছাড়া জলে ভাসছে একের পর এক জেলা। তার মধ্যেই ত্রাণ নিয়ে তৈরি হয়েছে ক্ষোভ। বেশ কিছু জায়গায় দুর্নীতির অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। 

ত্রাণ নিয়ে তৈরি হয়েছে ক্ষোভ: জলের তলায় চলে গেছে মাইলের পর মাইল এলাকা। ভেঙে গেছে ঘরবাড়ি, ভেসে গেছে গ্রামের পর গ্রাম। যতদূর চোখ যায় জল আর জল গ্রামের পর গ্রাম গৃহবন্দি মানুষ। একটু খাবার, পানীয় জলের জন্য হাহাকার করছে শয়ে শয়ে মানুষ। তারমধ্যেই ত্রাণ নিয়ে দুর্নীতি চলছে বলে অভিযোগ। হুগলির খানাকুলে এক নম্বর ব্লকে ত্রাণ না মেলার অভিযোগ পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ওই এলাকার বাসিন্দা নাজির হোসেন বলেন, "শুনলাম দেড়শোটা পঞ্চায়েতে ত্রিপল দেওয়া হয়েছে। ৫০ টা চুরি হয়ে গেছে। আর একশোটা দেওয়া আছে।'' আরেক বাসিন্দা শেখ মুজিবর রহমানের কথায়, "গ্রামের মানুষ ছাদের উপরে বাচ্চাদের নিয়ে আছে। এমন অবস্থা খাবার পাচ্ছে না, কিছু পাচ্ছে না। প্রায় এক মানুষ জলের মধ্যে তাঁরা আছে।''               

চারিদিকে শুধু জল আর জল। কিন্তু, খাওয়ার জল এক ফোঁটাও নেই। একটু খাওয়ার জল একমুঠো চিঁড়ে পেতে প্রাণ হাতে করে ছুটতে হচ্ছে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের মনসুকা এলাকার বাসিন্দাদের। শুক্রবার নৌকা করে ত্রাণ দিতে যান পশ্চিম মেদিনীপুর জেলা শাসক, ঘাটালের মহকুমা শাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। এক গলা জলেই ত্রাণ নেওয়ার জন্য হুড়োহুড়ি পড়ে যায়। ওই এলাকার বাসিন্দা উমা দলুই বলেন, "জলের ব্যবস্থা নেই। জল কল অনেক দূরে, তুলে নিয়ে আসতে হচ্ছে। এখন ত্রিপল, চিঁড়ে, বিস্কুট, জল নিলাম।''

পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় রাস্তার ওপর দিয়ে জল বইছে। তারমধ্যেই বাঁশ হাতে দাঁড়িয়ে মহিলারা। দাবি একটাই, খাবার পানীয় জল চাই। এক বাসিন্দা নমিতা দলুই বলেন, "দিদি যে কালকে দেখে চলে গেল, দিদি কী দেখে গেল এখানে? কোনও একটা খাবারের ব্যবস্থা নেই, শুধু পুলিশ পাঠিয়েছে মানুষকে নিরাপত্তা দিতে, কীসের নিরাপত্তা দেবে মানুষকে?''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: R G Kar News: সন্দীপ ঘোষের নারকো টেস্টের আবেদন, চিকিৎসক ধর্ষণ-খুনের মামলায় প্রশ্নবাণে জর্জরিত CBI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
তৃণমূল হারার পর দলবদল করেছেন, এবার রচনা বন্দ্যোপাধ্যায় বললেন...
Hooghly: সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
সিঙ্গুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটারের শোরুম
Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, চাঞ্চল্যকর মন্তব্য রচনার, 'সুযোগসন্ধানী ভদ্রমহিলা' কটাক্ষ কল্যাণের
Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, চাঞ্চল্যকর মন্তব্য রচনার, 'সুযোগসন্ধানী ভদ্রমহিলা' কটাক্ষ কল্যাণের
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ভিডিও

Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget